Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সাথিয়া স্মরণীয়⌡
    কোথায় আকাশ তেমন খালি
    প্রিয়ার বিরহ রাখি
    মনে বিম্বিত সদাহাস্য চির
    পরিচিত মায়া মুখ
    তার চেয়ে কি আর’ও কেউ
    আছে নিরিবিলি পাখি
    সে ব্যথাতীত ব্যথা আমার
    সুখেরও অধিক সুখ…!

    আরও কিছুক্ষণ কিছু বসন্ত
    ফুলের সুরভি মেখে
    না হয় শুধু চোখের আগে
    ঝিলমিল করে ভাসতে !
    কোথায় তোমার আপন নিবাস
    সে কোন্‌ অন্তরীক্ষে
    ফুলেল বাসর তেমনি সাজোঁয়া
    একবার যদি আসতে…!

    তুমি ও তোমার সমস্ত প্রহর
    আমার কাছে ঈদি
    তুমি নেই তবুও তুমিময়
    আমার যা কিছু আছে
    আমাকে তোমার কালসঙ্গী
    করেছে দয়াল বিধি
    আমার হৃদয় অন্ধ অতৃপ্ত
    তোমার প্রেমে বাঁচে…

    তোমাকে ডাকিয়া ডাকিয়া
    এ বুকে আজও মৃত্য-হিক
    কোথায় থাকো কোন সে বনে
    ব’লে যাও একবার
    খুঁজে ফিরে চলে প্রীতি-চিহ্ন
    অনুক্ষণ দশ দিক
    তোমাকে ছাড়া এত সুখ নিয়ে
    বেঁচে থাকা হ’লো ভার…

    কত দারুন অনাবিল দিন
    বিকেল সন্ধ্যা রাত
    হৃদয়ের কাছে হৃদয়ের সুখ ​
    প্রশান্ত বসবাস
    তোমার হাসিমুখ স্মৃতির চোখে
    সুখের জলপ্রপাত
    আমাকে দেয় অনন্তে
    তোমার ফিরে পাওয়ার আশ্বাস…
    _____________________________________________
    “চির-আরাধ্য যাকে না পাবার অভিমানে
    মনের সুগহীন তলে নিটোল ব্যথা জমে থাকে
    করুণ চোখে করি অনুরোধ করজোড়ে
    ফিরে এসো, যেওনা আর আমাকে একলা ফেলে…
    .
    ফিরে এসো আর থেকো না অন্ধকারে
    অভিমান কেন করে আছো যারে খুব ভালোবেসেছিলে…!”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠মেঘলা বিরহ / সূর্যাস্তের পদাবলী⌡
    _____________________________________________
    সাম্প্রতিকতম – ⌠শেষ সিড়ির অভিমান⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    11
    6 Comments
    • আনন্দ ও ব্যথায় মেশা চরণগুলো অবিস্মরণীয় হয়ে থাকলো… শুভ কামনা প্রিয় কবি

    • আরও কিছুক্ষণ কিছু বসন্ত
      ফুলের সুরভি মেখে
      না হয় শুধু চোখের আগে
      ঝিলমিল করে ভাসতে !…💐

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar