-
[ প্রণয় প্রশস্তি ]
স্বর্ণপত্রপল্লবী হে কুসুমকুমারী,
সারাবেলা দিন আকাশ মলিন বৃষ্টি ছুঁয়েছে মন
কেউ যদি আসে এই পরবাসে বাজিয়ে কঙ্কণ
ভাসিয়ে পরাণ গোলাপ বাগান করে শুষ্ক ভূমি
যে যাই ভাবুক যে যাই বলুক সে নিশ্চিত তুমিকন্দর্পকান্তি হে মনমোহিনী,
তুমি প্রাণপ্রিয় চির স্মরণীয় যতবার দেখা দাও
আঁখির তারায় রঙিন আঁভায় মৃদু ঝিলমিলাও
প্রাণে আনো শির শিরানো এমন মধুর আবেশ
তুমি মনমিতা প্রেমের কবিতা স্নিগ্ধ অনিঃশেষপ্রণয়পাত্রী হে মধুবানীবর্ষিনী,
তুমি প্রেমলীনা বিদগ্ধ বীণা বাজো হৃদয়ে আমার
এসো প্রাণে ভেসে খুব ভালোবেসে সরায়ে অন্ধকার
কিভাবে কখন এই তনুমন হয়েছে তোমাতে ধন্য
প্রিয় তুমি মোর রক্তিম ভোর নিরিবিলি অরণ্যজলতরঙ্গী হে পদ্মপুষ্পবাসিনী,
কর হে আমারে তৃষিত পাথারে অমিয় রসসিক্ত
তোমা হতে ভুবন সুষম পূরণ সাবলিল সম্পৃক্ত
আমি আছি এই অপেক্ষাতেই জাগ্রত সারাক্ষণ
প্রশমিত কর হে অনল প্রবাহে প্রজ্জ্বলিত জীবনসর্বংসহা হে অন্তরলোকদর্শিনী,
জীয়ন প্রহর স্তিমিত নহর হয়ে আসে কাল ক্ষ’য়ে
আমি যেন তার বোবা তাবেদার সকল দুঃখ স’য়ে
আমারই প্রতাপে শত ভ্রম পাপে নিমজ্জিত আত্মা
কেউ তবু আছে অনুক্ষণ কাছে নিয়ে মঙ্গল বার্তাপ্রাণসুরময়ী হে শিখীপাখাধারিনী,
জগতে প্রবল ব্যথা আঁখিজল ঝ’রে গেল অবিরত
তথাপিও প্রিয়ার প্রেম সম্ভার মনে মনে বাঁজে কত
সে শুধু নয় ধুলির প্রণয় আরও কিছু আছে বিস্ময়
আমি জানিতেম এ কেবলি প্রেম হৃদয় দিয়ে হৃদয়
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]6 Comments-
-
“আমার কেন জানি দৃষ্টি গোচর হয়েছে, কাব্যিক গল্পের ব্যাখ্যা অসম্পূর্ন মনে হয়েছে। দুঃখিত প্রিয়, এভাবে লিখেছি বলে”
@dkmahanta01718942602, প্রিয় কবি আপনার এমন মনে হওয়াটা খুবই সঠিক, এতে কুন্ঠিত হবার কোনো কারণ নেই… আপনি হয়তো দেখে থাকবেন, আমার লেখার শেষে ফুটনোটে একটা কথা থাকে “দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত”… এটা কিন্তু কোনো কথার কথা নয়, আসলে আমি শুরু থেকে এই ভাবেই আমার লেখাগুলো প্রদর্শন করে আসছি, যেখানে অধিকাংশ ক্ষেত্রেই তিন বা ততোধিক স্তবক বা চিত্রকল্প উহ্য / অনুল্লেখিত / লুকায়িত থাকে, কারণ আমার লেখাগুলোর পূর্ণাঙ্গ রূপ একমাত্র আমার প্রকাশিতব্য হার্ডকপি কাব্যগ্রন্থেই পাওয়া যাবে…যেমন “প্রণয় প্রশস্তি”-তে সর্বমোট ১৬টি স্তবক রয়েছে কিন্তু এখানে প্রদর্শিত হয়েছে মাত্র ৬টি স্তবক… এই জন্যেই কাব্যিক গল্পের ব্যাখ্যা অসম্পূর্ণ মনে হয়েছে… আপনিসহ আমার সুন্দর মনের অনেক পাঠকবন্ধুই মাঝে মাঝে আমাকে এই কথাটি বলে থাকেন… কবিতার সম্পূর্ণ গল্প যদি এখানেই সমাপন হয়ে যায় তবে কবি’দের কাব্যগ্রন্থ টাকা খরচ করে কিনে পড়ার দরকার কী? আগামী ২১শে গ্রন্থমেলায় আমার সর্বপ্রথম একক কাব্যগ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে, এই কারণে আমার কোনো কবিতার পূর্ণাঙ্গ রূপ অন্তর্জালের কোথাও নেই, যে সব প্রকৃত পাঠকবন্ধু আমার মত কারো কবিতার বই মূল্য দিয়ে কিনে পড়বেন তারপরই তাঁরা এর পরিপূর্ণ সাহিত্য রসাস্বাদন করতে সক্ষম হবেন… আপনাকে অজস্র ধন্যবাদ এই বিষয়টি তুলে ধরার জন্যে… শুভাশীর্বাদ, প্রীতিমুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রিয় এভাবে প্রণোদিত করার জন্যে… শুভ হোক…
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



স্বর্ণপত্রপল্লবী হে কুসুমকুমারী,
সারাবেলা দিন আকাশ মলিন বৃষ্টি ছুঁয়েছে মন
কেউ যদি আসে এই পরবাসে বাজিয়ে কঙ্কণ
ভাসিয়ে পরাণ গোলাপ বাগান করে শুষ্ক ভূমি
যে যাই ভাবুক যে যাই বলুক সে নিশ্চিত তুমি- অসাধারণ কাব্যিক ছন্দ রস, সুন্দর শব্দ চয়ন…..! তবে আমার কেন জানি দৃষ্টি গোচর হয়েছে, কাব্যিক গল্পের ব্যাখ্যা অসম্পূর্ন মনে হয়েছে। দুঃখিত প্রিয়, এভাবে লিখেছি বলে।