Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠রৌদ্র জলের গান⌡
    আকাশের ব্যালকনি তবুও অস্পষ্ট
    নিরন্তর দৃষ্টির পথে নীল নীল অনামিকা
    আমার কোলে বাতাসের সবটুকু ঢেউ
    সীমান্ত পেরোনো আত্মায় ​
    কপর্দকহীনতার বিমূর্ত ব্রাশ-স্ট্র্যোক
    সম্প্রসারিত বাহুর অন্তিমে আঙুলের পেলব শাখা
    মেঘের বিছানায় আলতার মেদুর প্রলেপে
    মন মেখে যায় আমার মন মেখে যায়
    কনভ্যেক্স আকাশে কাঁঠালচাপার নায়ৈর
    অদৃশ্য সুরভিতে সমস্ত আকাশ উন্মাতাল…

    আমার আকাশী পাখী হতে ইচ্ছে হয়েছে
    আমার আকাশ হতে ইচ্ছে হয়েছে….

    নীলাঞ্জনা দিগন্তের কাছে চেয়েছি
    আকাশকে আরও আরও একটু কাছে
    সফেদ শার্টের বোতামের মত
    ধার ঘেসে তার প্রুশ্যিয়ান ব্লু লেগুনে ডুব সাঁতার
    চোখের আগেই সমুদ্রের হাড়-হা-ভাতে ঢেউয়ে
    ম্লানমুখী কচ্ছপের যেখানে অলস হামগুড়ি
    এবং এ্যালব্যাট্র্যসের তরঙ্গিত কাঁচরঙা বায়ূকেলি
    জলীয় আনন্দে থেকে থেকে কিছু পেলিক্যান চিৎকার
    ঝিনুকের অনাবৃত মাখনি বুকে
    আলতো বালিকনার নির্মম আশ্রয়

    আমার প্রুশ্যিয়ান ব্লু লেগুন হতে ইচ্ছে হয়েছে
    আমার সামুদ্রিক পাখী হতে ইচ্ছে হয়েছে
    আমার সমুদ্র হতে ইচ্ছে হয়েছে…

    বালির কণায় কণায় লোনা জলের তৃষ্ণায়
    ঝড়ে গড়িয়ে আসা আকাশমণির ভাঙা গুড়িতে ​ ​
    কীভাবে কত প্রকারে ও মাত্রায়
    মেইনল্যান্ডের তাবৎ যন্ত্রণা জড়িয়ে থাকে
    ভেজা বাতাসে্র সৈকতে কালচে সবুজ ঝাউবনে
    আমার ইচ্ছের একের পর এক গ্র্যাফিটি
    সাত সমুদ্রের স্তরিত উভমুখী জলবায়ূটান
    স্নিঘ্ন অপাপবিদ্ধ অতীতকে
    ভবিষত্যের টানেলে হত্যা করে

    আমার লোনা জল হতে ইচ্ছে হয়েছে
    আমার ভেজা বাতাসের সৈকত হতে ইচ্ছে হয়েছে
    আমার সৈকত হতে ইচ্ছে হয়েছে…

    সর্ষে ক্ষেতের উপর দিয়ে বাতাস বইছে
    মাটির পথের কিনারায় একলা দাঁড়ানো
    হিজল গাছে সে বাতাসের সম্পূরক ঝাপটা
    আমার চোখ সর্ষে ক্ষেতের আইল দিয়ে
    অকুঞ্চিত-ভ্রু নিমগ্ন যোগীর মত হেঁটে চলেছে
    আমার বুকে’ও কি সেই সর্ষে ক্ষেতের বাতাস !
    এক জীবনের নানাবিধ জঞ্জাল সরিয়ে
    ক্রমে ক্রমেই বুকের উঠোন
    বসরাই গোলাপের বাগান ক’রে তুলছে !

    আমার সর্ষে ক্ষেতের বাতাস হতে ইচ্ছে হয়েছে…
    আমার বাতাস হতে ইচ্ছে হয়েছে…

    কয়েকটা মখমলি প্রজাপতি
    ক্ষণেক পর পর এ ফুল ও ফুল বসছে
    ফুলের পাপড়িতে যেন রঙের উৎসব
    আরও আরও যেন মাতাল মেদুর ফেরোম্যনে
    বিশ্বপ্রকৃতি আনন্দ প্লাবনে ভাসছে…
    আরও আরও বাসন্তী অর্গ্যাজমিক জোয়ার
    ভরত ছন্দিত হার্ট শ্যেপড কাগজি পাখায় ​
    ছিঁটে ফোঁটা যেন মিহিন ঝিরঝিরে পরাগরেনু ​
    চিত্রিত ক’রে দিলো অন্তস্থঃ সুখের ক্যানভাস

    আমার মখমলি প্রজাপতি হতে ইচ্ছে হয়েছে
    আমার প্রজাপতি হতে ইচ্ছে হয়েছে…

    বিকেলের ক্লান্ত সূর্যালোকে জানালার শার্শি দিয়ে ​
    নীড় ফিরতি যে পাখি উড়ে যায়
    আমি যেন তার পালকের রঙ মাখি
    যে পালকের খাতায় স্বযত্নে মুদ্রিত
    কমলা-বেগুনি গোধূলির যত ইতিহাস
    জুনের কিছু বৃষ্টি ঝিলিমিলি রোদের জলছাপে
    আমার যুগান্তরের স্মৃতি মলিন হয়ে যায়
    এই মেঘ এই বৃষ্টি এই রোদ পান ক’রে…

    আমার বিকেলের সূর্যালোক হতে ইচ্ছে হয়েছে
    আমার সূর্য হতে ইচ্ছে হয়েছে…
    আমার কমলা-বেগুনি গোধুলি হতে ইচ্ছে হয়েছে
    এ স্থবিরে কলসির কানা মেরে
    মহাশূন্য আকাশ সূর্য মেঘ বৃষ্টি
    যতবার আমাকে শুধিয়েছে ‘কায়্যে ঝালা…!?’
    প্রাণে আমার প্রণোদিত যত উল্লাস উচ্ছাস
    শেষ প্রহরের আগেই সে সবের নির্মুক্তির ইচ্ছে হয়েছে…
    _______________________________________
    “তুমি সেই অন্তহীন স্তব্ধতায় শব্দরাশি মুক্ত করে দাও প্রিয়মুখ
    তুমি সেই বৃষ্টিধোয়া নিরুচ্চার শব্দগুলো চালচিত্র করে দাও
    জীবনে আমার
    টুং টাং বেজে যাক অশ্রুত শব্দের কথামালা
    অপেক্ষার, প্রতিক্ষার টুকরো টুকরো যতো উন্মীলন
    বাগ্ময় হয়ে উঠে আমাকে কাঁদায় যেন…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠’যেন বলে ওঠে’ | আরণ্যক বসু⌡
    _______________________________________
    সাম্প্রতিকতম – ⌠সাথিয়া স্মরণীয়⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    8 Comments
    • অসাধারণ

    • আপনার এমন দীর্ঘ কবিতা আমার অত্যন্ত প্রিয়, অসাধারণ গতিময়তা ও ভাবগাম্ভীর্বে সত্যিই তুলনাহীন। আপনার আরো এমন কবিতায় বাংলাদেশের সাহিত্য সমৃদ্ধ হয়ে উঠবে এই শুভ কামনা রইল প্রিয় কবি

    • অনবদ্য অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা সহ শুভকামনা রইল।

    • @anwar-parvez-nur-shishir অনবদ্য শব্দের গতিময়তা , দ্বিধাহীন অনুভবের কাব্য …. অদ্ভুত সুন্দর !! কোথা থেকে কোথায় নিয়ে গেলো ভেবে পেলাম না। নমস্য কবি। এমন কাব্যে সৃজনে ভরে উঠুক প্রাণমন এই কামনা।

    • আমার আকাশী পাখী হতে ইচ্ছে হয়েছে
      আমার আকাশ হতে ইচ্ছে হয়েছে…. অদ্ভুত মাদকতা আপনার কবিতায়।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar