Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌡ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌠
    আমার জন্যে কেউ এক পৃথিবী ছেড়েছে
    ​ ​ যাতনা সয়েছে অগনিত বিনিদ্র রাত্রির
    আর আমি এই ভেজাল ভাবুক সংসারে
    নিরাশার চাঁদর গায়ে দিয়ে অজলীয় কাব্য করেছি
    ​ ​ ​ ​ ​ ​ যে জলফোঁটায় ক্ষণিকের সূর্যালোক ধরা যায়না
    সেই শিশিরে আমি এক জনমের তৃষ্ণা মেটাতে চেয়েছি
    বাস্তবতায় নিজেকে আলোকিত ক’রতে গিয়ে
    ​ ​ আমি কেবল অন্ধকারে উৎসব করেছি ​
    চকমকি পাথর যা কিছু আমাকে শাসন করেছে
    ​ ​ আমি মেনে নিয়েছি তার সব অশ্রাব্য সংবিধান
    আমি জ্যোৎস্নার বিনিময়ে অন্তরীক্ষ চিনতে গিয়েছি…!
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শিশিরের সমীকরণ⌡

    আমি কেবল স্বপ্নেই ভাবি,
    ‘তোমার’ সাথে যদি আমার এ জন্মে
    দেখাশোনা হয় তবে কি আর কোনো কথা হবে…!
    “কি কথা তাহার সাথে? তার সাথে !”
    দেখে নাও মন জুড়িয়ে,
    শুনে নাও সেই মিলনের সুগন্ধি বাতাস কি বলে…!
    কি রক্তবীজ তারা যেতে চায় রেখে
    বাতাসে ঘাসে নীলিমার প্রতিভাসে…
    এ জীবনে কি আসলেই ‘তুমি’ ছাড়া আমার কিছু আছে…!
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পঞ্চপত্রী প্রেমের গান⌡

    সূর্যোদয়ের শতপাখা আগুনের মতো প্রাণবন্ত
    অথচ ক্রমশ আগ্রাসী এবং বিপন্ন তারুণ্য
    যেন জাঁকজমকের মধ্যে একটি বিষন্ন নাগরদোলা
    বুকের ভেতরের প্রতিনিয়ত লড়াই
    শস্য মাড়াই কলে একাকী ব্যথিত হৃদপিন্ড
    অতঃপর ভূলুন্ঠিত যৌবন
    প্রাণ জনসংযোগ কামনা ক’রে চলে
    প্রেমের মিষ্টি আলিঙ্গনের জন্য হাহাকার ক’রে ওঠে
    এমন একটি বিশ্বে কেউ কেউ হারিয়ে যায়
    যেখানে সে মহাশূন্যের আগন্তুক…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নিসর্গে নোঙর⌡

    মেঘবতী নদীর শিহরিত অববাহিকায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ যেন শ্রাবণ মিশেছে নূতন আনন্দ রঙে
    নূতন আকাশে বৃষ্টি শেষের রৌশনাই ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ শুভ বারতা মঙ্গলধ্বনি বিশ্ব চরাচরে
    আকাশী ! তুমি আমায় প্রেম সংগীত শোনাও…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠মেঘ শ্রাবণের গান⌡

    জীবনের প্রতিটি ফাটলে ফাটলে নিরীক্ষা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রাতে জেগে স্বপ্নহীন শুয়ে থাকা
    বছরের পর বছর হাসি কান্নায় মিশ্রিত
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাদের বধির কান, অন্ধ চোখ
    কোনো দুঃখ অথবা সুখই যথেষ্ট নয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বেদনা ও আনন্দের অনুভূতি ফুরিয়ে যায়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নির্মুক্তির প্রতীক্ষা⌡
    ___________________________________________
    সাম্প্রতিকতম – ফ্ল্যাশব্যাক অব দ্য উইক
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    11
    2 Comments
    • একইসাথে আপনার পাঁচ পাঁচটি কবিতা লিঙ্ক এখানে একাসাথে পেয়ে অভিভূত হলাম। অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার প্রিয় কবি

      • আপনাকেও অশেষ শুভেচ্ছা, প্রীতিমুগ্ধতা ও ভালোবাসা জানাই প্রিয়… অনেক অনেক প্রাণিত ও উদ্বেলিত হ’লাম আপনার মায়াময় মন্তব্যে… শুভ ও মঙ্গল হোক সতত…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar