Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠অভিপ্রায়⌡
    যেখানে আমৃত্যু আবাস আমার
    যেখানে আমার নিত্য যাওয়া আসা,
    সেই আমার সুখের কুঁড়ে ঘরওয়ালা গ্রামে
    তোমাকে একদিন নির্দ্বিধায়…
    কোনো একদিন আমি ঠিক নিয়ে যাবো দেখো !

    মুলি বাঁশের চাঁটাইয়ের ফাঁক দিয়ে আসা
    শীতল বাতাস দিয়ে তোমাকে স্নান করিয়ে দেবো;
    তুমি তখন বুঝবে এবং বলবে – এটাই পৃথিবীর শ্রেষ্ঠ স্নান…
    তোমাকে ক্ষেত থেকে সবুজ মটরশুঁটি তুলে এনে দেবো,
    তুমি দাওয়ায় বসে খেয়ো…

    তোমাকে পুকুর থেকে ছিঁপ দিয়ে ধরা সঁরপুঠি মাছ,
    হাতে দিয়ে চোখ চেয়ে বলবো,
    আমাদের জন্যে দারুন দোপেঁয়াজা রাঁধো,
    লবন দিতে ভুল ক’রো না যেন !

    তোমার দারুন ভ্রুজোড়া একটু বাঁকা হলেই
    আমি তেমন হেসে তোমাকে হালকা করে দে’বো…
    প্রতিটা দিনই তোমার আমার জন্যে বরাদ্দ থাকবে
    ঝিঁ ঝিঁ পোঁকার ডাকওয়ালা রাত;
    এক্ষুনি জানতে ইচ্ছে করছে কেমন লাগবে তোমার !

    কিন্তু তুমি তো এতটা কাছে নেই, যতটা কাছে থাকলে,
    তোমাকে সর্বোচ্চ স্বরে চিৎকার করে জিজ্ঞেস করতে পারতাম,
    কেমন লাগবে তোমার? বলতে পারো!

    আমার বেশি কাছে আসতে তোমায় বলছিনে,
    অন্ততঃ আমার চিৎকারের নাগালে থেকো…

    যেখানে আবাস আমার
    যেখানে আমার নিত্য যাওয়া আসা
    সেই আমার সুখের কুঁড়ে ঘরওয়ালা গ্রামে
    তোমাকে একদিন মহানন্দে…
    কোনো একদিন আমি ঠিক নিয়ে যাবো দেখো !

    পুকুর ঘাটে বসে তুমি আমার নাঁওয়া দে’খো চেয়ে,
    দে’খো কেমন ক’রে তোমার জন্যে আমি পদ্ম তুলে আনি…
    তুমি কিভাবে খুশিতে কতখানি হাস্যোজ্জ্বল হবে,
    তা যদি এখনই দেখা যেতো…!

    তোমার জন্যে ‘কইতরি’ আম পেড়ে দেবো
    তুমি মিষ্টি আঁচার বানিয়ে আমায় দেবো যখন তখন,
    তোমার আঁচার ‘চেঁটে-খাওয়া আমাকে’ তুমি কিভাবে দেখবে
    খুব ইচ্ছে করে এই পোঁড়া চোখ দুটো দিয়ে দেখি, জানো !

    দুধ-নীলাভ জ্যোৎস্নায় আমি তোমাকে পাশে নিয়ে
    চাঁদ দেখবো বলে কবে থেকে দিন গুনছি…!

    তুমি এতো যে ভালোবাসো ভ’রা পূর্ণিমার চাঁদ,
    আর কোত্থাও তুমি পাবে না এমন দারুন জ্যোৎস্না-রাত
    কি কথা তুমি বলে ফেলবে আমায় জ্যোৎস্নান্ধ হয়ে
    তা যদি এখনই যেতো জানা, কত সুখই যে পেতাম…!

    তুমি শুধু বলো, একদিন তুমি নিশ্চয়ই আসবে
    সেই আমার সুখের কুঁড়ে ঘরওয়ালা গ্রামে,
    যেখানে তোমার আমার জন্যে দুব্‌লো ঘাঁসের বিছানা,
    আহ্লাদে অধীর হয়ে কোল পেতে রয়েছে…

    শুধু তুমি একবার এসো, আর কোনোদিন’ও ফিরে যেও না
    বড্ড মন খারাপ করে থাকে জলপাই গাছটা, তুমি নেই বলে…!
    ____________________________________________
    সাম্প্রতিকতম – ⌠নিখোঁজ আলোকচিত্র⌡, ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡, ⌠জীয়ন বিভীষিকা⌡, ⌠রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন⌡, ⌠সর্বনাশের সিম্ফোনি⌡, ⌠অনিশ্চিহ্ন⌡, ⌠বিমূর্ত বিষ্ময়⌡, ⌠প্রাত্যহিকী⌡, ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡ ও ⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    12 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar