Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • শেক্‌সপ্যিয়ার | আ লিট্যল শাইন অব রয়্যেল ট্রুপ ল্যিডার

    কোনো শিল্পী, লেখক বা কবিকে বুঝতে হলে কিংবা আলোচনা করবার প্রয়োজন হলে আমরা প্রথমেই জানতে চাই, তিনি তাঁর নিজের সৃষ্টিকে বুঝবার জন্যে বিশেষ কোন মাপকাঠি বা সারণী-সংকেত নির্দেশ করছেন কি-না। আর যদি দিক-নির্দেশ একান্তই না করে থাকেন, আমরা বিভিন্ন ব্যক্তিমেধাভিক্তিক দৃষ্টিকোণের সাহায্যে তাঁর সৃষ্টিকে বুঝবার চেষ্টা করে থাকি। এক্ষেত্রে সাহিত্যিক তাঁর সৃষ্ট চরিত্রকে হয় আপন চরিত্রের আদল দেন নয়তো তাঁর দৃষ্ট পরিচিত মহলের চারিত্রিক বৈশিষ্টের আশ্রয় গ্রহণ করে থাকেন। মানব সভ্যতার অগ্রগতিতে যাঁরা অকৃত্রিম ও মৌলিক কিছু দান করে গিয়েছেন সম্ভবতঃ তাঁদের প্রত্যেকেরই নিজের সৃষ্টি সম্বন্ধে প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ হোক নিজস্ব মতামত ব্যক্ত করেছেন।

    শেক্‌সপ্যিয়ারের ক্ষেত্রে এ যেন এক বিরাট ব্যতিক্রম। নিজের সৃষ্টির তিনি নিজেই নীরব দর্শক – কোনো ভাবালুতা কিংবা কোনো ভাবোচ্ছাস তাঁকে মতামত প্রকাশে প্রভাবান্বিত করতে পারেনি। জীবন-নাট্যকে প্রকৃতির মত চরম নিরপেক্ষতা নিয়ে তিনি দেখেছেন, অনুভব করেছেন, প্রকাশ করেছেন – কখনো Tragedy, কখনো Comedy আর কখনো Sonnet-এর মাধ্যমে। তাই যুগে যুগে শেক্‌সপ্যিয়ারের উপর লিখিত সমালোচনা বুঝতে হলে আমাদের এ কথাটি বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে, সমস্ত সমালোচনার ধারা এক না হলেও ব্যক্তিক অনুসন্ধানের লক্ষ্যে বিশেষ কোনো তারতম্য নেই।

    ১৭০৯ খ্রীষ্টাব্দ থেকে ১৭৯৯ পর্যন্ত অন্ততঃ ৬০ খানা শেক্‌সপ্যিয়ার সমালোচনা গ্রন্থ প্রকাশিত হয় – এর মধ্যে পোপ, থিওবল্ড হ্যানমার, বেন জনসন, এডমন্ড ম্যাসোন – এর সংস্করণই সর্বাধিক প্রসিদ্ধ। পোপ তাঁর সম্পাদিত সংস্করণে বিশেষ করে শেক্‌সপ্যিয়ারের মৌলিকত্বের প্রতি ইঙ্গিত করেন। সাহিত্যে মৌলিকতা আসলে কিভাবে নিরূপিত হতে পারে সে প্রসঙ্গে বিবিধ মতবিরোধ থাকতে পারে তবে এ কথা সত্যি যে পার্থিব মানব চরিত্রের আকৃতি প্রকৃতিতে স্বভাবতঃই একটি বিশ্বজনীন ছন্দ মাত্রা পরিলক্ষিত হয়। তিনি মনে করেন যে, প্রকৃতির স্বাভাবিক বিকাশ ঘটেছে শেক্‌সপ্যিয়ারের সৃষ্টিতে এবং তাঁর অঙ্কিত নর-নারী প্রকৃতিরই প্রতিকৃতি। তিনি বলেন যে, যদি কোন লেখক মৌলিকত্বের দাবী করতে পারেন একমাত্র শেক্‌সপ্যিয়ারের পক্ষেই তা সম্ভবপর। তাঁর মতে Poetic Justice পূর্ণ বিকশিত হয়েছে শেক্‌সপ্যিয়ারের নাটকে…

    শেক্‌সপ্যিয়ার University wit-দের (যথাঃ গ্রিন, পীল, লজ্‌, ন্যাশ, কিভ্‌ প্রমুখ) দলের অন্তর্ভুক্ত ছিলেন না।। যেহেতু তিনি নিজে ঐ সমস্ত পন্ডিত ব্যক্তিদের পান্ডিত্বের সমারোহে স্বকীয় প্রকৃতিদত্ত মৌলিক প্রতিভার কোনো মিলনক্ষেত্র অবলোকন করেননি। মেধাবৃত্তির প্রতি বরং কটাক্ষ না হেনে তিনি সমমাত্রিকভাবেই ছিলেন নিজের সৃষ্টিতে দ্রবীভূত… তাঁর অবিনশ্বর, অনন্য ও জলন্ত ​ প্রতিভার প্রভাব তথাকথিত University wit-দের যে ম্লান করে দিয়েছে এ ব্যাপারে সুধীজন ও সভ্যমহল নিঃসন্দেহ।

    শিল্পী, সাহিত্যিক, নাট্যকার যিনিই হোন সাধারণত তারা ব্যক্তিগত জীবনের ছাপ নিজস্ব সৃষ্টি বলয়ের মাঝে রেখে যান এবং এই সূত্র ধরে পরবর্তীকালের ইতিহাস মূল্য নির্ধারণে এগিয়ে যেতে পারে। শেক্‌সপ্যিয়ার এ নিয়মের এক মহা ব্যতিক্রম। সূর্যের মত নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বিশ্বচরাচরের ঘটনাপ্রবাহ তিনি দেখেছেন, অনুভব করেছেন ও প্রকাশ করেছেন, কিন্তু ব্যক্তিত্বের ছাপ দিয়ে তাঁর সৃষ্টির স্বাভাবিক গতি কখনো অবরুদ্ধ করেননি। ​

    উৎসঃ চেতনার অনুষঙ্গ / সিদ্দিকুর রহমান
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    1 Share
    13
    8 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar