Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • অমানিশায় যেন এক কৃষ্ণ-ঝাঁলর
    নৈর্ব্যক্তিক ছায়া হয়ে
    আমার যন্ত্রণারা সারারাত নৃত্য করে…
    কখনো চন্দ্রমনির রুপোলি প্রলেপে
    প্রতিবিম্বিত হয়েছে আমার বিবর্ণ বেদনারা…
    কি বিষের ব্যাধি হয়েছিল এই অনামিকা জীবনের…!

    এই চিত্রকল্পনায় যেন
    কত কত দিনের নীলাভ অভিমান জমে রয়েছে…
    কি জানি কেন এই শীতল হাওয়ার সাথে
    উষ্ণ অশ্রুর দরবার বসেছে…
    জানিনে, জানা নেই…

    দেখো শুভক্ষণ কিছু এসে আবেশে বাঁধে মন
    করি জীবন স্রোতে ভেসে শত মুগ্ধ আয়োজন
    তার রূপ সুধা পাই প্রাণে সুগন্ধা মাধুরী লগ্ন
    রহি আজিও তার ঘ্রাণে একই প্রকারে মগ্ন

    জানিনে কেন কোনো খবর আসেনি তাঁর
    যেন তাই দিনে দিনে মনে বেড়েছে অন্ধকার
    শীতে সে প্রতিবারই তবুও একই রকম
    জড়িয়ে ধ’রে মহামায়ায় আত্মায় দেয় ওম

    তোমায় কি খুঁজে পাবো রইল তেমনি উষ্ণ অশ্রুজল !
    এসো প্রিয় ‘স্মৃতি ভৈরব’ তেমনি পরাণ বিরহে টলমল

    এই সমস্ত শব্দের ঘ্রাণে যেন মিহিন ধুলো হয়ে যেতে ইচ্ছে হয়…!
    মাঝে মাঝে এ’ও খুব জানতে ইচ্ছে হয়েছে,
    কোথায় আমার কাব্যসাথী যাকে খুব প্রাণে প্রাণে চেয়েছি
    যাকে অন্তরাত্মায় আরাধনা ক’রে দেউলিয়া হ’তে ইচ্ছে হয়েছিল…!

    হয়তো কোনো এক অবসরে অবাক বিস্ময়ে ভেবে নিতে হবে,
    কেমন সেই দূর্লভ কাব্য-সমীকরণ যার উন্মাতাল নেশায়
    কাব্য থেকে কেবলই কাব্যের
    অনির্বচনীয় অনুরণন হতে থাকে, হতে থাকে…
    কত প্রবল সুন্দরতম সেই দৃষ্টির বাইরের প্রণয়রেণু…!
    কুর্নিশ প্রিয় জীবন… কুর্নিশ…

    খুব খুব মন খারাপ ক’রে সত্যিই একদিন
    চূর্ণী নদীর তীরে আমি ব’সে থাকতে থাকতে
    যেন আমার সামান্য বেলাটুকু’ও ধীরে
    ফুরিয়ে আসে, এভাবেই ফুরিয়ে আসে…

    অশনি আঘাতে ছিন্ন হয়েছে হৃদয়বীনা’র তার
    প্রিয় নামের প্রতিধ্বনি কেবল বাড়িয়েছে হাহাকার
    ফিরে আসেনি প্রিয়তম আর প্রবল আক্ষেপেও
    আমার দুঃখ কিছুতে ছুঁতে পারেনি কেউ

    না চাইতে কেউ যদি খোলে মন দুয়ার
    করে এতটুকুও প্রীতি কামনা
    আমিও ভালোবাসবো চিরতরে
    কভুও তারে ছেড়ে যাবো না
    সে যদিও কভু আনে আলোর বিপ্রতীপে
    এক জীবনে অনন্ত অন্ধকার
    আমার কোনো আক্ষেপ নেই আর…

    আমি’ও কখনো চূর্ণী নদী দেখিনি
    তবে মনে হয় যদি সত্যিই কোনোদিন
    এমন মন খারাপ হয়
    তবে সেই যন্ত্রণানাশিনী
    অলৌকিক স্বর্গাদপী চূর্ণী নদীর তীরে
    পৌছে যাবো কোনো না কোনো ভাবে…

    সে এইখানে, এইখানে এসে
    সে এসে এসে দারুন পেলব আঘাত করে গেল
    আর ব’লে ব’লে গেল, প্রিয়তম আমি ভালোবাসি ভালোবাসি…
    এই একটু চোখের সামনেই যেন… … …
    আজ তাঁর অভিশাপের খেলা শেষের ক্ষণে…

    আমার কয়েক মুহূর্তের অশ্রু থেকে যাক এইখানে
    অজানা জনের সাজে যেন কিছুতে
    চরণের ধ্বনি চেনা মানুষকে একটুও মানায় না…
    মানায় না কিছুতেই, মানায় না …

    দেখেছো দর্শক সবাই আমাকে কেমন
    আঁধারের নির্বাসন দিয়ে রোদপাখি হয়ে যায়…
    এজন্যেই তোমাকে বলেছিলাম,
    আমি কেন ‘তাঁর’ প্রেম ইথারে ইথারে খুঁজে বেড়াই…!

    কোমল পাখায় ভাসছে হৃদয় করুণ প্রজাপতি
    অমৃত বিহারে ভূবন ব্যাপিয়া প্রাপ্তি শুধু ক্ষতি…

    যেভাবে আমরা বেঁচে আছি তাকেই জীবন বলি
    দেয়ার চেয়ে’ও নিয়েছে বেশি জীবনের চোরাগলি…!

    কিছু কিছু অত্যন্ত সাধারণ
    অথচ বিমূর্ত চিত্রশিল্প যেমন
    সহস্র কৌণিক মনোল্যগ বা মুহূর্তের জার্নাল তৈরি করে
    তেমনি কারো কারো কাব্যকথনে
    অপ্রতিম অসামান্য মানসকল্পচিত্র তৈরি হতে থাকে
    আর এটা হয় নিরবচ্ছিন্নভাবে, অনৈচ্ছিক প্রতিশিল্পে…

    এমন জমাট বেদনার মেঘ কি
    কখনও চুমকি-বৃষ্টি হয়ে
    এই আমার চতুর্দিক ঝিলমিল ক’রে তুলবে?
    কি এক শুভ্র আশায়, এক চোখ আকাশ নিয়ে
    কৃষ্ণকুমারীর আঁচল ছূঁয়ে আমার জীবনদীর্ঘ বসবাস…!
    কে কোথাও যেন আমার হাতে
    রচনা ক’রে চলেছে আমারই মনোস্তাপের ছন্দিত পদাবলী…

    শিউলি’র সুরভি আমি কখনও দেখিনি,
    কিন্তু হৃদয়ে মেখেছি, চোখেও যে তার প্রলেপ রয়েছে…
    সত্যিই… আর ক’টা দিবারাত্রি, ক’টা আরও সুবাসিত বিকেল
    তারপরে যেন আমার আবার সন্ধ্যের সূর্যকুসুম দেখা শুরু হয়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ সূর্যাস্তের পদাবলী / পারভেজ শিশির ]

    জলরঙ – Text N’ Art by Anwar Parvez Nur Shishir
    [ একটি শিশিরের শব্দিতা প্রযোজনা ]
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    12
    10 Comments
    • কোথায় আমার কাব্যসাথী যাকে খুব প্রাণে প্রাণে চেয়েছি
      যাকে অন্তরাত্মায় আরাধনা ক’রে দেউলিয়া হ’তে ইচ্ছে হয়েছিল…!
      সময়ের পরিত্রাণ শতভাগের
      যেখানে চূর্ণী নদীতে ভাঙচুর
      কে লিখিবে কবিতা প্রেমের
      শতভাগ তাই কবির নিজের।

    • @anwar-parvez-nur-shishir
      ” তোমারে খুঁজিয়া কত রবি-শশী
      অন্ধ হইল প্রিয় নিভিল তিমিরে
      তব আশে আকাশ-তারা দ্বীপ জ্বালি’
      জাগিয়াছে নিশি ঝুরিয়া শিশিরে।” এতদিনে এলেন বুঝি ! আপনাকে কত খুঁজেছি !

      • প্রিয় @Shiuli,
        “কত এই মনে জমেছে উদ্বেগ
        তোমারে না পেয়ে নিরুপায়
        যখন আকাশে আর নেই মেঘ
        আমারে পাইবে নীল যমুনায়…”

        “আর জানাবো না অভিমান
        ব্যথা ভুলে ফিরে এসো প্রিয়
        তোমারে ভাবি সারা দিনমান
        এই পর’কে আপন করে নিও”

    • অসম্ভব সুন্দর এই দীর্ঘ কাব্য… কুর্নিশ প্রিয় কবি…

    • আবারো বাক্য বিন্যাসে মুগ্ধ করলেন কবি প্রিয়

    • কবিতায় চূর্ণী নদীর উল্লেখ আমাকে শিলাজিতের ‘চূর্ণী ‘ গানের কথা মনে করিয়ে দিল

      • @Prithula, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেবতার গ্রাস’ কবিতা’য় “শিশির” সহযোগে চূর্ণী নদীর একটি দারুণ উল্লেখ রয়েছে… আমি যশোরের মানুষ, তাই কুষ্টিয়ার পদ্মা নদী হতে উৎসারিত হয়ে ভারতের নদীয়া জেলায় এর শাখা প্রবাহিত হওয়ায় একটা আবেগপূর্ণ অনুভূতি মনের মধ্যে খেলা করে… আপনার মন্তব্যের জন্যে অনেক অনেক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar