Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • আনিশিজিকা আমার বাবা মা, আমার, আমার স্ত্রী এবং আমার বোনের নামের প্রথম অক্ষর নিয়ে গঠিত একটি কাল্পনিক নাম ছিল যা আমাদের পুরোনো বাড়ির জন্য নির্বাচিত হয়েছিল যা প্রবেশদ্বার খোদাই করা থাকবে বলে মনে করা হয়েছিল কিন্তু এটি কখনও করা হয়নি কারণ আমাদের মধ্যে থেকে দুজন অত্যন্ত তাড়াতাড়ি দৃশ্যপট থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। শুধুমাত্র রূপমহলের কাব্যকথায় আর কল্পলোকের সূর্যরশ্মিতে কত কত প্রান্তরই তো জ্বলজ্বল করে, খুব ইচ্ছে হয়েছে একেবারে মন খুলে নিজের একান্ত ঘরের কথাও কাউকে কাউকে বলে ফেলি, কেননা সবাই তো আর আমার কথা শুনতে আসে না…! মনের গভীরে গোপনে অথবা আনন্দিত প্রকাশ্যে কত কত স্বপ্নের বুনন হতে থাকে মানুষের মনের বিমূর্ত সুতোয়, নয়? আমার নিজের সেই ঘটনার কথা মনে পড়ে যখন আমরা সবাই মিলে বাড়ির নামকরণের বিষয়ে কথা বলেছিলাম…

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সায়াহ্নের স্মরণিকা⌡
    প্রিয়তম মুখ আনিশিজিকা,
    ৩৬৫ দিনের আরো একটি বছর চলে গেল…
    ‘রহিমা মঞ্জিল’-এর শীতল স্কারলেট মেঝে
    তেমনই বিষন্ন দৃষ্টিতে প্রতিবিম্বিত
    কড়ি বর্গার সাদা সিলিঙে কিছু ধুসরিত ঝুলে
    নাইলনের রশিতে ছাঁপানো মেঝের আয়তকার দাগে
    মাঝখানে আঁকা কালো হলুদ শাপলা ফুলে
    উলম্বি রেলিঙের কাঠের জানালায়
    যেন আমার অশান্ত শৈশব মেখে রয়েছে…

    আমাদের বাড়ি, মিষ্টি নিরিবিলি বাড়ি পরম মমতায়
    একটি পরিবার হয়ে ওঠে, আশ্রয় হয়ে ওঠে
    সময়ের ঢেউয়ে যে আশ্রয় আরও নিবিড় হয়ে ওঠে
    কত স্মৃতির রোমন্থনে কত দিনের আনন্দ মুদ্রিত
    উজ্জ্বল দিনের আকাঙ্খায় কত বিনিদ্র যামিনী
    দাবী থেকে যায় আরও আরও বিকশিত সূর্যোদয়ের
    সংসারের খেরোখাতায় অস্পষ্ট কাটাকাটির খাল
    কিভাবে যেন ধীরে ধীরে ভরাট অন্ধকার হয়ে গেল…

    শুধু যেন মাত্র কিছুক্ষণের জন্য লোড শেডিং
    কিছু মানুষ আর এতটুকুও অপেক্ষা করে না
    চিরতরে আমাদের পিছনে ফেলে চলে যায়
    যেখানে আমরা একত্রে কিছু বছর মাত্র কাটিয়েছি
    কিছু উৎসবের আনন্দঘন ঝলমলে প্রস্তুতি
    দধি মিষ্টির আয়োজন, ঘর সাজানো ফুলের সন্ধ্যে
    দারুণ কিছু রান্নার ঘ্রাণ ও সুগন্ধী কথোপকথন
    মন উন্মাতাল কয়েক বছরের স্মরনীয় বিকেলের বাতাস
    একে অপরের প্রতি আমাদের ভালবাসায়
    সুরময়ী সুরভিত প্রত্যাশিত স্বপ্নের
    একসাথে সত্য হওয়ার আনন্দিত বিশ্বাসে
    সুখে-দুঃখে বেঁচে থাকার অভিপ্রায়ে
    কান্না আর হাসির দিনে রাতে সব ঋতুতেই…

    কেবল কারো কারো অনুপস্থিতিতে অদৃশ্যতায়
    চতুর্দিকের প্রতিবেশ কিভাবে যেন
    আন্তরিকতাহীনতায় হলুদ হয়ে যায়
    যেন এখানে কোনো পল্লবিত বৃক্ষলতা ছিল না
    অথচ শান্তিময় ছায়ার মমতা অম্লান রয়েছে ​
    নিকট এবং দূরের সকল আত্মীয়তার সাথে
    সম্পর্ক যেন শেষ পর্যন্ত পরিণত হয়েছে
    একটি ফ্রেমবন্দী ছবি নিশ্চল নিথর
    পরিবার? সেটা আসলে কী? কতদিন থাকে !
    স্বামী স্ত্রী সন্তান আর অপসৃয়মান প্রবীণ প্রাণ
    এই দৃশ্য থেকে কখন কিভাবে কে মুছে যাবে
    কেউ জানে না… প্রযুক্তিও চুপ ক’রে থাকে…

    কিন্তু আর কিছু না, কোনো প্রগতি নেই
    নিশ্চিতভাবে সব প্রস্তরিত এবং স্থির
    যদি কখনও আমরা নিজেদেরকে
    পুনরায় একত্রিত করতে পারি,
    প্রকৃতই আর জানি কোনোদিনই
    একই গৃহে আর কথায় কথায় সাজবে না প্রহর
    আবারও খুশি বিচ্ছুরিত হাস্যোজ্জ্বল মুখে
    আমরা পাঁচজন আবার একসাথে…

    র’য়ে যায় শুধু অসম্ভব ইচ্ছা, পুরোনো স্বপ্ন
    ‘আনিশিজিকা’র-এর শীতল স্কারলেট মেঝে’য়
    অবিশ্বাস্যভাবে আবারও একই ভাবে
    ৩৬৫ দিনের আরেকটি বছর চলে যাচ্ছে
    চেষ্টিত সামাজিকতায় যে ভীষণ প্রেম
    সঙ্গে মেরুদণ্ডের হিরন্ময় ব্যথা
    কোনোভাবে এগিয়ে নিয়ে যাওয়া চলছে
    কঠিন বাস্তবতা আর নিয়মনিষ্ঠ শৃঙ্খলার প্রতিশব্দে…

    অথচ কিছু মনমাতাল স্মৃতির প্রতিধ্বনি
    হয়তো হাতে গোনা যাবে
    এমন কিছু সন্ধ্যেয় আগামী সকালের কল্পচিত্র
    আর কখনও শেষ হবে ব’লে ভাবতে
    আড়ষ্ঠ অবশ হয়ে যাওয়া প্রাণের তলায়
    ছল ছল শব্দে কোথায় যেন খুব বাজতে থাকে
    উজ্জ্বল স্মরণের আসর যেন হারিয়ে গেল
    সেই প্রিয় মুখগুলোর মধ্যে…
    আমরা শুধু ভয়ানক উৎকন্ঠিত হতে থাকছি
    চিরতরে প্রিয়মুখগুলো ভুলে যাবার আবিলতায়…….

    [ (অসমাপ্ত) ‘ডাস্টি ডায়েরি’ থেকে পুনঃসম্পাদিত ]
    _________________________________________
    সাম্প্রতিকতম – ⌠জলরঙের স্মরণ তিথী⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    16
    5 Comments
    • বিষন্ন ভালোলাগা। অনবদ্য শব্দ চয়ন, মন ছুঁয়ে যায় প্রতিটি চরণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • পরজনমে দেখা হবে প্রিয়
      ভুলিও মোরে হেথা ভুলিও ।।

      এ জনমে যাহা বলা হ’ল না
      আমি বলিব না , তুমিও ব’লো না ।
      জানাইলে প্রেম করিও ছলনা
      যদি আসি ফিরে বেদনা দিও ।।
      কিছু কিছু না হওয়ার যন্ত্রনা যেন তিলে তিলে শেষ করে দেয় অবসর গুলোকেও ! তাই না !

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar