-
⌠দ্বান্দ্বিক ক্যানভাস⌡
আমি যখন বেঁচে ছিলাম,
মিথ্যে বলবো না,
আমাকে এক অনাত্মীয় তরুণীর কাছে বেচেছিলাম…
রাতের পাথর মুহূর্ত
মূর্তিমান মৃত্যুর মত শাসিয়ে বলতো –
হতভাগা, তোর জীবনে
রাত পেরোনো ভোর না আসাই উচিৎ,
হয়েছিল’ও তাই;
আমি রাতের আঁধারে র’য়ে গেলাম।
সোয়া এক কিলোমিটার
মনে হয় এক আলোকবর্ষ পথ;
৯ মিঃমিঃ’র শীতল ট্রিগারে
বার বার তর্জনী পৌছে যায়,
কি যেন পাই আর কি যেন হারাই
সংখ্যারেখার শূণ্যবিন্দুতে…
কার অভিশাপে কে জানে
পিতা বলে দূর হয়ে যা…!
মাতা বলে, আমার দোয়া
তোকে ফেরেশতার মতো পাহারা দেবে;
অথচ আমি শুধুই বন্ধন ছিন্ন করি,
যেন এছাড়া আর কিছু শিখিনি…
যে হাতে অবৈধ অস্ত্র ওঠে,
সে হাত আমার নয়…কিভাবে?
অগনণ জনগণের ভীড়ে
নিজেকে অনুর্বর মনে হয়,
না হয় কিচ্ছু ফলবে না আর এ জমিনে,
প্রচেষ্টা’ও কি অর্থহীন !
কত কথাই যে এই ঝলসিত মন
কত সপ্তবরণী সুরই যে ভ্রমর চোখ
ব’লে ব’লে যায়, গেয়ে গেয়ে যায়
তার সবটুকু কাউকে শোনানো
দিনে দিনে অশোভন হয়ে পড়ছে…
আগামীহীন এ জীবনযাপন
শুধুই কী তবে কালক্ষয়?
আসলে আমি কী আঁধার কালো ঘর…!
আলো নেই বলে অমূল্য দ্রব্যাদির
প্রয়োজনও বুঝি ফুরিয়েছে…
পরিস্থিতি এমন দাড়িয়েছে –
আমিই বারুদ, আমিই আগুন…
সর্ব্বোচ্চ সংকুচিত হই
যখন দেখি কেউ কেউ অনিবার্য হয়ে ওঠে,
আত্ম-অহংকার আত্মদন্ডে পরিনত হয়…
কোনো না কোনো ক্ষেত্রে
নিজেকেই অনিবার্য ও অনির্ভরশীলভাবে
আত্মপক্ষ সমর্থন ক’রতে হয়…
কিন্তু নিজেকে নিজে
কোনোভাবেই ক্ষমা করতে না পারার যাতনা
বুঝি সব যাতনার উর্ধ্বে…
চড়া দ্রব্যমূল্য, অনিয়ন্ত্রিত ঋণ
কিভাবে যে জীবনকে খেয়ে ফেলেছে !
জানি’নে কেন এমন হয়…!
কী হয়েছিল এ জীবনের?
জানি’নে এ জীবন নিয়ে কী হবে…! প্রশ্ন আজনম…!
জীবনানন্দের কথাটা মনে
অসহ্য পীড়ন সৃষ্টি করে –
“ঘাসের উপর দিয়ে উড়ে যায় সবুজ বাতাস,
অথবা সবুজ বুঝি ঘাস” –
আমার অসুখটা’ও এ’রকম…
শব্দ আর সত্য একাকার হয়,
মৃত্যু মিথ্যে হয়ে যায়;
সহস্র গুণী এবং দোষী ব্যক্তিবর্গের
অমর কর্ম দেখে শুনে
বোধ হয় আমি ক্রমাগত
অতীতে আত্মপ্রবেশ ক’রছি…
অতলান্তিক অতীতের
হীরকোজ্জ্বল দিনে সূর্য-গ্রহণ নেই;
আমার জীবনের বিগত একদিনে,
এক বছরে মৃত্যু নেই,
মৃত্যুহীন অতীতে
রক্তমাংসহীন আমি আছি, ক্ষুধা নেই…
যাহোক, আমি যখন বেঁচে ছিলাম,
মিথ্যে বলবো না,
আমাকে এক অনাত্মীয় তরুণীর কাছে বেচেছিলাম…
কারণ, আফসোস…!
এছাড়া আমি আর কিছুই শিখিনি…!
কৈফিয়তঃ
আমাদের প্রত্যেকের জীবন এক একটি দ্বান্দ্বিক ক্যানভাস যার আংশিকাঞ্চল বিমূর্ত ‘ব্যক্তিগত’ ব্রাশ-স্ট্রোকে এবং অত্যাধিকাংশই স্বতঃস্ফুর্তভাবে এর ‘নিজস্ব’ নক্শা সম্বলিত… এর বাইরে কিছু অংশ আমৃত্যু থেকে যায় অস্পর্শী… সেটুকুই প্রকৃত, সেটুকুই পরম… আমাদের ঠিক যে যে কাজগুলো সময় থাকতেই করা উচিত তা করতে আমরা বড্ড দেরী করে ফেলি… অনেক ধরনের অব্যক্ত কথা আমরা শুধু মনে মনে উচ্চারণ করি, এখানে তা কোনো দূর্বল মুহূর্তে প্রকাশ হয়ে গেলো, এই আর কি…
কোনো প্রকার নেতিবাচকতায় কাউকে আবৃত করা প্রচ্ছন্ন ভাবেও আমার ইচ্ছে নয়, এখানে যা উল্লেখিত হয়েছে সেটা অস্থিতিশীল সমাজের ব্যক্তিক কার্যক্রম, কোথাও কোনোভাবে এর অনাকাঙ্খিত প্রভাব পড়ুক সেটা’ও কাম্য নয়। আত্মমগ্নতায় ভোগ-বিলাসী পরার্থপরতাহীন পার্থিব জীবনকে এখানে অনাত্মীয় তরুণী হিসেবে প্রতিভাত করা ব্যতীত আমার আর কোনো উপায় ছিল না, ইচ্ছে’ও হয়নি। এ মহামায়া’র এমনই কড়া যৌবন-মদির স্বাদ, যিনি এর হাতে ধৃত না হয়েছেন, তিনি কোনোক্রমেই এর অভাবনীয় আকর্ষণ ও সুদূরপ্রসারী ব্যাপকতা সম্পর্কে জ্ঞাত হবেন না… প্রজন্ম আমাদের কাছে যে পৃথিবী আশা করেছিল তা আমরা ক্রমান্বয়ে অনাবাসযোগ্য করে তুলছি… মনে হয়, এ দায় সর্বতোভাবেই আমাদের…
____________________________________
সাম্প্রতিকতম – ⌠জ্যৈষ্ঠ গীতিকা⌡
______________________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]2 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



তুলটে আমার প্রিয় সুন্দর মনের কবি সাহিত্যিক শুভানুধ্যায়ী বন্ধু মহল’কে জানাই শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা… যারা নিরন্তর আমার লেখায় উৎসাহ উদ্দীপনা প্রেরণা যুগিয়েছেন তাদের সকলেরই সর্বদা সর্বাঙ্গীন শুভ ও মঙ্গল হোক এই শুভাশীর্বাদ রইলো…