Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠মেঘ শ্রাবণের গান⌡
    পৃথিবীর পরে শুকনো ঘাসের বুকে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন মেঘের জলপ্রপাত নেমে এলো
    মহানন্দী হিল্লোলিত মধুমাধবী রাগে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মেঘের বৈতরণী সুর বাজিয়ে গেলো
    আনন্দী ! তুমি মেঘের সুরে গান গেয়ে যাও…

    শ্রাবণের ধুসরিত জলবান্ধবী মৃদঙ্গ বাজায়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ করে গেল উষ্ণতার পাহারায় শীতল বসুন্ধরা
    শালিকের ভিজে ডানার জল ছলছলি বাতাসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বৃষ্টিরসে সোঁদাগন্ধী সবুজ প্রকৃতি আত্মহারা
    শ্রাবণী ! তুমি আমার সব দুঃখ ধুয়ে দাও… ​

    ফুটে ওঠে ঝিলে মেঘলা দিনের স্মৃতিপট
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ভাসে বৃষ্টির সাথে ফুলকুমারির আখিঁজল
    বনভূমি মাঠ প্রান্তর হিজল তমাল অশ্বত্থ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বরষিত মেঘকিশোরী তনু রুপালি উজ্জ্বল
    পল্লবী ! তুমি আমায় নিষ্কলঙ্ক হতে শেখাও…

    কিঞ্জল সূর্য কিরণে যেন সুরভিত হয়ে মেঘ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মন সেতারের শত তার শত বার ছুঁয়ে যায়
    আমার পরাণে প্রেম প্রতিমার ঝড়ো উদ্বেগ ​ ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তড়িৎ আলোর মেঘে বৃষ্টি ঝাঁঝরি সাজায়
    সূর্যমুখী ! তুমি আমার বুকে চিরতরে মিশে যাও…

    মেঘবতী নদীর শিহরিত অববাহিকায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন শ্রাবণ মিশেছে নূতন আনন্দ রঙে
    নূতন আকাশে বৃষ্টি শেষের রৌশনাই ​ ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শুভ বারতা মঙ্গলধ্বনি বিশ্ব চরাচরে
    আকাশী ! তুমি আমায় প্রেম সংগীত শোনাও… ​

    বনপথ জুড়ে সহসা তরু ছায়া ডুবে গেলে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মনের কিনারে যেন কার ছবি ওঠে ভেসে
    কোথাও এমনই ঝড়জল বহা সন্ধ্যে কালে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শোণিত ব্যথার অঞ্জলি পথ পায় নিঃশেষে
    ছায়াবিথী ! তুমি আমাকে তোমার সঙ্গী ক’রে নাও…

    অশ্রুমুখী মেঘে মেঘে যেন শোকাহত মেঘনা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাণের গহীনে নিরন্তর বেঁধে বিষ বেদনার ছুরি
    অশ্রু বিলাসে কুন্ঠিত মনে অপ্রতিরোধ্য ভাবনা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার মহিন স্পর্শ পেতে চায় মগ্ন স্বপ্নপুরী
    শতরূপা ! তুমি আমায় মেঘের দেশে নিয়ে যাও…
    _________________________________________________
    “স্থিরজল দীঘির মৃদু কম্পিত ক্যানভাসে
    মাঝে মাঝে দুএকটি পাখি আলতো ঘরে ফেরে
    দিগন্তের উপরিসীমার সমস্ত আকাশ জুড়ে
    তোমাকেই শুধু খুঁজি, নিরন্তর খুঁজতে ইচ্ছে করে…


    ব্যথার নীলঢেউ আছড়ে সাগর সৈকতে
    জানায় কেমন আছে এ হৃদয় প্রতি দিনশেষে
    আমার ব্যথায় পরিযায়ী মেঘও কাঁদে
    বিরহ কত ডোবায় কত ভাসায় সে’ও জানে…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠মেঘলা বিরহ / সুর্যাস্তের পদাবলী⌡

    _________________________________________________

    সাম্প্রতিকতম – ⌠নির্মুক্তির প্রতীক্ষা⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    14
    6 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar