Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ভুল শহরের ইতিকথা
    – পারভেজ শিশির
    ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ,
    ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার
    ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল

    তোফাজ্জল, এই বেলা তোকে বলে রাখি
    আমিও তোর মত পাগলই ছিলাম
    তোর মত আমারও ক্ষুধা লাগতো,
    ক্ষুধাই কেবল মনে করিয়ে দিতো
    “আমি এখনও শা’লার এই পেট নিয়ে বেঁচে রয়েছি…!”
    এছাড়া এই উলটো মানুষের শহরে
    তুই আর আমি কিন্তু বেঁচে নেই,
    পাগল হয়ে বেঁচে থাকার কোনো অর্থ নেই…

    এই কঠিন হাড় হা-ভাতে শহরে
    গাছের চেয়েও বেশি ইট পাথরের জঙ্গলে
    কেন বার বার মরতে আসিস তুই…!
    তুই আর আমি আ’গুন ক্ষুধায় জ্বললে
    চোখ কান মুখবাঁধা জীবাত্মার শহরে,
    লাল চোখা নি’র্দয় অ’মানুষদের
    বিশ্বাস কর, কিছুই যায় আসে না…

    কা’কে তুই ভালোবেসেছিলি
    বল তো একবার দেখি,
    কি তার নাম, কেমন ছিল দেখতে?
    রোদের তাপে তোর কপালে
    ঘাম জমে উঠলে, মায়া ক’রে
    সে কি রুমাল দিয়ে কখনো মুছে দিয়েছিল…!
    এই শহরের বাতাসে,
    তুই কি তার নিঃশ্বাসের সুরভি পেয়েছিলি?
    কারো মুখ কি তোর
    প্রিয়ার মত পরিচিত লেগেছিল?
    আবারও কি তাকে একই সন্ধ্যায় হারিয়েছিলি?
    জীবনের কোন্‌ মানে খুঁজতে খুঁজতে
    তবে তুই এই ভাগাড়ের শহরে এসেছিলি?

    আমার মত তুই’ও কি জানতিস না
    এই জল্লাদ শহরের রাস্তায়
    শত অপরিচিত মুখের ভীড়ভাট্টায়,
    পিচের কালোয়, পেট্রোলের বিষে
    আমাদের নিঃশ্বাস এমনিতেই চুরি হয়ে যেতো…!
    শুধু তুই কেন,
    উচ্চ শিক্ষিত পাষণ্ডপালিত এই কাগজের শহরে
    ওদের প্রস্তর সাক্ষরিত অভিধানে
    তোর আর আমার মত ছোট’লোকের জন্যে
    প্রমিত কোনো শব্দার্থ নেই,
    আমাদের চোখের ভাষা ওরা বুঝবে না…

    জানিস, এখন আমার আর কিছুতেই
    সেই ম’র’ণের ক্ষুধা পায় না,
    বুঝেছি তুই’ও ক্ষুধার সীমানা পেরিয়ে গেছিস
    আমার মত তুই’ও আর কোনোদিন
    এখানে ভুলেও যেন পা ফেলিস না,
    এই ক্ষুরধার শানিত শহরের কোলাহলে
    তোর আর আমার মত,
    অনিবন্ধিত মানুষের কোনো জায়গা নেই…


    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    20
    12 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar