Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নির্মুক্তির প্রতীক্ষা⌡
    পৃথিবীর চিরন্তন প্রভাতে ও গোধুলিতে যখন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চলছে একই নিয়মে সূর্যোদয় ও সূর্যাস্ত
    কুঞ্চিত মন আর উন্মত্ত শরীরে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সবাই যেন অবিরত কি খুঁজছে
    বাইরে চাঞ্চল্যের উল্লসিত আবহ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কিন্তু ভেতরে ক্রমান্বয়ে ভ’রে যাচ্ছে ক্ষত

    পাজ্যল বোর্ডের আকাঙ্খিত ব্লক
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সদর দরজা খোলার চাবি
    র‍্যিয়ার ভ্যিউ মির‍্যরে গাড়ির গতিবিধি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সংসারে স্বামী স্ত্রী’র হারিয়ে যাওয়া বিশ্বাস
    বেকার যুবকের চোখে চাকরির বিজ্ঞপ্তি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সময় চুরি হয়ে গেলে নিথর দৃষ্টি
    খুঁজছি খুঁজছি আর খুঁজে অস্থির চারপাশ…

    জীবনের প্রতিটি ফাটলে ফাটলে নিরীক্ষা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রাতে জেগে স্বপ্নহীন শুয়ে থাকা
    বছরের পর বছর হাসি কান্নায় মিশ্রিত
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাদের বধির কান, অন্ধ চোখ
    কোনো দুঃখ অথবা সুখই যথেষ্ট নয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বেদনা ও আনন্দের অনুভূতি ফুরিয়ে যায়…

    সকাল থেকে সন্ধ্যে সবাই খুঁজছে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিজেকে আরোগ্য করার জন্য কিছু একটা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কোন সমাধানই যথেষ্ট শক্তিশালী নয়,
    যে চাবি দিয়ে সব সমাধানের দরজা খোলা যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তা যেন অলীক কোনো সুদূরের স্বপ্নলোকে
    আমরা যা পাবো না, যে আমার হবে না
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সেই দূরদ্বীপবাসিনী চোখজোড়া
    আমাকে তবে এমন তাড়া ক’রে ফেরে…!

    আমাদের যা নেই তাই চাইতেই বেলা চলে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চিত্রকারিগরের চোখে যেন সেই স্বপ্ন
    যা হতে পারে না, যা চোখের আগে বিমূর্ত
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মরীচিকার একটি আশ্চর্য মাস্টারপিস
    যে দিনটিতে আমরা নিঃশ্বাস ফেলছি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অতীত বা ভবিষ্যত নয়
    নাভিঃশ্বাস ফেলা মুহূর্তের কাছে বন্দী সবাই…

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কবে আমদের খুঁজে ফেরা শেষ হবে !
    স্থৈর্য্যের সাথে সিদ্ধান্ত, আমাদের আর দরকার নেই?
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তবেই আমরা খুঁজে পাব আমরা যা খুঁজছি
    আমার জন্যে যা উত্তম যা শোভনীয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমার কাছেই রয়েছে, এখানেই আছে
    তবুও আমি চেয়ে থাকি, তাতেই তোমার যেন শান্তি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমার কাছে কি ছিল তা কখনই বুঝতে পারিনি
    যতক্ষণ না সে সমস্ত হারিয়ে ফেলেছি….
    ________________________________________
    সাম্প্রতিকতম – ⌠আলোক রাত্রি প্রেম | স্বর্ণসাঁঝ তৃষ্ণা⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    6 Comments
    • অসাধারন কবিতা

    • অসামান্য সুন্দর কবিতা উপহার দিলেন প্রিয় কবি, শুভেচ্ছা রইল

    • “আমাদের যা নেই তাই চাইতেই বেলা চলে যায়
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চিত্রকারিগরের চোখে যেন সেই স্বপ্ন
      যা হতে পারে না, যা চোখের আগে বিমূর্ত
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মরীচিকার একটি আশ্চর্য মাস্টারপিস
      যে দিনটিতে আমরা নিঃশ্বাস ফেলছি
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অতীত বা ভবিষ্যত নয়
      নাভিঃশ্বাস ফেলা মুহূর্তের কাছে বন্দী সবাই…”

      একেবারেই আমার মনের কথাটি বলেছেন প্রিয় কবি! মুগ্ধ হয়ে কবিতাটি পাঠ করলাম

    • জীবনের প্রতিটি ফাটলে ফাটলে নিরীক্ষা
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রাতে জেগে স্বপ্নহীন শুয়ে থাকা
      বছরের পর বছর হাসি কান্নায় মিশ্রিত
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাদের বধির কান, অন্ধ চোখ
      কোনো দুঃখ অথবা সুখই যথেষ্ট নয়
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বেদনা ও আনন্দের অনুভূতি ফুরিয়ে যায়… অনুভূতি ছুঁইয়ে যায়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জীবনের প্রতিটি ফাটলে ফাটলে নিরীক্ষা
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রাতে জেগে স্বপ্নহীন শুয়ে থাকা
      বছরের পর বছর হাসি কান্নায় মিশ্রিত
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাদের বধির কান, অন্ধ চোখ
      কোনো দুঃখ অথবা সুখই যথেষ্ট নয়
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বেদনা ও আনন্দের অনুভূতি ফুরিয়ে যায়… অনবদ্য।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar