Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জ্যৈষ্ঠ গীতিকা⌡
    চৈত্রের ভাই জ্যৈষ্ঠ মধুমাস
    ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার তাপিত নিঃশ্বাসে
    আকাশ জ্ব’লতে জ্ব’লতে হয়রান
    ফল ফসলের ধুমে জাগে প্রাণ
    ​ ​ ​ ​ ​ ​ ​ অগ্নিশিখা প্রতিদিন ফিরে আসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ দ্বিপ্রহরে দেহে বান হানে
    ক্ষণে ক্ষণে মনে বরষার অপেক্ষা
    ​ ​ ​ ​ ​ ​ ​ কাল্পনিক বৃষ্টিজলে চাতক নয়ন
    বৈকালি বাতাসে বৃক্ষপত্র নড়ে না
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সন্ধ্যেও যেন বৃদ্ধের মত হাটে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চেহারায় তাঁর শত বছরের ছাঁপে
    চিত্রিত হয় আগুন যুগের ইতিহাস…

    এমন একটা স্থান কোনো প্রান্তর
    ​ ​ ​ ​ ​ ​ ​ যেখানে আমার প্রায়ঃশই যাতায়াত
    নিরালা শান্ত এক দৃষ্টির চরাচর
    যেন ক্লান্তিহীন সুন্দর অনুপম অবকাশ
    ​ ​ ​ ​ ​ ​ ​ শান্ত গাছ সবুজ পাতার মখমল
    ​ ​ ​ ​ ​ ​ ​ নীল বাতাস আর আকাশ বিশাল
    সেখানে আমার কবিতার খেরোখাতা
    দূর্বাঘাসের গালিচায় ফেলেছে পা
    ​ ​ ​ ​ ​ ​ ​ দুঃখ বিষণ্ণতা বা সুখ আনন্দ যখন
    আমার হৃদয়কে বিরক্ত করে ভীষণ ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ যে প্রশান্তি ​ খুঁজেছিলাম পেয়ে যাই
    এই উন্মুক্ত আকাশের অববাহিকায়…

    জ্যৈষ্ঠের শুরুতেই একটি দিন
    ​ ​ ​ ​ ​ ​ ​ অথবা একটি সম্পূর্ণ চান্দ্রমাস
    বিষণ্ণতা অসন্তোষের সঙ্গে ‘আঁড়ি’
    ​ ​ ​ ​ ​ ​ ​ কোনো অজুহাতে সে সব পড়ে এসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই জ্যৈষ্ঠের দিনে, জ্যৈষ্ঠের রাতে
    স্তব্ধ শিথিল প্রাণহীন চারিদিক
    ​ ​ ​ ​ ​ ​ ​ যেন আদিগন্ত জ্ব’লে জ্ব’লে শেষ ​
    আমার কিছু পাপ অপরাধ’ও এমন উত্তপ্ত
    ​ ​ ​ ​ ​ ​ ​ ম্লানমুখী আকাশ যেন
    চকচকে ধারালো রোদের মধ্য দিয়ে
    আমায় দেখে মৃত নীল চোখের মতো…

    যথেষ্ট স্বাভাবিকতায় আমার হলুদ দৃষ্টি
    বিভিন্ন মেজাজের সমস্ত ছায়ায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ অথবা অবান্তর দুঃখে
    রোদের চুম্বন অস্বীকার করে না
    ​ ​ ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে রোদ ফাঁকি দিয়ে
    কৃষ্ণবর্ণ হয়ে আসে ধুসরিত মেঘ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ঘামতে থাকা ক্রোধ
    ​ ​ ​ ​ ​ ​ ​ মাঝে মাঝে ভীষণ অবশ মন
    শান্ত প্রশান্ত হতে থাকে
    ​ ​ ​ ​ ​ ​ ​ বিরক্ত চোখের সম্মুখে যখন
    পাখপাখালির স্নানের আসর বসে
    জলে থেকে থেকে অবাক ডানা নাড়ে
    ​ ​ ​ ​ ​ ​ ঝ’রে পড়ে কিছু জ্বলজ্বলে জলমুক্তো
    বিরক্ত চোখ আর মন শীতল ক’রে ক’রে…
    ______________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠পৃথিবীর গান⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    12
    4 Comments
    • জ্যৈষ্ঠের গরম আপনার কবিতার কাছে হার মেনে গেলো প্রিয় কবি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • প্রতিবারের মতন আবার আরেকবার আপনার কবিতা হৃদয়হরণ করলো। ভালো থাকবেন। আপনার শব্দের নিপুণ বুনন ঈর্ষান্বিত করে। অনুপ্রেরণাও দেয়।

    • চমৎকার& শুভেচ্ছা রইলো 💐

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar