-
⌠লীলাবতী চন্দ্রময়ী⌡
বিছানার চাঁদর বিশ্রীভাবে এলোমেলো করা
ভয়াল নিকষ অন্ধকার দুঃস্বপ্নে
হাড় হিম করা একটি মাত্র ধাতব ধাক্কার পর থেকে
রাতে ঘুমোতে যাওয়া যেন আমার জন্যে অভিশাপ
“আচ্ছা, তবে এখনও এমন রাত জাগছো…!”
আমি কি এই মুহূর্তেও একটু একটু ক’রে
দমকা আঘাতে উইন্ডশ্যিল্ডের চূর্ণবিচূর্ণ শিশির কনা হয়ে
তোমার চোখ বেয়ে ঝ’রে ঝ’রে পড়ছি !
শহরের শেষ প্রান্তের এই ভাড়া বাড়িতে এরই মধ্যে
কবে কবে আমার দশ বছর কেটে গেছে,
“কোথায়? এই না কয়েকদিন আগে
দেয়ালের নূতন রঙের গন্ধমদির ঘরে
আমাদের জীবনের প্রথম সংসার পেতেছি…!”
এবং যতদূর উপলব্ধি ক’রতে পারি
আমাদের প্রেমব্রাত্যের কেবল কৈশোরে পৌছেছি
যে পৃথিবীর আলো বাতাস মাটি’কে
আমি মিথ্যেই অনুর্বর ভেবেছিলাম
একটা বিশেষ বৈশাখের রোদ্রোজ্জ্বল দিনে
আমাদের সম্মীলিত মুহূর্মুহূ শান্তি স্নানে
“আমার একটুও চোখের আড়ালে যেয়ো না
তোমাকে চোখে হারানোর দিন যেন
আর কোনোদিনও শেষ না হয়”
তোমার শেখানো ভালোবাসার পূর্ণ মহাকাব্যে
সেখানে প্রতিটি ঋতুর পরিবর্তনে জলবায়ুর পার্থক্যে
আমি তোমার আতরগন্ধী নিঃশ্বাসে
একই মাতাল মুগ্ধতায় আমৃত্যু বেঁচে আছি…
সেই একই কারণে রাতের স্নিগ্ধ আকাশে
আমার চোখের আগে শ্রেয়সী সমুজ্জ্বল তুমি
রূপাঞ্জনা কিশোরীকুসুম তনু হতে
আমার তৃষ্ণার্ত চোখের স্পর্শে
ধীরে ধীরে পুনর্ভবা প্রেয়সী হয়ে ওঠো
আমার উষ্ণ নিঃশ্বাসের ছন্দিত অবকাশে
পূর্ণপ্রায় চন্দ্রতলে তোমার আয়ত চোখের মায়া দেখি
আমার জানালার শার্শিতে
তোমার হাসির রূপালি ঝর্ণা ঝেঁপে আসে…
আমি কিছুই ভাবি না, শুনিও না কোনো শব্দ
আমি হয়তো এভাবেই বিলীন নক্ষত্রের সুর হয়ে যাব
“…………………………………………………………”
এবং আমার মন ও স্মরণের যা কিছু অমৃতে
আমার সর্বাঙ্গে স্বপ্নলোকের অভূতপূর্ব শিহরন আনে
কিন্তু এক অজানা অসীমের অপূর্ণ প্রজ্ঞায়
এই মায়াবী তোমার চন্দ্রনেত্র ও রঙধনু ‘তুমি’ আভা
বার বার প্রতি অমৃতা হতে পূর্ণামৃতা অবধি
আমার অনিঃশেষ তৃষ্ণা মেটে না মেটে না মেটে না
অমোঘ এই তৃষ্ণার আমি আর কি নাম দেবো…!
এই চন্দ্রকলা তৃষ্ণার আরেক নামই যে ‘তুমি’
তুমি আমার সর্বস্বে, আমার মনের আকাশগঙ্গায়
তোমার চোখের শিশিরে আমার জন্ম
তুমি এমনই তৃষ্ণা হয়ে থাকো এই পৃথিবীর আদিগন্তে
আমি তোমাতে সম্পূর্ণ হতে চেয়ে
প্রতিবার ফিরে আসি ফিরে আসি তোমার শুক্লপক্ষে…
__________________________________________________
“/রূপোলী চাঁদে রূপ আঁকি আঁখীজলে
জনমের প্রেম নিমেষে হঠাৎ ফুরোলে
সে থাকে স্মরণে… শত সহস্র মরণে/
/তারার আলোয় সে শুধু ক্ষণেক হাসে
হাসিমুখে যেন সে রয়েছে আশে পাশে
তাকে পাই… মনের বিষাদিত ছলনায়/
/মিলন চেয়ে পোড়া দু’চোখ শুধু কাঁদে
অকাল বিরহে পুড়ি নিঃশব্দ আর্তনাদে…
নিঃশব্দে সে, চলে যায়, নিঃশব্দে আসে/”
⌠কোথায় তুমি, হিরণ্ময়ী?⌡
____________________________________________________
সাম্প্রতিকতম – ⌠চলো ‘আমরা’ হয়ে যাই⌡
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]7 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
শহরের শেষ প্রান্তের এই ভাড়া বাড়িতে এরই মধ্যে
কবে কবে আমার দশ বছর কেটে গেছে,
“কোথায়? এই না কয়েকদিন আগে
দেয়ালের নূতন রঙের গন্ধমদির ঘরে
আমাদের জীবনের প্রথম সংসার পেতেছি…!”
এবং যতদূর উপলব্ধি ক’রতে পারি
আমাদের প্রেমব্রাত্যের কেবল কৈশোরে পৌছেছি। কবি প্রিয় প্রতিবারের মতোই অসাধারণ, অনবদ্য। শব্দ আর বাক্য বিন্যাসের জালের মাদকতায় মুগ্ধ।
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



@anwar-parvez-nur-shishir আহ !! মিষ্টি আতরগন্ধী নিশ্বাস , রুপোলি জোস্না যেন আমার বদ্ধ ঘরে এসে ছুঁয়ে ছুঁয়ে গেলো। প্রশান্তির অমৃত পরশের রেশ যেন কাটতেই চায় না !
সেই একই কারণে রাতের স্নিগ্ধ আকাশে
আমার চোখের আগে শ্রেয়সী সমুজ্জ্বল তুমি
রূপাঞ্জনা কিশোরীকুসুম তনু হতে
আমার তৃষ্ণার্ত চোখের স্পর্শে
ধীরে ধীরে পুনর্ভবা প্রেয়সী হয়ে ওঠো
আমার উষ্ণ নিঃশ্বাসের ছন্দিত অবকাশে
পূর্ণপ্রায় চন্দ্রতলে তোমার আয়ত চোখের মায়া দেখি
আমার জানালার শার্শিতে
তোমার হাসির রূপালি ঝর্ণা ঝেঁপে আসে…
আমার অভিধানে আর কোনো শব্দ নেই এই অনুভূতি প্রকাশের ! অব্যাহত থাকুক কাব্যের এই মায়াময় উপাখ্যান…..অব্যাহত হোক।