Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠আলোক রাত্রি প্রেম | স্বর্ণসাঁঝ তৃষ্ণা⌡
    নিশিথ বঁধু ভাবছে শুধু একেঁছে যা এ জীবনে
    ​ ​ ​ ​ ​ ​ ​ কাব্য হয়ে গিয়েছে তাই অতুল আবেগ বানে
    এ ধরার যত সুন্দর আছে নিয়েছে আত্মা ভরি
    ​ ​ ​ ​ ​ ​ ​ অমিয় স্রোত অমৃত ধারায় আকন্ঠ পান করি
    এত সুন্দর সাঁঝের আলো যায়নি চোখের আঁড়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ সোনা রঙ মাখা সাঁঝবঁধু তাঁর মুগ্ধ দৃষ্টি কাঁড়ে

    পৃথিবীর যত কালোর আঁচড় আছে মৃত্তিকা পরে
    ​ ​ ​ ​ ​ ​ ​ আকাশদেবের কান্না তা দেখে শিশির হয়ে ঝরে
    নিশির অপার রূপ সুধা যেন রূপালি আলোময়
    ​ ​ ​ ​ ​ ​ ​ আলো প্রভার প্রাণ ঘেষে এক শান্তি বাতাস বয়
    অনেক যুগের তপস্যা তার রাত্রির পিছু ধরা
    ​ ​ ​ ​ ​ ​ ​ হায় অবোধ ! আগমন তোর মৃত্যু রঙিন করা

    বোঝোনা কেন রাত্রি সনে এভাবে মিলতে নেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ মিলনবেলা আসবে দেখো তোমার অজান্তেই
    অবোধ তুমি রাত্রি বঁধুর আঁচল ধ’রতে চাও !
    ​ ​ ​ ​ ​ ​ ​ দেখো একদিন তোমার তরে ভিড়বে রাত্রিনাও
    শিশুর মত কেঁদো না তুমি নিশিরে পাওনি ব’লে
    ​ ​ ​ ​ ​ ​ ​ একটু ভাবো তোমা তরে সে ভাসছে অশ্রু জলে

    সারাক্ষণ ধরি গাঁথলে তুমি নিয়ে তারে ভুলমালা
    ​ ​ ​ ​ ​ ​ ​ প্রতি ভোরে জ্বলে উঠে সে জুড়ায় মনের জ্বালা
    তোমারে কত সত্যি ভেবে ভোর হয়ে জেগে ওঠে
    ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার নামটি লেখা আছে তার স্বর্ণকপাল পটে
    যখন তুমি তারে ছুঁতে চাও প্রবল আবেগ নিয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ না পারা ব্যথা শিশির হয়ে গড়ায় ললাট বেয়ে

    নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
    ​ ​ ​ ​ ​ ​ ​ যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
    ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
    ​ ​ ​ ​ ​ ​ ​ সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতে
    পেছনের কত কষ্টস্মৃতি যে রইবে নির্বাসনে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ভুলে যেয়ো না কখনো তুমি মিলন শুভক্ষণে

    এই বিরহ পার হয়ে তুমি পাইবে রাত্রি দেখা
    ​ ​ ​ ​ ​ ​ ​ প্রিয় নিশিথের মৃনাল ভূজে পরায়ো স্মৃতিশাঁখা
    _______________________________________________
    সাম্প্রতিকতম – ⌠দ্বান্দ্বিক ক্যানভাস⌡
    _______________________________________________
    এ এমনই কথাকাব্য…
    একটা উজ্জ্বল নীল মলাটের দিনলিপিতে দৈনিক বিসর্গ ও চন্দ্রবিন্দুর কোলাহলে এক জোড়া ক’রে বিরহী পৃষ্ঠা উৎসর্গিত হ’তো প্রেম উন্মাতাল কাব্যের জন্যে… এ প্রেম এতই কঁড়া, এত কাল অনর্থের পিছনে হাপিত্যেশ ছুটোছুটির যুগান্তর অবকাশের পরে’ও কোন সুন্দরী রূপোলী মৎস কখনও ভুলেও এর পৃষ্ঠা কাটতে আসেনি… আজও তেমনি প্রোজ্জ্বল রয়েছে ‘প্রমিত’ কৃষ্ণাক্ষর, মলিন ধোঁয়াটে হয়নি… “যশোর ২৮ জুন ১৯৯৫ বুধ দাগাঙ্কিত” কাব্যখানি দেখলাম ত্রিতাল বিরহী মিলন ছন্দে মিত্রাক্ষরে দ্বাত্রিংশ চরনে রচিত, মোটামুটিভাবে ২৮ বছর আগের ​ রক্তক্ষরণ… আজ কৃত্রিম বুদ্ধিমত্তার সালোক সংশ্লেষনের ইথার যুগে’ও যেন থেকে থেকে বিরহী পিঁয়ার হা-হুতাশ একই রকম বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গে আঘাত ক’রে চলেছে… এমনই এ প্রেম কথাকাব্য…!

    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    9 Comments
    • null

      এ লেখা বেশ পুরাতন যে যুগে ছিল না মুঠোফোন অন্তর্জালের ছড়াছড়ি… অনেকেই ভাববে কেন এমন পুরাতন নিয়ে পথচলা তবুও কিছু পুরাতন আমাদের মনে নূতন করে প্রেমের আবহ তৈরি করে… জানি আমার সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুগণ এতে কিছুমাত্র’ও বিরক্ত বা বিব্রত হবেন না… কবিতার প্রতি প্রেম হোক… কবি’র প্রতি প্রেম হোক…

    • নিশির এমন পলায়ন খেলা শেষ হবে একদিন
      ​ ​ ​ ​ ​ ​ ​ যেক্ষণে তুমি হৃদয়ে তোমার শুনিবে মৃত্যুবীন
      ওপার জেনো ডাকিবে তোমায় সপিতে রাত্রিহাতে
      ​ ​ ​ ​ ​ ​ ​ সেদিন ঠিকই রাত্রি তোমায় বাঁধিবে অন্তরাতে
      পেছনের কত কষ্টস্মৃতি যে রইবে নির্বাসনে
      ​ ​ ​ ​ ​ ​ ​ ভুলে যেয়ো না কখনো তুমি মিলন শুভক্ষণে

    • কবি প্রিয় কি করে জানাই মনের কথা? কি ভাষায় জানাই অপূর্ব মুগ্ধতা এবং মাদকতা?

    • এত বছর আগের কবিতা ভাবতেই রোমাঞ্চ লাগে ! অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি

    • কবিতাটি যেন অদ্ভুত সুন্দর তেমনি এর নামটিও খুব দারুন নান্দনিক লাগলো। শুভেচ্ছা ও অভিবাদন রইল প্রিয় কবি

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar