-
⌠প্রতিচ্ছবি নির্ঘুম⌡
আমি নিজেকে খুব স্পষ্টভাবে দেখেছি
ভাঙা রাস্তার জমা পানির আয়নায়
এক তরুণ রোগগ্রস্থের মুখাবয়ব
মুখটা এত ফ্যাকাশে কখনো লাগেনি,
এক অপরাধীর প্রতিচ্ছবি…!
সারা জীবন চলতে বসতে শুতে
আমি কোনো বিশৃঙ্খলা সহ্য করিনি
আমি একজন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক
আমি সেখানে হোমার এবং শ্যেকসপ্যিয়ার পড়াই
আমি লিখতে যে সাদা বোর্ড ব্যবহার করি
সেটার ধূসর প্রতিফলনে আর একজন ‘আমি’ আছে
প্রতিদিন নিশ্চিহ্ন চোখে তাকিয়ে থাকে আমার দিকে…
কালো মার্কার আমি আমার পকেটে রাখি…
আমার হাঁটার পথে নিজের ছাঁয়া দেখতে ভালোবাসি
আমি যতটা লম্বা অথবা খাটো…
কিন্তু কেউ কখনো বুঝতে পারেনি
কোনো আকৃতির ছাঁয়া আমার দেখা হয়ে ওঠে না
(আমার ছাত্ররা ছাত্র এবং এখনও শিক্ষক নয়…!)
আমার মধ্যে এক ইচ্ছাকৃত পাপী, ওগো প্রভূ…?
আমার মধ্যে এক লুকানো শয়তান, ওগো প্রভু…?
কিভাবে, কতদূর জানি না
আমার কাছ থেকে আমাকে পালাতে হবে, হে প্রভু!
চিরতরে পালানোর দিন শিগ্রিই আসা উচিত
এখান থেকে কাঙ্খিত অনন্তকালে
এক টুকরো জায়গা যেখানে আমি নিজেকে ধরাতে পারি
সুখের ছোট্ট পাখি হে আমার…
তুমি কি তেমনই রয়েছে সেখানে দাঁড়িয়ে আমার অপেক্ষায়…!
নিখুঁত পাঠের সর্বাঙ্গীন সুখময়ী ব্যাখ্যা
যে পাঠটি শেষ পর্যন্ত সত্য ও পূর্ণ হবে,
আমার ছাত্রেরা পাঠের একেবারে মাঝখানে
আরও অর্ধেক জীবন বকেয়া পড়ে থাকে
সবচেয়ে বড় ‘কিন্তু’ আমি প্রতিবারই খুঁজে পাই
যখন আমি ছিনতাই, ধর্ষণ, খুনের পরিচ্ছেদ পড়াই…!
মনে হয়েছে যেন সাদা বোর্ডের
ধুসর ছাঁয়ামানবের কাছে চিৎকার ক’রে বলি
আমাকে একটা উপকার করো
আমাকে’ও ছিনতাই করো, আমাকে ধর্ষণ করো…
আমাকে মেরে ফেলো…!!
আমি দাঁড়িয়ে থাকতে পারি না
সাদা বোর্ডের সামনে আর এক মুহুর্তও…
ধূসর প্রতিফলিত ছাঁয়ামানব আমাকে হুমকি দেয়,
কি সব পূর্বাপর ভাবো, যা দেখছো তাই ব্যাখ্যা ক’রে দাও
তবুও মাঝে মাঝে আমি চাবুকের আঘাত পাই
আমার রক্তক্ষরিত হৃদয়ের উপর…
আমার ছাত্ররা আমাকে জাগানোর জন্য কোলাহল করে…
আমি মুহূর্তের জন্য জেগে উঠি…
কিন্তু আমি এই রোগ বহন করে চলেছি
এটা সংক্রামক কিনা তা না জেনেই…!
প্রাগৈতিহাসিক রূপকাব্যের ছাঁয়ায় যে জীবন
সে যেন আমার আপেক্ষিক আধুনিক শরীরে মরণজ্বালা
থেকে থেকেই তাই ঘন্টার তোয়াক্কা না ক’রে
সাদা বোর্ডের অস্তিত্বহীন ছাঁয়ামানবের সাথে
দ্বিধাবিভক্ত কালান্তিক তর্কে জড়িয়ে যাই…
_______________________________________
‘প্রতিচ্ছবি নির্ঘুম’ কবিতাটি ‘Reflection on White Board’ শিরোনামের কবিতা’র শাব্দিক অনুবাদ যেটি আমার তুলট প্রোফাইলের ‘English Poetry’ অংশে ইতোমধ্যেই লিংক সহকারে প্রদর্শিত রয়েছে। এই কবিতাটি আরও দীর্ঘ হতে পারতো তবে অনায়াস পাঠের জন্যে এই আকৃতিতেই এখানে কবিবন্ধুদের জন্য উৎসর্গিত হলো…
_______________________________________
সামান্য কৈফিয়ৎঃ
অর্থ উপার্জনক্ষম যে কোনো পেশা মানুষের আজন্মলালিত চরিত্র’কে কি আদতেই পরিমার্জিত ক’রতে পারে? মানুষ তাঁর জীবন দর্শন নিয়ে পথ এগোতে চায়, তবে যেন তাঁকে জীবনের বিবিধ বাঁকে কিছু সমঝোতা করতেই হয়, না হলে সে সমাজচ্যুতও হয়ে যেতে পারে… আমাদের জীবনের ভারসাম্যে যদি কখনও এদিক ওদিক হয় তবে যেমন ভেঙেও পড়তে নেই, অস্থিরমতিও হওয়ারও কোনো যুক্তিসঙ্গত কারণ নেই… যাদের ‘উপায় আছে তো জানা, কপালের উপর সুপারি রাখিয়া কাষ্ঠ পাদুকা হানা’, এসব প্রস্তাবনা নিয়ে তারাই মাথা ঘামাক…! মানব জীবন এক জটিল বহুমুখী রাসায়নিক বিক্রিয়া, কখন কোন অনুঘটকের প্রভাবে কি পরিমান ত্বরণ অথবা মন্দন হবে, সেটা আমাদের জ্ঞানের সামান্য বাইরে… সেই দূরত্ব বুঝি কাল মহাকাল…!
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]8 Comments-
-
@anwar-parvez-nur-shishir মানুষ তাঁর জীবন দর্শন নিয়ে পথ এগোতে চায়, তবে যেন তাঁকে জীবনের বিবিধ বাঁকে কিছু সমঝোতা করতেই হয়, না হলে সে সমাজচ্যুতও হয়ে যেতে পারে…হ্যা সত্যি। আমরা যেমনটা চাই তেমন ভাবে হয়তো জীবন চালিত হয় না। কিন্তু আমরা কি তাতে সত্যিই বদলে যাই ! না ! সুযোগসন্ধানীর মতো ফাঁক খুঁজি কবে সেই পথে ফিরে যাবো যার জন্য আজন্ম সাধনা। তাই , আমাদের জীবনের ভারসাম্যে যদি কখনও এদিক ওদিক হয় তবে যেমন ভেঙেও পড়তে নেই, অস্থিরমতিও হওয়ারও কোনো যুক্তিসঙ্গত কারণ নেই… আমাদের বাইরের আমি হয়তো আপোষ করে , সমাজ মেনে চলে কিন্তু ভিতরের আমি সবসময় সেই দর্শনে চলে যেভাবে আমরা চাই। সেই দর্শনেই অন্তস্থ ‘ আমি ‘ বর্তমানে বাঁচে এবং ভবিষ্যতেও। আপনার কাব্যের পাশাপাশি এই কৈফিয়তটুকু আমায় ভাবালো খুব। তাই কিছু নিজের ভাবনার আত্মপ্রকাশ। যদি কোথাও একটু বাড়াবাড়ি হয়ে যায় আমি ক্ষমাপ্রার্থী। এই কৈফিয়তটুকু আমি নিজের কাছে সযত্নে রেখে দিলাম।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]


