Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শেষ সিড়ির অভিমান⌡
    জীবন, তোকে বহুভাবে ঘুরিয়ে ফিরিয়ে
    এপাশ ওপাশ করে দেখতে চেয়েছি
    তাই বুঝিবা এমন প্রতিশোধ নিলি !

    তুই ছিলি হামাগুড়ি দেয়া শীতল মেঝে;
    ক্যামেরার হঠাৎ ফ্ল্যাশে হা করা মুখ,
    শৈশব থেকে কৈশোরের মাত্র ক্ষণকাল…

    নীল আকাশের শ্বেত-শুভ্র মেঘমালা
    ধুসর-কালো হয়ে ওঠার কু-রহস্যে
    কুঞ্চিত ভ্রুজোড়া আর সোজা হয় না…

    যত দিন গড়াচ্ছে বাজারের থলি হালকা
    ক্রমিক ব্যায়ের সাথে উপার্জনের যুদ্ধ
    কিছু বৃক্ষ মরে’ও তবু জ্বালানীর অযোগ্য…

    জীবন, একটা নির্লজ্জ বারাঙ্গনা, বহুচারিণী…
    বিদায় দিলেও সে বারে বার ফিরে আসে,
    মৃত্যুকে প্রতিবার দ্বিগুন নুতন লাগে তাই,

    কিছু পাখিও চাঁদের আলোয় রাতের আকাশে
    কেবলই অকারণ উড়ে শূন্যে খোঁজে নীড়
    কে শুনেছে অ’শ্রুত তার অলীক ডাকাডাকি…

    জীবন…তুই আমার পুরোনো নিউজপেপার;
    অযথা ফাঁটলে ভরে যাচ্ছে ব্যস্ত মহাসড়ক,
    আমার একলা নির্জন গলিই ভালো ছিল রে !…

    দ্বিধাবিভক্ত আমার আর কিচ্ছু বলার নেই,
    জোরপূর্বক মুক্তো আহরণে নেই আগ্রহও
    যা পেয়েছি, আর পাচ্ছি তাতেও খুশি নই…!

    জীবন, তুই এমনই দূরারোগ্য ব্যাধি !
    তোকে হঠাৎ ছেড়ে যাওয়াও অশোভন
    আর না যায় তোকে নিয়ে আনন্দ-বসতি…

    তোকে নিয়ে কেউ কেউ নুতন পথ খোঁজে;
    সে সব দল্ভুক্ত হতে পারলেও বেশ হতো,
    পাঁচ-আঙুলের সমান হওয়ার অপেক্ষা চিরকাল…
    _____________________________________________
    সাম্প্রতিকতম – ⌠নির্বাসনের ঘ্রাণ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    11
    9 Comments
    • আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়া এই জীবনের জালে স্বস্তির অন্বেষণ ও বিলাসিতা আর মৃত্যুকামী হওয়াও অভিশাপ। কি উচিত আর কি অনুচিত তা তো কবেই ভুলে গেছি। আর বাকি পথ টুকুও যেন উদ্দেশ্যহীন। সত্যিই সেই একলা নির্জন গলিই ভালো ছিল। পিচ ঢালা পথের বাস্তবতায় হাপিয়ে যাচ্ছে স্বতঃস্ফূর্ত জীবনের গতি।
      আমার বলতে ইচ্ছে হয় ,
      দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
      গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
      সেই গোচারণ, সেই শান্ত সামগান।
      কত ভালো হতো যদি জীবন সেই পুরোনো ছন্দ পেতো। আপনার লেখা যেন হাহাকার এর সুর হয়ে কানে বাজছে।
      জীবন…তুই আমার পুরোনো নিউজপেপার;
      অযথা ফাঁটলে ভরে যাচ্ছে ব্যস্ত মহাসড়ক,
      আমার একলা নির্জন গলিই ভালো ছিল রে !…
      জীবন, তুই এমনই দূরারোগ্য ব্যাধি !
      তোকে হঠাৎ ছেড়ে যাওয়াও অশোভন
      আর না যায় তোকে নিয়ে আনন্দ-বসতি…

      • “আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়া এই জীবনের জালে স্বস্তির অন্বেষণ ও বিলাসিতা আর মৃত্যুকামী হওয়াও অভিশাপ। কি উচিত আর কি অনুচিত তা তো কবেই ভুলে গেছি। আর বাকি পথ টুকুও যেন উদ্দেশ্যহীন…”

        সত্যিই কত ভীষণ সত্যোচ্চারিত শাব্দিক হয়ে বয়ে চলেছে আমাদের জীবন স্রোতস্বিনী, ভাবতেই বিহ্বলতায় লুপ্ত হয়ে যায় স্নায়ূ… উপরের ক্যোটেড বাক্য ৩ টি হলেই এই আমার “শেষ সিঁড়ির অভিমান” কবিতার মর্মার্থ উপলব্ধ হয়ে যায়… এর উপরে’ও আমার মত সামান্য মানুষের কবিতায় যে রবি’র প্রভা ফেলেছেন, তাতে কুন্ঠিতচিত্তে অসীম প্রণোদিত হ’লাম… সত্যিই অসামান্য তীক্ষ্ণ আপনার পর্যবেক্ষণ প্রিয় শিউলি কবি; আপনাকে নিশ্চিত এইখানে একটি নৈবদ্য কুর্নিশ করলাম প্রিয়…

      • @anwar-parvez-nur-shishir এ আপনার বিনয় কবি। আপনি যা জানেন তার সিকিভাগ জ্ঞান ও আমার নেই। যা লিখি তার দীক্ষা তো আপনার থেকেই। এ আমার পরম সৌভাগ্য যে আমি আপনার মতো একজনের স্নেহাশিস পেয়েছি। আশীর্বাদ করুন কবি যেন আপনার মতো হতে পারি।

    • কবিতার নামটি অতুলনীয়, তেমনি অনুপম ত্রয়ী ছত্রের ভাব-বিন্যাস… শুভ কামনা রইল প্রিয় কবি

    • অসাধারণ লেখনী…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অনবদ্য অসাধারণ

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar