Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • মুক্তছন্দে লেখা কবিতা মাল্যবানের আঘাত পেয়েছে ইতোপূর্বে… এবারও সেটাই হৃদে জুটবে কিনা জানিনে তবুও দিয়ে বসলাম… পুরো কবিতার শরীর এবং শব্দের ঘ্রাণ জীবনানন্দ’কে উৎসর্গিত হলো… শুভ হোক তোমাদের সকলের…
    📌 অবগাহন

    অবতল অম্বরের ঠিক কোন্ কোনা থেকে
    পক্ষীচক্ষু দরশনে তোমার রংধনু তোমাকে পাবো?
    কয়েকটা নীল সবুজ চুল
    তোমার কপালে শুয়ে থাকবে
    আর কিছু আসমানি চুল ছোঁবে
    তোমার নারকেল পাতা ভ্রু…

    থেকে থেকে কিছু পারিজাত নিঃশ্বাসে
    তুমি আধ-খোলা-চোখ হবে
    নিলক্ত নাকে তোমার একটু বিন্দুবিসর্গ সূঁচাগ্র ঘাম
    কুসুম গোলাপি ঠোট যেন একটু আগে
    কি এক রোমাঞ্চকর নাম জঁপেছে
    কন্ঠে যে নাম মাঝে মাঝেই আটকে থাকে
    সে নাম ঊষাভোরে তোমার চন্দ্র-পেলব চিবুকে
    বিষাদিত লালিমা আনে ক্ষণে ক্ষণে…

    বুকের বাঁ পাশে এ কোন্ শানিত বরফ স্রোতধারা
    পাঁজরে পাঁজরে নুড়িপাথরের দাদরা ধাক্কা তোলে
    অসহনীয় প্রতিরাত প্রতিদিন তোমাকে ফেলে থাকা
    “তুমি কি এসে এসে
    এমনই আবার ফিরে ফিরে চলে যাবে…!!”
    এত ভেবো না, তোমার তুলট পাঁজরে এসে
    যে ধাক্কা দেয়, সে যে তোমারই বাহুলতায় বাঁধা…

    তোমার রক্তজবা তনুরুহের মেহেক-লহরী
    আরও কিছু রজনীগন্ধা রোমকূপ তার আজও অজানা
    তুমি হৃদয়-পাথারে মৃদু দোলনে ছলকে ছলকে হাটো
    আর সে অজানিতে যুগল-করে হাটু গেড়ে বসে
    তার একরত্তি চকিত স্পর্শে
    তোমার জলপ্রপাত সুখ সুখ সুখ হয়…

    মাত্র একটি কৃষ্ণনীলাভ
    তোমার গালের তীল ও এর মেদুর ঘ্রাণ
    তারে মনের পলকে পৌছে দেয় অসীম আলোকবর্ষ পারে
    সে ঐ অপ্রতিরোধ্য আশ্চর্যবোধক অনুপম তীলে
    চুমু দিয়ে স্থির, প্রশান্ত, সুস্নিগ্ধ নির্ভার…
    সে জীবনাতীত ও উদয়াস্ত কোলাহল-রহিত
    অভিবাসী এক নিঃশব্দী নীহারিকার
    শুধু তোমাতেই তার, এমন মৃত্যুহীন অবগাহন থেকে থেকে……
    _________________________________________
    “আমার বুকের ‘পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল,
    তুমিও কি চেয়েছিলে শুধু তাই;
    শুধু তার স্বাদ
    তোমারে কি শান্তি দেবে?
    আমি ঝ’রে যাবো – তবু জীবন অগাধ
    তোমারে রাখিবে ধ’রে সেদিন পৃথিবীর ‘পরে,
    আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে…”
    [ নির্জন স্বাক্ষর ~ ধুসর পান্ডুলিপি, ১৯৩৬ / জীবনানন্দ দাশ ]
    _______________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    1 Share
    15
    22 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar