Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌡ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌠
    কত কথাই যে এই ঝলসিত মন
    ​ ​ ​ ​ কত সপ্তবরণী সুরই যে ভ্রমর চোখ
    ব’লে ব’লে যায়, গেয়ে গেয়ে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তার সবটুকু কাউকে শোনানো
    দিনে দিনে অশোভন হয়ে পড়ছে…

    আগামীহীন এ জীবনযাপন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শুধুই কী তবে কালক্ষয়?
    আসলে আমি কী আঁধার কালো ঘর…!
    ​ ​ ​ ​ আলো নেই বলে অমূল্য দ্রব্যাদির
    প্রয়োজনও বুঝি ফুরিয়েছে…

    পরিস্থিতি এমন দাড়িয়েছে –
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমিই বারুদ, আমিই আগুন…
    ​ ​ ​ ​ সর্ব্বোচ্চ সংকুচিত হই
    যখন দেখি কেউ কেউ অনিবার্য হয়ে ওঠে,
    আত্ম-অহংকার আত্মদন্ডে পরিনত হয়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দ্বান্দ্বিক ক্যানভাস⌡

    যথেষ্ট স্বাভাবিকতায় আমার হলুদ দৃষ্টি
    বিভিন্ন মেজাজের সমস্ত ছায়ায়
    ​ ​ ​ ​ ​ ​ অথবা অবান্তর দুঃখে
    রোদের চুম্বন অস্বীকার করে না
    ​ ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে রোদ ফাঁকি দিয়ে
    কৃষ্ণবর্ণ হয়ে আসে ধুসরিত মেঘ
    ​ ​ ​ ​ ​ ​ ঘামতে থাকা ক্রোধ
    ​ ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে ভীষণ অবশ মন
    শান্ত প্রশান্ত হতে থাকে
    ​ ​ ​ ​ ​ ​ বিরক্ত চোখের সম্মুখে যখন
    পাখপাখালির স্নানের আসর বসে
    জলে থেকে থেকে অবাক ডানা নাড়ে
    ​ ​ ​ ​ ​ ঝ’রে পড়ে কিছু জ্বলজ্বলে জলমুক্তো
    বিরক্ত চোখ আর মন শীতল ক’রে ক’রে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জ্যৈষ্ঠ গীতিকা⌡

    অশনি আঘাতে তোমাকে বার বার
    ​ ​ ​ ​ ​ ছুঁয়েছে মানুষ প্রগতির গান গেয়ে
    ​ ​ ​ ​ ​ সাবলীল রঙে বর্ণিল ফুল পতাকা
    দুলেছে বাতাসে একই অনড় প্রত্যয়ে
    ​ ​ ​ ​ ​ শান্তির ছবি আঁকে উড়ন্ত মৃন্ময় বলাকা
    ​ ​ ​ ​ ​ পৃথিবী তুমি দেখি ক্রদ্ধ সময়ে সময়ে
    শুধরে নিয়েছো যুদ্ধ মৃত্যু হাহাকার
    কম্পিত মাটির বুকে স্নেহের ধারা বহায়ে…

    তুমি কি তবে মহানন্দা নিরুপদ্রপ কিশোরী
    ​ ​ ​ ​ ​ আমার দেহশাখায় জন্মের প্রেম ছুঁইয়েছো
    ​ ​ ​ ​ ​ সূর্যস্নানে আজন্ম অতৃপ্ত ভীষণ অভিমানী
    বাতাসের ঝালরে জাগাও কিঞ্জল প্রবাহ
    ​ ​ ​ ​ ​ বিস্তৃত করো আরও আরও প্রাণপ্রতিমা
    ​ ​ ​ ​ ​ নীলিমার আনন্দমেলায় তুমি চিরপ্রেমিকা
    সবুজদ্বীপের মন্দ্র মায়ায় আমায় বেধেছো
    চোখের নিবিড়ে তোমায় নিকষিত ভালোবেসেছি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পৃথিবীর গান⌡

    এ যেন সেইসব শব্দের ঘ্রাণ
    ​ ​ ​ ​ যাদের বর্ণমালায় আকরিত হয়েছে
    ইথার নির্বাণ লাভের স্বতঃসিদ্ধ মন্ত্র…
    ​ ​ ​ ​ ​ আমি কাছে যাই
    ​ ​ ​ ​ ​ আমি দূরে আসি
    আমি হাস্যোজ্জ্বল মুখে
    আনন্দিত অশ্রুজলে ভাসি…
    ​ ​ ​ ​ ​ আমি কাছে যাই
    আমি তোমার সন্ধানে
    ​ ​ ​ ​ ​ আবার দূরে আসি…!
    জানি এর প্রতি ছত্রের ভেতরে
    ​ ​ ​ ​ ​ আরও অনেক রয়েছে কথা,
    যেমন অদৃশা কথা থাকে
    ​ ​ ​ ​ ​ ​ কবিতার শব্দাঞ্জলির আশেপাশের
    সাদা ফাঁকা জমিন জুড়ে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠মায়াকোভস্কির মনোল্যগ⌡

    বিকেলের ক্লান্ত সূর্যালোকে জানালার শার্শি দিয়ে
    নীড় ফিরতি যে পাখি উড়ে যায়
    আমি যেন তার পালকের রঙ মাখি
    যে পালকের খাতায় স্বযত্নে মুদ্রিত
    কমলা-বেগুনি গোধূলির যত ইতিহাস
    জুনের কিছু বৃষ্টি ঝিলিমিলি রোদের জলছাপে
    আমার যুগান্তরের স্মৃতি মলিন হয়ে যায়
    এই মেঘ এই বৃষ্টি এই রোদ পান ক’রে…

    আমার বিকেলের সূর্যালোক হতে ইচ্ছে হয়েছে
    আমার সূর্য হতে ইচ্ছে হয়েছে…
    আমার কমলা-বেগুনি গোধুলি হতে ইচ্ছে হয়েছে
    এ স্থবিরে কলসির কানা মেরে
    মহাশূন্য আকাশ সূর্য মেঘ বৃষ্টি
    যতবার আমাকে শুধিয়েছে ‘কায়্যে ঝালা…!?’
    প্রাণে আমার প্রণোদিত যত উল্লাস উচ্ছাস
    শেষ প্রহরের আগেই সে সবের নির্মুক্তির ইচ্ছে হয়েছে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠রৌদ্র জলের গান⌡
    __________________________________________________________
    আগামী ২১শে গ্রন্থমেলাসহ জাতীয় গ্রন্থ প্রকাশনা উৎসবে আমার প্রথম একক কাব্য সংকলন প্রকাশিত হতে চলেছে…! আমার মঞ্চে তুলটে প্রকাশিত সকল সাহিত্যকর্ম আশিংক আকারে পর্যায়ক্রমে গ্রন্থিত হতে থাকবে… আমি আশা এবং বিশ্বাস করি, আমাকে এবং আমার সাহিত্যকর্ম’কে যারা ভালোবেসে পাশে থেকেছেন তাঁরা সবাই আমার এই সাহিত্যযাত্রায় একই ভাবে প্রেরণা যুগিয়ে যাবেন…
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    2 Comments
    • আগামীহীন এ জীবনযাপন
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শুধুই কী তবে কালক্ষয়?
      আসলে আমি কী আঁধার কালো ঘর…!
      ​ ​ ​ ​ আলো নেই বলে অমূল্য দ্রব্যাদির
      প্রয়োজনও বুঝি ফুরিয়েছে… শুভকামনা কবি প্রিয়। ভালো থাকবেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar