Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জলরঙের স্মরণ তিথী⌡
    সময়ের কী রঙ…! কে জেনেছে কেন 
    ​ ​ ​ ​ ​ একা স্মিত বসে থাকে দুঃখিত পাখি !
    ​ ​ ​ ​ ​ এভাবেই অচেষ্টিত কোনো কারণে
    একা একাই কিছু দিনলিপি রচিত ক্যানভাসে…
    ​
    প্রথম স্ট্রোকে রঙিন বৃষ্টির মেঘে
    হৃদয়ে ছাঁপ লেগে থাকে দুঃখ রাগ সুখের
    ​ ​ ​ ​ ​ টক ঝাল মিষ্টি নানা বর্ণ রেখাচিত্র
    ​ ​ ​ ​ ​ ক্যানভাসে ছড়িয়েছে রঙ যেমন আবেগ,
    কানে আসে শব্দগন্ধী গানের মোহিনী মহাকাল…
    ​
    সমুদ্রের তীরে সূর্যের একই তাপিত আলো,
    ​ ​ ​ ​ ​ স্পর্শ করছে সাঁনাই হৃদয়ের মিহিন বাদলগুলো
    ​ ​ ​ ​ ​ চোখ ভাসিয়েছি বেলে সৈকতের বিছানায়
    নোনাজল ছাঁয়ায় মগ্ন আমি একলা একান্ত…
    ​
    পরীশরীরী চাঁদের কিরণে নিষ্কলঙ্ক হাসির ঝলকে
    ​ ​ ​ ​ ​ মহাকাশেও একটু একটু প্রেমের বিজারণ
    ​ ​ ​ ​ ​ সমগ্র সৃষ্টির অনিন্দ্য সুন্দর রঙের আরও প্যালেটে
    একা একাই চলে প্রকৃতির সাথে রঙীন খেলা
    ​
    প্রতিযোগিতা নেই, কেউ নেই আগে
    নেই কোন বিজয়বাহী অন্তিম লাল ফিতে
    ​ ​ ​ ​ ​ চিন্তা ছেড়ে দেয় পারদ শূন্যতার একাকিত্বে
    ​ ​ ​ ​ ​ আমি চোখ মেলে রাখি প্রদীপ্ত আকাশে
    একাই একাই সব উত্তাল বাষ্প ছড়িয়ে যায়  ক্যানভাসে
    ​
    সৃষ্টির রঙে আমি রাঙিয়ে চলি কাব্য
    ​ ​ ​ ​ ​ ছড়িয়ে মহাকাশে পাঁচমিশালী জীবন বিচিত্র
    সমৃদ্ধির আক্ষেপে নয় বরং সম্পূর্ণ প্রেমজয়ী
    ​ ​ ​ ​ ​ একা একাই তুলির আঁচড়ে অঙ্কিত
    ক্লেদহীন এক সীমাহীন মহাকাশের কল্পচিত্র…
    ​
    অনামিক মৃত্যু রেখার মধ্যে, দিনের শেষে
    ​ ​ ​ ​ ​ একা বসে একা মনে, দুঃখিত পাখি
    স্মৃতির জল ভেসে আসে, সাথে কিছু পলিমাটি দুঃখ
    ​ ​ ​ ​ ​ তার বিপদ আশঙ্কার বিস্ময়,
    পৃথিবীর বুকে নতুন সূর্যের মতো মনে হয়…
    ​
    মনে মনে যখন প্রত্যাশা বৃদ্ধি পেতে থাকে,
    ​ ​ ​ ​ ​ স্পর্শ করে ক্ষুদ্র নীড়ে অমৃত মৃদু মলয়,
    ​ ​ ​ ​ ​ তখন এক কোণে বসে দুঃখিত পাখি
    কি যেন এক জলের স্মরণ করে…!
    ​
    অন্তরে যেমন এক কাঁচের ঝাঁলর দোলে
    ​ ​ ​ ​ ​ স্মৃতির সীমা ভেঙে দিয়ে যায় তপ্ত নিঃশ্বাসে,
    ​ ​ ​ ​ ​ একা বসে দুঃখিত পাখি মানুষের মধ্যে
    কি যেন এক জলের স্মরণ করে…
    ​
    আশা ও প্রয়াসের সব দশা পার ক’রে,
    ​ ​ ​ ​ ​ এক দিন সবাই পথে নামেএকে একে
    ​ ​ ​ ​ ​ যার অন্তরে মেঘের তুলোর মতো কোমল বাতাস
    তারা সবাই কি যেন এক জলের স্মরণ করে…
    _________________________________________
    সাম্প্রতিকতম – ⌠প্রতিচ্ছবি নির্ঘুম⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    18
    5 Comments
    • আপনার শব্দের মাদকতা আবারো উন্মাতাল করলো।

    • অনামিক মৃত্যু রেখার মধ্যে, দিনের শেষে
      ​ ​ ​ ​ ​ একা বসে একা মনে, দুঃখিত পাখি
      স্মৃতির জল ভেসে আসে, সাথে কিছু পলিমাটি দুঃখ- পুরোটার মধ্যে এ জায়গাটায় ভালোলাগা আটকে গেলো।

    • সমুদ্রের তীরে সূর্যের একই তাপিত আলো,
      ​ ​ ​ ​ ​ স্পর্শ করছে সাঁনাই হৃদয়ের মিহিন বাদলগুলো
      ​ ​ ​ ​ ​ চোখ ভাসিয়েছি বেলে সৈকতের বিছানায়
      নোনাজল ছাঁয়ায় মগ্ন আমি একলা একান্ত…নোনা জলের ছোঁয়ায় যেন এভাবেই ভাসি বহুদূর মহাজাগতিক দূরত্বের সীমা ছাড়িয়ে চিরকালই আমি সমুদ্র পিয়াসী।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar