Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পৃথিবীর গান⌡
    তুমি কেমন আছো পৃথিবী !
    ​ ​ ​ ​ ​ ​ লতা গুল্ম বৃক্ষ মহীরুহে
    ​ ​ ​ ​ ​ ​ খনি সমতল মালভূমি পর্বতে
    ডোবা পুকুর বিল নদী সমুদ্রে
    ​ ​ ​ ​ ​ ​ তুমি কেমন আছো বৈশাখ থেকে চৈত্রে ?
    সহস্র প্রাণের গুঞ্জনে কল্লোলিত প্রতিবেশে
    তুমি কখনও একাকী বোধ করো কি !

    আকাশে মেঘের সুরমা চোখে নিয়ে
    ​ ​ ​ ​ ​ ​ কাশবনের শুভ্র শাড়ির আঁচলে
    রূপকুমারীর বেশে তুমি বাতাস ওড়াও
    ​ ​ ​ ​ ​ ​ মেঘময়ী বৃষ্টির ছন্দিত নুপুরে
    ​ ​ ​ ​ ​ ​ পদ্মবিলে তুমি সংগীত লহরী সাজাও
    জল তরঙ্গে যেন কোন স্বর্গের অপ্সরা
    ​ ​ ​ ​ ​ ​ মোহিনী সুর তালে নেচে নেচে যায়
    ​ ​ ​ ​ ​ ​ তোমার এ প্রাঙ্গনে তখন আনন্দধারা
    তোমার কত কথার পাপড়ি ছড়াতে চায়…

    অবাক অন্তরীক্ষের পথিক ধরণী
    ​ ​ ​ ​ ​ ​ তুমি কোথা থেকে এসেছো
    কোথায় বা তোমার অপরূপ গন্তব্য !
    ​ ​ ​ ​ ​ ​ আমার ক্ষয় হয়ে যাওয়া প্রাণে
    ​ ​ ​ ​ ​ ​ তুমি একই রকম প্রাণ-বরণী
    প্রতি ভোরে তুমি শিশুমুখ হয়ে সাজো
    ​ ​ ​ ​ ​ ​ গোধুলির সূর্যকুসুমে ম্লান চোখে
    তোমার বুকের সুপ্ত মিহিন যন্ত্রণা যত
    ​ ​ ​ ​ ​ ​ বিশ্ব ভূবনে মায়াবী আঁধার আনে…

    অশনি আঘাতে তোমাকে বার বার
    ​ ​ ​ ​ ​ ​ ছুঁয়েছে মানুষ প্রগতির গান গেয়ে
    ​ ​ ​ ​ ​ ​ সাবলীল রঙে বর্ণিল ফুল পতাকা
    দুলেছে বাতাসে একই অনড় প্রত্যয়ে
    ​ ​ ​ ​ ​ ​ শান্তির ছবি আঁকে উড়ন্ত মৃন্ময় বলাকা
    ​ ​ ​ ​ ​ ​ পৃথিবী তুমি দেখি ক্রদ্ধ সময়ে সময়ে
    শুধরে নিয়েছো যুদ্ধ মৃত্যু হাহাকার
    কম্পিত মাটির বুকে স্নেহের ধারা বহায়ে…

    তুমি কি তবে মহানন্দা নিরুপদ্রপ কিশোরী
    ​ ​ ​ ​ ​ ​ আমার দেহশাখায় জন্মের প্রেম ছুঁইয়েছো
    ​ ​ ​ ​ ​ ​ সূর্যস্নানে আজন্ম অতৃপ্ত ভীষণ অভিমানী
    বাতাসের ঝালরে জাগাও কিঞ্জল প্রবাহ
    ​ ​ ​ ​ ​ ​ বিস্তৃত করো আরও আরও প্রাণপ্রতিমা
    ​ ​ ​ ​ ​ ​ নীলিমার আনন্দমেলায় তুমি চিরপ্রেমিকা
    সবুজদ্বীপের মন্দ্র মায়ায় আমায় বেধেছো
    চোখের নিবিড়ে তোমায় নিকষিত ভালোবেসেছি
    __________________________________________
    সাম্প্রতিকতম – ⌠ মায়াকোভস্কির মনোল্যগ ⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    11 Comments
    • মুগ্ধ হলাম পৃথিবীর গানে

    • দারুন কবিতা। শুভেচ্ছা প্রিয় কবি

    • বাহ দারুণ!

    • কাশে মেঘের সুরমা চোখে নিয়ে
      ​ ​ ​ ​ ​ ​ কাশবনের শুভ্র শাড়ির আঁচলে
      রূপকুমারীর বেশে তুমি বাতাস ওড়াও
      ​ ​ ​ ​ ​ ​ মেঘময়ী বৃষ্টির ছন্দিত নুপুরে
      ​ ​ ​ ​ ​ ​ পদ্মবিলে তুমি সংগীত লহরী সাজাও
      জল তরঙ্গে যেন কোন স্বর্গের অপ্সরা
      ​ ​ ​ ​ ​ ​ মোহিনী সুর তালে নেচে নেচে যায়
      ​ ​ ​ ​ ​ ​ তোমার এ প্রাঙ্গনে তখন আনন্দধারা
      তোমার কত কথার পাপড়ি ছড়াতে চায়… অনবদ্য

    • আপনার প্রতিভা প্রশংসার উর্ধ্বে। আপনার এমন কোন লিখা নেই যা কারো ভালো লাগেনি। লাগতে বাধ্য। অভিনন্দন শ্রদ্ধেয় প্রিয়ভাজনেষু…… অনেক অনেক ভালো লাগল।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar