Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পরবাসে নিজ গৃহ⌡
    [ যে জীবন শব্দিতা তৈরি করে  – প্রেক্ষাপট ২০১৩ ]

    অচেনা এক ব্যস্ত শহরের এক নিভৃত কোণে, কোনোভাবে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ একটু নিরিবিলি, গাছের ছায়া ও কংক্রিটের মিশেলে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ একটা ভাড়া বাসা… খুঁজতে খুঁজতে তুমি আমি,
    চলে এলাম এমন এই এক প্রশান্ত লোকালয়ে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেমন নিজের ঘর থেকে বেরিয়ে চোখে পড়ে
    সব পরিচিত দরজা, জানালা, মুখ আর গাছপালা…!

    আরো অবাক ব্যাপার, একটা আদি সোঁদা গন্ধ,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন হৃদয়কান্ডে পরশিত হলো নিজের আবাস।
    ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে সহজে যে কত কঠিন কাজ
    হয়ে যায় সেটা ভেবে খুব অবাক হয়ে যাই…

    বাড়ীর সামনে কাঠ-বাদাম গাছ, মেরুন মেঝের গ্যারেজ,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কয়েল রডের রেলিং, কিছু ঝুলন্ত টবে ফুটে রয়েছে
    আমার প্রাণে দোলা দেয়া চন্দ্রমল্লিকা ফুলের রাশি…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কিভাবে যেন বাড়িটি স্বাগত জানিয়ে গেল অজান্তেই,
    আর কোথাও বাড়ি খুঁজতে যাওয়া অর্থহীন হয়ে গেল…

    বাড়িটি আমাদের কাছে ভাড়া হয়ে গেল, না বলে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বলা ভালো, বাড়িটি আমাদের হয়ে গেল এ দূর শহরে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নতুন বাড়ির মেঝে অথচ আমাদের পায়ের আদরে
    কেমন যেন মসৃণ হয়ে উঠেছে কালো সিমেন্টের শান,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ভাবিনি এভাবে তুমি আর আমি আমাদের প্রথম সংসার
    এমন বাড়িতে পাবো যা প্রায় আমাদের মনের কাছাকাছি…

    সন্ধ্যা হলে বাসায় ফেরার পথটিও খুব আপন হয়ে গেল
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন এ পথেই আমি ফিরে চলেছি হাজার বছর ধরে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অথচ এই বছর পাঁচেক হলো বাড়িটিতে বাসা করে আছি;
    তোমার আমার প্রথম সংসার, একক রমনীয় আধিপত্যে…
    আনন্দে আবেগে নিজেরাই এর নাম দিলাম ‘আপন নিবাস’

    দুজন মিলে এই আপন বাসায় বসত করে, কে ভাববে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কোনো একদিন, বছর পার হয়ে যাবে একা একা, নির্জনে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যে দোতলা বাড়ি, তুমি দেখেছিলে, তা চৌতলা হয়ে গেছে,
    এই বাড়ির কালো সিমেন্টের মসৃণ মেঝেতে তোমার স্পর্শ
    আজো তেমন সেই শীতলতা পেয়ে যাই, চাপা গরমেও…

    তোমার আমার প্রথম সংসার, একা আগলে রেখেছি আজো,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দরজার পীঠে তোমার বৈশাখে তোলা সারপ্রাইজ ফটো পোস্টার
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ একইভাবে আমার দিকে তাকিয়ে মৃদু হাসে প্রতিদিন…
    এই ভাড়া বাড়িটাকে বড্ড ভালোবেসেছিলাম দুজন মিলে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ একদিন… প্রতিদিন… … … আজো তেমনি একই রকম
    আমি একা ভালোবেসে যাই, সেই আমাদের মত করে…

    সন্ধ্যা হলে বাসায় ফেরার পথটি খুব আপন লাগে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মনের মধ্যে বায়বীয় এক সুখের দোলা, যেন তুমি রয়েছ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অথচ তুমি নেই, আমাদের আপন বাসায়, কালো মেঝেয়,
    তার পরেও ফিরে ফিরে এসে প্রতিদিন তোমাকে পাই…
    পরবাসে বুঝি এভাবেই নিজ গৃহ সৃষ্টি হয়, তোমাকে পেয়ে…
    _________________________________________
    সাম্প্রতিকতম – ⌠২০২২⌡⌠ভবিতব্য⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    8
    4 Comments
    • মনের একটা কোথায় যেন খুব কেমন করে উঠলো আপনার ‘স্মৃতিকাব্য’টুকু পড়ে…! প্রেক্ষাপট ২০১৩ লেখা দেখেই বুঝতে কষ্ট হচ্ছে না, এ আপনার নিজের জীবনেরই কথা/ প্রিয় কবি, অকৃত্রিম আন্তরিক শুভ কামনা রইল আপনার জন্য/

      • সুপ্রিয়, এ আমার নিজের জীবনের কথাই বটে… আমার কবিতা এবং আমার জীবনের মাঝের দূরত্ব আসলে আনুবিক্ষণিকভাবে কম… আপনার অনুপম মায়াময় মন্তব্যের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রিয়… শুভ হোক মঙ্গল হোক…

    • আলদা অনুভূতি।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar