Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নানা রঙের দিনগুলি⌡
    আমার এই তাবু জীবনের সাতচল্লিশটি বছর
    সত্যিই আশ্চর্শ বিচিত্রভাবে নেড়েচেড়ে যাচ্ছি…
    ভাবতে মন্দ লাগে না, আমি পড়াশোনা
    আর লেখা ছাড়া কিছুই করিনা…
    কিভাবে কিভাবে জীবনের চারটি দশক পেরিয়ে
    আজকে পঞ্চাশ ছুঁই ছুঁই করছি…!
    মাঝখানে কিছু চঞ্চল বছর
    আমার কিছুই স্পষ্ট মনে ছিল না
    কোনো প্রয়োজনও হয়নি…
    কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা নষ্ট ক’রে
    যাকে ভুলতে চেয়েছি
    সে চোখের আগে ঝিলমিল করেছে কেবল…

    ইচ্ছে হয়েছে মাঝে মাঝেই
    “তারে দেখি যদি একবার কাছে পাই
    সে সুযোগ হবে কি, জীবন তো একটাই…!”

    যাকে একদিন ভেবেছিলাম ভালোবেসে
    রাত্রির তারায় চাঁদের রংধনুতে পরাজিত করেছি
    আমার সেই অর্ধেক মানবী অর্ধেক কল্পনার
    বিষন্ন নীল অপরাজিতাকে হারিয়ে ফেলবার পর
    একটা সত্য ভালো ক’রে অনুধাবন করেছি
    মানুষের সত্যিকার ভালোবাসার স্বরূপ…

    হয়তো জানতেই পেতাম না এই মহাসত্য !
    অপরাজিতা’কে পার্থিব জীবনে
    আমার দিবারাত্রির ছায়াসঙ্গিনী ক’রে পেলে !
    চিরবিদায় নিয়ে অপরাজিতা পুতুল চলে যেতে যেতে
    আমাকে কিছু অমূল্য সত্য ব’লে গিয়েছে
    “ভালোবাসা কোনো পরাধীন অনুভব নয় –
    যে সত্যিকার ভালোবাসে, সে ত্যাগও ক’রতে পারে
    আর ত্যাগ ক’রতে পারে ব’লেই
    সে সত্যিকার ভালোবাসে…”


    সত্যি কি কোনোদিনও মিথ্যে হ’তে পারে !
    সত্যি চিরকালই দূরারোগ্য সত্যি
    পৃথিবী ধ্বংস হয়ে গেলেও সত্যি কখনও মিথ্যে হবে না
    অপরাজিতা আমাকে আরও সত্যি বলেছে
    মায়াবী সুন্দর সত্য…
    “কোনোদিন বুঝতে পারিনি, ছোট্ট এক অবোধ বালকের
    বর্তমান দীর্ঘশ্বাসের কারণ আমি
    তার সব কষ্টের দায়িত্ব আমার…!”


    জানিনে, এমন সত্য মন্ত্রোচ্চারণের পর’ও
    কিভাবে সে আমাকে ফেলে অন্তর্হিত হ’লো…!
    অথচ কথা ছিল, সে আর আমি
    একসাথে শেষ সাঁঝবেলার সূর্যকুসুম দেখবো
    আমি আর সে এবং সে আর আমি
    সেই বাড়ি ঘর, সেই রাস্তা, সেই রজনীগন্ধা সন্ধ্যা
    সেই জলপাই রঙ গাড়ি
    সেই কলেজের বারান্দা, সেই আমি আর তুমি…
    _____________________________________________
    “বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল,
    যেদিন আমায় সত্যিকারের ভালবাসবে
    সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে !”

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কেউ কথা রাখেনি / সুনীল গঙ্গোপাধ্যায়⌡ ​
    _________________________________________
    সাম্প্রতিকতম – ⌠৩৭ নং এপিটাফ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    11
    12 Comments
    • কবিতা আর ছবির কথাগুলো যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে… একরাশ শুভেচ্ছা ও মুগ্ধতা রইল আপনার জন্যে প্রিয় কবি

    • নিদারুন সুন্দর ব্যথার কাব্য

    • কবিতায় মুগ্ধ প্রিয়কবি

    • কবিতার মাধ্যমে পাওয়া না পাওয়ার এক গল্প পড়েছি…অসাধারণ ! …/”ত্যাগেই প্রকৃত সুখ ” কবির এই বানী মিথ্যা নয়…

    • @anwar-parvez-nur-shishir কিছু প্রশ্নের কোনো উত্তর হয় না , কিছু অনুভূতির কোনো ব্যাখ্যা হয় না ,কিছু যন্ত্রণার কোনো অভিব্যাক্তি হয় না। শুধু দীর্ঘশ্বাস চাপা কান্নার মতো হাওয়ায় ভেসে থাকে কেবল।
      .
      .
      কি অসাধারণ করে লিখলেন কবি। আপনার কাব্যে মুগ্ধতার ঘোর যেন কাটতেই চায়
      না। মাঝে মাঝে ভেবে পাই না কি লিখবো। মনে হয় আপনার কাব্যই আপনাকে ফিরিয়ে দিই যদি ……

      • শিউলি কবি যথার্থই বলেছেন, হাওয়ায় ভেসে থাকে কেবল আমাদের উত্তরাতীত প্রশ্ন, নির্বাক অনুভূতি আর আগুন যন্ত্রণার দীর্ঘশ্বাস… ভালোবাসা ও প্রীতিমুগ্ধতা প্রিয়…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar