Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ মায়াকোভস্কির মনোল্যগ ⌡
    প্রস্তরিত সেগুন জঙ্গলে
    ​ ​ ​ ​ কখনও কখনও সন্ধ্যে আলোয়
    একটা সুরেলা আতরের ঘ্রাণ
    চতুর্মাত্রিক যাদুঘর তৈরি করে…

    পৃথিবী গ্রহের জটীল মানচিত্রে
    ​ ​ ​ ​ ​ সত্যিই যখন সামান্য
    ​ ​ ​ ​ কোনো স্বপ্নের সুচিকন রেখা
    হৃদয়তন্ত্রীকে ছুঁয়ে ছুঁয়ে যায়,
    শত সহস্র বর্ণিল বিন্যাসে
    ​ ​ ​ ​ ​ নিযুত অনুভূতি শিরায় শিরায়
    ​ ​ ​ ​ যেন চোখে ভাসতে থাকে…
    যদিও তার অধিকাংশই
    ​ ​ ​ ​ অধরা অস্পৃশ্য থেকে যায়…
    যৎসামান্য নিউরন-রেশের
    একটা প্রচ্ছায়া’ই যেন
    ​ ​ ​ ​ শব্দিতা হয়ে কবির চোখ দিয়ে
    ​ ​ ​ ​ জলরঙে লেখা হতে থাকে…

    এ যেন সেইসব শব্দের ঘ্রাণ
    ​ ​ ​ ​ ​ যাদের বর্ণমালায় আকরিত হয়েছে
    ইথার নির্বাণ লাভের স্বতঃসিদ্ধ মন্ত্র…
    ​ ​ ​ ​ ​ ​ আমি কাছে যাই
    ​ ​ ​ ​ ​ ​ আমি দূরে আসি
    আমি হাস্যোজ্জ্বল মুখে
    আনন্দিত অশ্রুজলে ভাসি…
    ​ ​ ​ ​ ​ ​ আমি কাছে যাই
    আমি তোমার সন্ধানে
    ​ ​ ​ ​ ​ ​ আবার দূরে আসি…!
    জানি এর প্রতি ছত্রের ভেতরে
    ​ ​ ​ ​ ​ ​ আরও অনেক রয়েছে কথা,
    যেমন অদৃশা কথা থাকে
    ​ ​ ​ ​ ​ ​ ​ কবিতার শব্দাঞ্জলির আশেপাশের
    সাদা ফাঁকা জমিন জুড়ে…

    যে ক্ষেদশিলা বিসর্জিত
    ​ ​ ​ ​ ​ নির্বাক পাথর যুগের গুহা-বুকে
    তার স্বল্প কিছুই কেউ কেউ
    ​ ​ ​ ​ শুধু অনুভব করে থাকে
    আর বাকি সবাই ‘অতি উত্তম’
    ‘দারুন’ ‘অসাধারণ’ ব’লে দায় এড়িয়ে
    ​ ​ ​ ​ এদিক ওদিক অন্তর্হিত হতে থাকে…
    যে দিনক্ষণে বসন্ত বাতাসে
    ​ ​ ​ ​ ​ জৈষ্ঠের আম্রপালিতে
    ​ ​ ​ ​ ​ বারুদগন্ধরহিত ফুলফলে
    বেমিশেল বিশ্বপ্রেম মুদ্রিত হবে !

    ​ ​ ​ ​ সে’ই স্বপ্ন কোথায়,
    আর কবি কোথায়…!
    ​ ​ ​ ​ যোজন যোজন সুদূর… … …
    “কি আর আমার হবে !
    জলফোটা থেকে শুরু খেলা
    ​ ​ ​ ​ কেউ মানুষ তো কিছু গোলাপ
    ​ ​ ​ ​ এমনই বয়ে চলছে তরঙ্গিত ভেলা
    কি আর আমার হবে !
    ​ ​ ​ ​ আমি গান করি, লোকে বলে প্রলাপ
    আমি কাব্য করি, মিথ্যে সেসব প্রস্তাবনা
    জীবন হারিয়ে গেলে কি ক্ষতি হবে !
    ​ ​ ​ ​ যখন আজকের ঢেউ কালকে মিহিন হবে…”
    ___________________________________________
    সামান্য কৈফিয়তঃ
    ‘মায়াকোভস্কির মনোল্যগ’ নামেই (মনোলগ শব্দে একটি য’ফলার যোজন হয়েছে) এই কথাচিত্রটি এর আগে তুলটে প্রকাশিত হয়েছিল মাস দুয়েক পূর্বে। আমার অন্যতম একটি ব্যক্তিমুদ্রা হ’লো যখন আমার হাতে মাথায় অপ্রতুল ভাবনা এসে জড় হয় তখন একে আমি খুব সামান্যই প্রশ্রয় দিই তৎপরিবর্তে আমার অতীতের লেখাগুলো বরং পুনঃস্পর্শ করে এর উজ্জ্বলতা বাড়াতে স্বচেষ্ট হই, যদিও এই তালিকায় সব লেখা উত্তীর্ণ হয় না, কেবল মূর্ত অতিবাস্তব লেখচিত্রই এই সেবাযত্ন পেয়ে থাকে। রাশ্যান কবি ভ্লাদিমির মায়াকোভস্কির কাব্যালোচনা সমালোচনা এপার ওপার দুই বাংলাতেই যথেষ্ঠ হয়েছে হচ্ছেও। আমি চেষ্টা করেছি এই ইস্পাত কুসুমকবি’কে কাব্যচিত্রে সরাসরি কিভাবে তুলে আনা যায় এবং সে কারণে এই কবিতাটি বার বার রিটাচ্‌ করে এর ভাবনা-বৈদূর্য আরও বৃদ্ধি করা হবে, যাতে করে একটি কবিতাতেই যেন তাকে সম্পূর্ণ বুঝতে পারা চলে…

    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    6 Comments
    • অসাধারণ

    • @anwar-parvez-nur-shishir আমি গান করি, লোকে বলে প্রলাপ
      আমি কাব্য করি, মিথ্যে সেসব প্রস্তাবনা
      জীবন হারিয়ে গেলে কি ক্ষতি হবে !
      ​যখন আজকের ঢেউ কালকে মিহিন হবে…” অপূর্ব !!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ​ সে’ই স্বপ্ন কোথায়,
      আর কবি কোথায়…!
      ​ ​ ​ ​ যোজন যোজন সুদূর… … …
      “কি আর আমার হবে !
      জলফোটা থেকে শুরু খেলা
      ​ ​ ​ ​ কেউ মানুষ তো কিছু গোলাপ
      ​ ​ ​ ​ এমনই বয়ে চলছে তরঙ্গিত ভেলা
      কি আর আমার হবে !
      ​ ​ ​ ​ আমি গান করি, লোকে বলে প্রলাপ
      আমি কাব্য করি, মিথ্যে সেসব প্রস্তাবনা
      জীবন হারিয়ে গেলে কি ক্ষতি হবে !
      ​ ​ ​ ​ যখন আজকের ঢেউ কালকে মিহিন হবে… অসাধারণ বললে কম বলা হয়।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar