Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জীবনের রোজনামচা⌡ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​
    খুব সম্ভবত নদীর এপারে ভাঙ্গন হবে
    কিন্তু ওপারে নতুন পাড় গড়ে উঠবে না
    কে বলতে পারে…
    পূবের মাঠে
    এখনো আকাশ মেঘলা হয়নি
    দুরন্ত বালকেরা নদীতে সাতরাতে গিয়ে
    স্রোতের সাথে মিতালী করেছে
    জলবাদলের কানাঘুষায় ওদের কি যায় আসে …
    উনুনের পাশে খড়কুঠো রেখে
    ধুলো পথ ভেঙে
    জননী গিয়েছে দুমুঠো চালের খোঁজে
    অনায়াসে না ফিরে আসার প্রতিজ্ঞায় ব্রতী হয়ে
    শালপিয়ালের শুকনো হাড় জিরজিরে প্রশাখা
    বরষাবৃক্ষের মাথায় সাদা মেঘ ছূঁয়েছে
    পরিযায়ী পাখির বহর ঘরের পথে
    ফেরার আয়োজনে ব্যাপৃত
    এই দ্বিতীয় পৃথিবীর সবটুকু মায়া ফেলে
    কে আর খবর রাখে কোন্‌ মেঠোবিষে
    অকর্মন্য হয়ে অসাড় পড়ে থাকে ফসলের কারিগর
    প্রপিতামহের হন্টনছড়ির মৃদু আঘাতে
    ক্ষয়ে ক্ষয়ে যায় সফেদ সিঁথি মেঠো পথের জীর্ণ ঘাস…
    আনন্দিত শালুকের জলচুমুতে
    সুর্যাস্তের নরম সুষমা কিরণ মাখামাখি
    বৈশাখের শির শিরে হাওয়ায়
    ধানশালিখের আজন্ম উড়াউড়ির চকিত বার্তা
    মাঠান মানুষের পীঠে রোদের আয়না
    নবান্নের কুশল ঘোষনা ক’রে চলেছে প্রতিনিয়ত
    বৃষ্টির অপেক্ষায় থেকে…
    চৈতালী ফসলের ঘ্রাণে ভ’রে যাবে তবুও
    দিগন্তের প্রশস্ত পক্ষ সবুজ বেষ্টনী
    বেঁচে থাকার সার্বজনীন সংগ্রামে
    কীটের দংশনে ঝরে পড়ে যায়
    কত প্রায় পরিনত স্বপ্ন !
    তারপরেও প্রতিটি ঘাসের ডগা জানে
    জীবন যেখানে যেমন, বয়ে যাবে তেমনই
    খুব সম্ভবত আজ কালকে কালবৈশাখী ঝড় উঠবে
    নিমগ্ন যোগীর মত কুড়েঘরের শলাকা ছনে
    কোনো বিপদসংকেত তবুও লেখা নেই
    ক্ষেতবাঁধালের গা ছুয়ে যদি আসে তীর্থজলের আশ্বাস
    সমস্ত ধরিত্রী যেন চায় তেমন আনন্দযোগ…
    নব প্রজন্মের উজ্জয়নী মেলা প্রতি ঋতুতে
    আশান্বিত উদ্দীপ্ত কলরবে এভাবেই মুখর হয়ে উঠুক…
    _________________________________
    সাম্প্রতিকতম – ⌠অধিকরণে শূন্য বিভক্তি⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    8 Comments
    • ভালো লাগলো

    • রীতিমতো মুগ্ধতা সহ শুভকামনা

    • একরাশ মুগ্ধতা।

    • অশেষ মুগ্ধতা নিয়ে আপনার কবিতা পাঠ করলাম, প্রিয় কবি, শুভেচ্ছা রইল আপনার জন্য

    • দারুন একটা অভিজ্ঞতা হলো, শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি

    • শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি, অনেক সুন্দর কবিতায় মন ছুঁয়ে গেল

    • অপূর্ব সুন্দর লেখনী আপনার প্রিয় কবি, বার বারই শুধু মুগ্ধ হতে আসি… শুভেচ্ছা ও ভালোবাসা রইল কবি…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar