Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠প্রাত্যহিক প্রতিশিল্প⌡
    এইখানে এইবার তারে ক’ষে ধরো,
    “চুক্তি-মেয়াদ শেষ হলে দাবি ছেড়ে দিতে হবে
    কেবল আমি’র কারণে এত উল্লাস ক’রো না
    নিশি তারা সুস্থির থাকে দিবালোকের বাস্তবে
    খাল কেটে কুমির আনে উভমৌখিক তাড়না”


    নিরুদ্ধ নিঃশ্বাসে উন্মুল উদ্বাস্তুর
    জীবনের সাথে সুরম্য সংসার
    কত যুগ আগে পৃথিবীর সামান্য বাতাসে
    বিধুর বেদনার ঋতু কৃদন্ত প্রতিবেশ গড়েছিল ?
    কোনো রকমে সবকিছু পাবার আশ্বাসে
    নাভিঃশ্বাস হৃদয় ধীরে ধীরে অস্থির হয়ে উঠেছিল ?
    যখন ইমারত নির্মাণবিদ্যা শিল্পকলায় পর্যবসিত
    অর্থশক্তি পূজারী, সন্তানের সাথে রক্ত প্রসব করে
    “আরও উষ্ণতর হয়না কেন পেয়ালার শেষ চুমুক !”
    আবাহন ও বিসর্জনের এক সুতো সিদ্ধান্তে
    আকন্ঠ প্রতিনিয়ত সুরাপান ও আত্মহনন
    একই মুদ্রার এপিঠ ওপিঠ জেনেও
    মহাকবির কন্ঠনালি গুরুচন্ডালী ছুরিকাঘাত এড়াতে চায় …

    নিজের চিরাচরিত সত্তা থেকে অনেক দূরে
    রজনীগন্ধা ব্যথায় সে ভাসমান….
    অজানা এক অন্য রূপে
    অন্য কোনো লোক-লোকান্তরে
    “আমার পথের উপর এসে পড়েছে
    নীলাভ ধুসর ছায়া, থেকে থেকে
    তবু কোকিলের শিসে মনে পড়েছে
    বহুদিনের পুরোনো অথচ জ্বলজ্বলে হীরে বিকেলে…”

    হাতের উপর নিঃসঙ্গ হাত
    আর দারুন চোখের মরীচিকা মায়া
    মিশে আছে বাতাসে রজনীগন্ধার শেষ সুরভি
    বিদায়ী বিকেলের শেষ নিঃশ্বাসে…

    সে এই আছে, আতশ বিজলিতে এই নেই
    তাঁর অনুক্ষণ প্রাত্যহিক জীবনের পলক্ষয়
    সর্বজয়ীর স্রাবিত নিষিদ্ধ প্রলয়োল্লাস
    জলোত্থিত কোমল প্রাণের নিতম্বঢেউ নৃত্যে
    কিন্তু যেদিকে চোখ তোলে, হা-মুখ হয়ে যায়
    “আকাশ’কে বলেছিলাম
    একটু কম কাছে আসতে
    যেন ওকে ভালো ক’রে দেখতে পারি
    অথচ কি এক অর্বাচীন লোভে
    আমিই ওর অলিন্দে বসবাস ক’রতে শুরু করেছি…”

    দুর্নিবার্য দেহঘাতী মেডুসার কাল চাহুনিতে
    নির্বাণকালের মরণোন্মুখ মোমের দুঃখিত রৌশনাই
    দুলে দুলে অন্তিমে শুধু শেষ হতে থাকে
    কারিগরী স্বপ্নবাজ আদমের পাথর-প্রতিম অবয়ব…

    ফিনিক্সদেহী আত্মঘাতীর অসীম পৌনঃপুনিক
    আরও আরও পঙ্গপাল ফিনিক্স
    তার মৃদঙকান্তি’রে সৌম্য গম্ভীর পাষাণ দেবতার অভিশাপে
    পূর্ব থেকে পশ্চিমে সভ্যে ও অসভ্যে পৃথক করে দেয়
    জান্তে কিংবা অজান্তে জয় পরাজয়ের আশা ছেড়ে
    শুধু সে আত্মযুদ্ধে উদ্ভিন্ন উদ্দাম স্বক্রিয়,
    মহাসমুদ্রের অন্ধকার তলদেশে ঠাই শুয়ে সে ভাবে,
    “প্রস্তরদেবতার, প্রেমের অবারিত প্রান্তরে জাগে
    বাসন্তী শাড়ির সহস্রতম কুঁচি
    ক্ষীর চুমুতে সিঁথির একাকীত্ব গেলে ঘুচে
    নিরর্থক আত্ম-প্রতিকৃতির অনাকাঙ্খিত দাগ মুছি…”

    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    5 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar