Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ⌠বাদল দিনের গান⌡
    আকাশ হতে ঝর্ণাধারায় মধুরসময়ী বৃষ্টিতে
    মনে মনে কেন এমন বিচ্ছেদের ভার থাকে
    প্রাণময়ী কারো অশ্রুবিন্দুর মতো
    জলফোঁটা গুলো নিচে নেমে আসে
    প্রতিটি বৃষ্টির তাজা ফোঁটা
    কুঞ্চিত হৃদয়ে আমার ব্যথার প্রতিধ্বনি করে,
    যেন আকাশ আমার সাথে কাঁদে,
    সে আর আমি যেন পাশাপাশি
    দুঃখিত দিনের অনবদ্য নির্বাক সংলাপ করি
    যেন বৃষ্টির কাঁচফোঁটা গুলো,
    আমাদের ভালোবাসার টুকরো টুকরো
    হাসি কান্নার অনুক্ষণ অশেষ অভিমান খুনসুটি

    নিরলসভাবে ঝরে যাও তুমি ‘জলবান্ধবী’
    আমি যে ব্যথার কাব্য করছি
    তোমার চোখের অতি স্বচ্ছ আয়নায়
    প্রতিটি মেহেকি ফোঁটা যেন কোন মায়নগরী হতে
    ছুটে ছুটে এসে আমার চোখে লাগে
    মেঘপথ ছেঁড়ে আমার কোলে সে ঝাঁপিয়ে পড়ে
    আমার মাধবীর কথা খুব মনে পড়িয়ে দেয়
    আমাদের অসম্ভব দূরত্বের কথা স্মরণ করিয়ে দেয়,
    বৃষ্টির অবিরাম ছটফটে ফোয়ারা
    ভীষণ কুন্ঠিত আমার একাকী কান্না হয়ে যায়…

    বৃষ্টির ছন্দ মিলেমিশে যায় আমার দুঃখের ছন্দে,
    একটি বিষন্ন শতদ্রু স্যিমফোনি
    যেন আমাদের অদৃশ্য আগামীকালের জন্য বাজছে
    আমার ক্লান্ত মুখ স্পর্শ করা প্রতিটি ফোঁটার সঙ্গে,
    আমি নির্মিলিত চোখে অনুভব করি
    আমাদের বিরহের প্রতিধবনি, অসীম শূন্যতার প্রতিধ্বনি……

    বৃষ্টির ফোঁটা মিশে যায় আমার চোখের জলে
    এই বৃষ্টিতে আমি সান্ত্বনা পাই, মুক্তি পাই, নির্ভার হই
    বৃষ্টি যেন ক্ষণিকে টুকরো টুকরো যন্ত্রনা মুছে দেয়
    তবুও বৃষ্টি আমার নয়ন তৃষ্ণার তুমি’কে
    তোমার অসহ্য অনুপস্থিতির
    জ্বলুনিময় শূন্যতা পূরণ ক’রতে পারে না
    আমাদের যে শূন্য মাত্রার দূরত্ব
    তোমার যে এই বুকেই জনমের আবাসন
    আমি আর কোথায় বা তোমাকে খুঁজতে যাবো………!

    বৃষ্টির আলিঙ্গনে, জলমুক্তো ছোয়ায়
    আমি যেন সুপরিচিত স্পর্শের সংযোগ খুঁজে পাই
    বৃষ্টির আদুরে ফোঁটা মুখে মেখে আমি উজ্জ্বল হই…
    স্বর্গজলের মৃদু স্পর্শে যেন আমি
    আমাদের সমগ্রের সবগুলো টুকরো খুঁজে পাই
    শীতল ফোঁটার বৃষ্টি যেন ভালবাসার ফিসফিস এর মত,
    আমার ললাট, উন্মুখ অধরে কর্ণলতিকায় বিরহী চিবুকে
    তোমার সুগন্ধী শিহরন মনে করিয়ে দেয়……
    ____________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠লীলাবতী চন্দ্রময়ী⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    13
    7 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar