Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌡
    “জানি শুধু আমি তোমার হয়েছি
    আমার হও তুমিও প্রিয় প্রশ্রয়দাতা
    আমি ক্ষণে ক্ষনেই তোমাকে ভাবি
    তোমার সাথে কথা বলি হে সর্বশ্রোতা
    যেন এক যোগী আমি
    মহাকাল ধ’রে যুগের পর যুগ
    তোমার ধেয়ানেই অক্লান্ত মগ্ন বিলীন
    শুধু জানিনে আমার প্রেম
    তুমি কবুল করেছো কিনা হে গুনগ্রাহী
    আমার সি’জদা নাও, হে মহাপ্রাণময়, এই নাও সি’জদা”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সি’জদা⌡

    “অন্য রকম অপূর্ব হয়ে তুমি ঘুমিয়েছিলে
    তোমার ঘরের দরজার পর্দাটা ওঠাতেই
    দেখতে পেলাম ধুসর অন্ধকার
    অথচ যেন একটা হাসির ঝিলিমিলি রঙ
    সূর্যোদিত আকাশের মত
    সমস্ত ঘরে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে
    তখন বিকেলটা একটু ঘন হয়ে এসেছে
    সন্ধ্যে পাখিগুলো ঘরে ফিরবে আর একটু পরে
    কাঁঠালীচাপা ফুলের মাখন সুরভি
    সবে সবে বইতে শুরু করেছে…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡

    “তাঁর কপালের টিপ লেগে থাকে
    ​ ​ ​ ​ আকাশের গায় উজ্জ্বল জোছনা
    ​ ​ ​ ​ অথচ সে আর আসেনি, সে আসে না
    রুপালি আঁচল গায়ে শুয়ে থাকা
    নদীটিও কি দেখেনি সে কোন পথে গিয়েছে
    পায়ে ধরে বলি চন্দ্র তারা’রে
    ​ ​ ​ ​ সে কোথায় কোন অসীম অন্ধকারে
    ​ ​ ​ ​ তোমাদের ভূবনপ্লাবি জোছনায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সে কি আমার অভাবে কাঁদে না !
    সে কি আমার মত চোখের জলে ভাসে না !”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বসন্ত বিষন্ন⌡

    “মনে তোমার অনেক কথা
    ​ ​ ​ ​ পদ্মমুখে দারুন লাজ
    প্রেমের আভাস আধখানা চাঁদ
    ​ ​ ​ ​ পরনে নবীন কেঁয়ার সাজ

    বঙ্গ তনয়া সবুজ হৃদয়া
    ​ ​ ​ ​ তুল্য সে শ্রাবণ বারির
    হিয়ার সাথে পড়ছে বাধা
    ​ ​ ​ ​ আশ্লেষ এ কোন নারীর !”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ফুলহার⌡

    “‘কেউ ভালোবেসে চলে যেতে চাইলে
    তাকে না বিদায় জানানো যায়
    আর না যায় তাকে ধরে রাখা’ ও বললো…
    কথাটা খুব মনে বেঁজে চললো
    এমনই একটা বিদায়ের দিনে
    শুধু মানসী’কে বিদায় জানাতে হবে বলে
    কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
    বুড়ির কাছে সেই পুরোনো দিনের মত
    আবারও সব হাত পা বিহীন প্রশ্ন করছি
    ‘বিদায় দেয়া কঠিন নাকি নেয়া !
    তুই কি বলতে পারবি ?’
    ‘আমি তো কখনও বিদায় দিইনি
    অথবা বিদায় নিতেও চাইনি’
    বুড়ির একটু হঠাৎ দীর্ঘশ্বাস…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সন্ধ্যার অন্ধকারে⌡

    “আঘাত এসেছে যতবার দুর্বৃত্তের
    ​ ​ ​ ​ হয়েছি আমি খর সুকঠিন দেয়াল
    ​ ​ ​ ​ নত মস্তকে শত্রুরা গেছে ফিরে
    রাত পেরিয়ে এসেছে নতুন সকাল

    বাংলাদেশের পতাকা বুকে নিয়ে
    ​ ​ ​ ​ এগিয়ে আসছে বিকশিত তারুণ্য
    ​ ​ ​ ​ শপথ আমার জননী জন্মভূমি
    জীবন মরণ সকলি তোমার জন্য”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বসুন্ধরার বুকে⌡

    “আমাকে বরং তোমরা একমুঠো সুরকি
    ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ একটা অতিরিক্ত ঘরে
    অতিরিক্ত ওষুধের চাহিদা মেটে না
    ​ ​ ​ ​ ​ ​ ড্রইং রুমে বোবা পেইন্টিং
    মরা এ্যান্টিক্যের নিঃশব্দ রাজত্বে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    নিজেকে ধীরে অর্বাচীন এতিম বানাও”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    6 Comments
    • null
      আমার সকল সুন্দর মনের কবি ও সাহিত্যিক বন্ধুদের জন্যে রইলো স্বাধীনতা মাসের ও পবিত্র রমজানের আন্তরিক শুভকামনা… ১৭ মার্চ আন্তর্জাতিক শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী’তে সবার জন্যে শুভ ও মঙ্গল কামনা করছি…
      আমার মঞ্চে তুলটে প্রকাশিত সকল সাহিত্যকর্ম পর্যায়ক্রমে গ্রন্থিত হতে থাকবে… আমি আশা এবং বিশ্বাস করি, আমাকে এবং আমার সাহিত্যকর্ম’কে যারা ভালোবেসে পাশে থেকেছেন তাঁরা সবাই আমার এই সাহিত্যযাত্রায় একই ভাবে প্রেরণা যুগিয়ে যাবেন…

    • শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সুন্দর উপস্থাপন করেছেন

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar