-
⌠শিশিরের সমীকরণ⌡
বহুকাল পরে এসে এখন এই সময়ে
একটু একটু বুঝতে শিখেছি
আমি কবিতা লেখার উপযুক্ত নই
আমার সাথে সে শুধু খেলেছে
কোনো এক নির্মম নিষ্পাপ কৈশোরী খেলা
আমার পর্বতের শিখরে জন্ম নিয়েছে
ফুল নয় কোনো এক বাবলা কাঁটা বৃক্ষ
খুঁচিয়ে খুঁচিয়ে আমার সর্বাঙ্গ রক্তাক্ত না হলে
সে কিছুতেই থামায় তাঁর আঁধারসংশ্লেষন
এই আঁধারই তবে আমি যেচেছিলাম…!
ঝুরঝুরি শাদা মাকড়সার মত
মায়ের বুকের সব স্লেহের বরাদ্দ হজম ক’রে
এই পৃথিবীর আলো চোখে নিলাম
বিকেলগুলো ভালো করে চিনতে শিখলাম
ফুল বৃক্ষ বাগানের মাটি খুঁড়ে
দেহের মনের খোরাক যোগালাম
যে জমিন চিরদিন লাভের আশায় কর্ষণ করলাম
জানা হলো না সেখানে কত কি
অদর্শনযোগ্য অনুজীব ঘোরাফেরা করে
যে আমার প্রেমে স্বর্গ খুঁজেছে
তাকেই কিনা আমি আমার প্রজ্ঞার জালে বেঁধেছি
আমার জন্যে কেউ এক পৃথিবী ছেড়েছে
যাতনা সয়েছে অগনিত বিনিদ্র রাত্রির
আর আমি এই ভেজাল ভাবুক সংসারে
নিরাশার চাঁদর গায়ে দিয়ে অজলীয় কাব্য করেছি
যে জলফোঁটায় ক্ষণিকের সূর্যালোক ধরা যায়না
সেই শিশিরে আমি এক জনমের তৃষ্ণা মেটাতে চেয়েছি
বাস্তবতায় নিজেকে আলোকিত ক’রতে গিয়ে
আমি কেবল অন্ধকারে উৎসব করেছি
চকমকি পাথর যা কিছু আমাকে শাসন করেছে
আমি মেনে নিয়েছি তার সব অশ্রাব্য সংবিধান
আমি জ্যোৎস্নার বিনিময়ে অন্তরীক্ষ চিনতে গিয়েছি…!
যে বিস্ময় নিয়ে জীবন’কে দেখেছিলাম
ভয়াল চর জেগে উঠছে সেখানে কোথাও কোথাও,
কখনও কখনও মাথায় কিংবা আঙ্গুলের মাথায়…!
আমি পুঁজিপতি হয়ে প্রজাপতির অধিকার হারিয়েছি
আমাকে ক্ষমা করতে পারো কি !
নৃশংসতার দাবীতে আমি কাঠ কয়লায়
প্রগতির লোভে বারংবার অগ্নি সংযোগ ক’রতে ক’রতে
নিজেই যেন কবে কবে শেষে অঙ্গার হয়ে গিয়েছি
আমি কোনোদিন কবিতা লিখিনি
কবিতার নামে নিজের অপাঙ্গ মুখোশ রচনা করেছি
যে সব ক্লান্তি নিয়ে আমি বসে রয়েছি
ভাঁজ খাওয়া কপাল হতশ্রী এক মাথা চুল নিয়ে,
যে সব অবসাদ আমাকে সভ্যতা থেকে
নিরবচ্ছিন্নভাবে পৃথক ক’রে রেখেছে
সেই সব গানের সুর, চিত্রকলার বিমূর্ত মরিচীকা
মিথ্যে মেদ-মাৎসর্যের বিধ্বংসী অহমিকা
এবার তবে মহাশূন্যে মিলিয়ে যাক
আমার আর কোনো অভিযান নেই
আমার আর কোনো প্রাপ্তি অপ্রাপ্তিবোধ নেই
আছে তোমাকে ভাবার সুখ
আমার শুধু আছে একটা মেটে ঘ্রাণের পুকুর
মিহিন তরঙ্গের পদ্মপাপড়ি জল
আর শুধু তার শীতল পাথরের বৈতরণী ঘাট…
_________________________________________
ধীরে অদৃশ্য হয়ে চলেছে ঠিকানা
এতকাল নিরবচ্ছিন্ন প্রেম দিয়েছো
আমাকে বরং এক মুঠো নিঃশ্বাস দাও
ঝরে পড়ুক মরা পাতার মতন
ধুলোর পৃথিবীতে আমার নিরুপায় ক্রোধ
ভালোবাসার দামে মুদ্রাস্ফীতির বাজারে
আজ কিছুই কেনা গেল না…
⌠হাত / পারভেজ আনোয়ার⌡
___________________________________________________
সাম্প্রতিকতম – ⌠নিসর্গে নোঙর⌡
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]6 Comments-
-
“শিশিরের সমীকরণ” পাঠে অদ্ভূত একটা অনুভূতিতে মন ছেঁয়ে গেল কবিভাই, এখানে ক্রোধের সাথে কান্নাও আছে, আক্ষেপের সাথে আত্মসমর্পণও আছে…”
অনেক অনেক ভালোবাসা ও শুভাশীর্বাদ জানাই প্রিয় এমন অপ্রতিম সুন্দর মন্তব্যের জন্যে… এমনভাবে প্রাণিত ক’রে পাশে থাকবেন সবসময় এই আশা রাখি… আপনি ভালো থাকুন… আপনার সর্বদা ও সর্বাঙ্গীন শুভ হোক প্রিয়…
-
-
@anwar-parvez-nur-shishir খুঁচিয়ে খুঁচিয়ে আমার সর্বাঙ্গ রক্তাক্ত না হলে
সে কিছুতেই থামায় তাঁর আঁধারসংশ্লেষন।…….. অনবদ্য শব্দচয়ন !!
আমার আর কোনো প্রাপ্তি অপ্রাপ্তিবোধ নেই
আছে তোমাকে ভাবার সুখ
আমার শুধু আছে একটা মেটে ঘ্রাণের পুকুর
মিহিন তরঙ্গের পদ্মপাপড়ি জল
আর শুধু তার শীতল পাথরের বৈতরণী ঘাট… আত্মপীড়িতের এই যেন আশ্রয়স্থল কবি। শিশিরের সমীকরণ যেন অসংখ্য না মেলা সমীকরণের কাব্য।-
@anwar-parvez-nur-shishir সে ও হয়তো আত্মপীড়ন সইতে না পেরে আড়াল খুঁজে নিয়েছে। আত্মপীড়ণের যন্ত্রনা তো অসীম কবি। চঞ্চলা হরিণী সে ভার বইবে কি করে ?
-
@shiuli, মানুষের চোখ নিয়ে আমার যে দর্শন তাতে শুধুমাত্র ভ্রমেরই সংকুলান হয়েছে, কিন্তু কষ্টের পাথরে যে আগুন জ্বলেছিল তাতেই আমি কবে কবে যেন তাকেই ভালোবেসেছি যে সত্যিই পরমভাবে আমাকে ভালোবেসেছিল… ভালোবেসে যে আমি দেউলিয়া হয়ে যেতে পেরেছি এতেই আমার এই জন্মের সার্থকতা হলো…
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



“শিশিরের সমীকরণ” পাঠে অদ্ভূত একটা অনুভূতিতে মন ছেঁয়ে গেল কবিভাই, এখানে ক্রোধের সাথে কান্নাও আছে, আক্ষেপের সাথে আত্মসমর্পণও আছে… কবিতাটি আমার কাছে একটা সম্পূর্ণ জীবন-কাব্য মনে হয়েছে। আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন এমন দারুন একটা লেখা শেয়ার করার জন্য। শুভকামনা ও শ্রদ্ধা রইল প্রিয় কবিজন