Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • নির্জ্ঞানের শ্বেতপত্র
    — পারভেজ শিশির
    ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার
    ​
    মৃত্যুর অতল গভীরেও জীয়ন প্রজ্ঞার দীপশিখা জ্বলে ওঠে
    তা নির্দ্বিধায় অস্বীকার ক’রে,
    কেবল অশালীন মরীচিকায় বেঁচে থেকেছে নির্বোধেরা;
    অত্যুৎসাহীর অভিধান থেকে
    শব্দ স্বাধীনতা কাটা পড়েছে বহুদিন,
    পরের পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে
    এ জীবন তো কবেই ম’রে গেছে…!
    ​
    দুটি ভিন্ন যুগে দাঁড়িয়ে,
    একই কবি’র দুটি পৃথক প্রকৃতির
    কাব্য-প্রয়াসের প্রচ্ছদপটে চোখ রাখলে,
    কত কত বর্ণে যে বোধেরা কথা কয়…!
    শ্রুতি ও দৃষ্টিভঙ্গি বদলালে
    আসলেই কি জীবন বদলে যাবে?
    বিস্ময়বিক্ষুব্ধ হয়ে যাই,
    আজও অনেকের জীবনাচরণ ও তৎসংলগ্ন প্রচারণায়…
    ​
    অথচ তারা কি দেখেনা,
    কীভাবে যন্ত্রবোধি’র যুগে এসে’ও
    কেমন ক’রে শতবর্ষী বৈদ্যুতিক পাখা
    সাধারণ্যের উষ্ণ মস্তিষ্ক শীতল ক’রে চলেছে…!
    অনেকেই কেবল বাতাসে হাটতে চেয়ে
    স্ফীতবুদ্ধির প্রসার ঘটাতে চেয়েছে,
    সেই সব উৎকট প্রাণেরা আজ কোথায়…?
    নূতন অর্থই কিন্তু ধ্রুবদর্শনের সপ্তস্বর অস্বীকার করা নয়…
    ​
    কারো কারো প্রাণে যে আকাঙ্ক্ষা হবে না
    রক্তপাত বন্ধ হোক,
    বৈষম্যের অনাসৃষ্টি রুদ্ধ হোক,
    এমন নয়…
    তবে প্রগতির তথাকথিত ধ্বজাধারীগণ
    তাদের শ্রুতি ও দৃষ্টিভঙ্গি’কে অক্ষত রেখে চলেছেন,
    হয়ত জানে না কীভাবে ভালোবাসতে হয়
    নয় তো তারা পাষাণ দেবতা;
    এদের আদতে মরণ নেই, নেই জীবনও…
    ​
    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৬

    5
    4 Comments
    • প্রগতির প্রকৃত অর্থ নিয়ে আপনার প্রশ্নগুলো ভাববার মতো।

    • আনোয়ার পারভেজ নূর শিশির, “পরের পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে এ জীবন তো কবেই ম’রে গেছে”—এই গভীর পঙ্ক্তিটি পড়ার সময় জীবনের অস্তিত্ব নিয়ে মনের ভেতর এক দারুণ আলোড়ন তৈরি হয়েছে। আপনার এই সৃষ্টিতে সমকালীন জীবনের অস্থিরতা ও সত্যের প্রতি যে সাহসী অনুসন্ধান ফুটে উঠেছে, তা সত্যিই অতুলনীয়; এমন চমৎকার ও মননশীল লেখনী নিয়ে আপনি আরও নিরন্তর লিখে যান।

    • কবি পারভেজ শিশিরের “নির্জ্ঞানের শ্বেতপত্র” একটি দার্শনিক, বুদ্ধিবৃত্তিক ও সমাজসচেতন কবিতা। প্রজ্ঞা, স্বাধীনতা, অন্ধ অনুসরণ, যন্ত্রবোধ, প্রগতি ও মানবিকতার প্রশ্নকে ঘন ও তীক্ষ্ণ ভাষায় কবি উপস্থাপন করেছেন। “শ্রুতি ও দৃষ্টিভঙ্গি বদলালে / আসলেই কি জীবন বদলে যাবে?”—এই প্রশ্নটি কবিতার চিন্তাকেন্দ্রকে স্পষ্ট করে; আর “এদের আদতে মরণ নেই, নেই জীবনও”—সমাপ্তিটি গভীর ব্যঙ্গ ও অস্তিত্বের সংকট তৈরি করেছে। শব্দচয়ন কিছুটা দুরূহ এবং চিত্রকল্পের ঘনত্ব পাঠকে মনোযোগী হতে বাধ্য করে, তবে এই বৌদ্ধিক ঘনত্বই কবিতাটির স্বাতন্ত্র্য। রেটিং: ৮.৬/১০।
      কবি পারভেজ শিশিরের এমন প্রজ্ঞাপূর্ণ, মননশীল ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কাব্যচর্চা আরও সমৃদ্ধ হোক—তাঁর আগামী সাহিত্যযাত্রায় জানাই আন্তরিক শুভকামনা!

    • আনোয়ার পারভেজ নূর শিশির, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতির ভেতর দিয়ে গেলাম। আমাদের চারপাশের এই অদ্ভুত বাস্তবতাকে আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অন্যান্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই গ্রুপটা বেশ প্রাণবন্ত হয়ে উঠবে।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar