Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠রজনীগন্ধা ব্যথা⌡
    অনেক কথার বৃষ্টি নামে দেবী তোমার উপর
    যাবজ্জীবন কারাদন্ডে আমার সকল প্রহর
    এমনই দিন এমনই রাত এমনই সব সন্ধ্যা
    একলা দোলে নিজের ব্যথায় অবুঝ রজনীগন্ধা…

    এভাবেই বুঝি কেটে যাবে সারাটা রাত নিঝুম
    আসি আসি করে আসবে না আর এ দুচোখে ঘুম,
    প্রিয়তি তোমার চুলের কালোয় আমার সব অন্ধত্ব
    ধুয়ে যাবে যত পাপ আর ভুল, করেছি বন্ধুত্ব…

    তুমি গান গাইবে কখনো, যদি বৃষ্টি নামে ধীরে?
    প্রজাপতি সব এসেও ফুলে, আবার যাবে ফিরে…

    হিসেব নেই, রাখিনি কখনো, কবে কেটে গেছে বেলা
    কপালে জুটেছে পথের ধুলো, একরাশ অবহেলা,
    অনেক হলো কথা আর নিরেট পাথর কাব্য
    এখন শুধু তোমায় নিয়েই সারাটা ক্ষণ ভাববো…

    এইসব প্রেম নৈবদ্যের মালা শুধুই তোমায় দিলাম
    জেনো পুরো একটা জনম আমি তোমার ছিলাম,
    থাকবো রক্তে মাংসে শিরায় মনের গহীন গোপনে
    পাপে পাপে আমি নিলক্ত হবো, সর্বান্তকরনে…

    এতক্ষণ যা প্রচারিত হলো তার দায় আমার নেই
    অপরাধী সেই, যেই আমি আমার মধ্যে নেই,
    হে প্রস্তরদেবী,
    এখানেই সব শেষ হবে না, রবে আরো কিছু বাকি
    অসীমের মেঘে যা দৃশ্যমান তার সমস্ত নয় ফাঁকি…

    মাঝে মাঝে রুদ্ধপ্রাণে আমার চকিতেই আসে বান
    কথার কথায় বেদনাগুলো সব হয়ে যায় গান,
    “কেন আর কর এমন প্রার্থনা, যার যোগ্য আমি নই
    নিঃসীম সেই পরকালে যেন আমি তোমার হই…”

    অজানা পথের এই অপরাধী সুপরিচিত লোক
    চেয়ে যায় শুধুই কেবল তোমার শুভ হোক
    তুমি প্রস্তরদেবী, তোমার বোঝার কথা নয়
    সেই বোঝে যার সাদা বুক শুধু সবুজ রক্তময়…
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    10
    9 Comments
    • অনেক সুন্দর

    • অনেক সুন্দর ও আবেগময়। অভিনন্দন।

    • প্রিয়তি তোমার চুলের কালোয় আমার সব অন্ধত্ব
      ধুয়ে যাবে যত পাপ আর ভুল, করেছি বন্ধুত্ব… —-অসাধরন

    • হে প্রস্তরদেবী,
      এখানেই সব শেষ হবে না, রবে আরো কিছু বাকি
      অসীমের মেঘে যা দৃশ্যমান তার সমস্ত নয় ফাঁকি…
      তুমি প্রস্তরদেবী, তোমার বোঝার কথা নয়
      সেই বোঝে যার সাদা বুক শুধু সবুজ রক্তময়…
      লেখাটি যেন আপনি নন অন্য কেউ…নিজের চিরাচরিত সত্তা থেকে অনেক দূরে রজনীগন্ধা ব্যাথায় ভাসমান….অজানা এক অন্য রূপে অন্য লোক-লোকান্তরে।

      • আমার পথের উপর এসে পড়েছে
        নীলাভ ধুসর ছায়া
        তবু কোকিলের শিসে মনে পড়েছে
        বহুদিনের পুরোনো অথচ
        জ্বলজ্বলে হীরে বিকেল…
        হাতের উপর হাত
        আর দারুন চোখের মায়া
        মিশে আছে বাতাসে রজনীগন্ধার শেষ সুরভি
        বিদায়ী বিকেলের শেষ নিঃশ্বাসে…

        অনেক অনেক দূরের রজনীগন্ধা ব্যথায় এ কুঞ্চিত মন যেন ভাসমান হয়ে থেকে যায়… হে প্রস্তরদেবী, যেন অ’শ্রুত বিদায়ধ্বনিতে ফিরে আসে আর কোন এক মহাকালে তোমায় চিরতরে পাবার অকুন্ঠ অবারিত ধ্রুব ঘোষণা…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar