Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • কোথায় তুমি, হিরণ্ময়ী…!
    প্রেম রইলো প্রাণে প্রিয় জিমিপাখি…
    আসলেই কী বিরহের উত্তাপ
    শুধু এক জন্মের খোঁজে স্তিমিত হ’তে পারে…!
    ‘সাধনা’ ‘আরাধনা’ ‘ভজনা’ ‘উপাসনা’ ‘বন্দনা’ ‘অর্চনা’…
    প্রিয়ালব্ধির যত সম্পাদন হ’তে পারে,
    অর্বুদমাত্রিকতায় তাঁকে যে পেতেই হবে…
    এর আর কী ব্যত্যয় রয়েছে…!!
    জানা নেই… জানিনে প্রিয়…
    আমার প্রিয়া’ই যে পরম সত্য ও সুন্দর…

    মাটিতে রোদের উষ্ণ আলো পড়ে থাকে
    ​ ​ ​ সে নেই..! সে আছে হৃদয় দিয়েছি যাকে
    সে আছে…! সর্বদা হৃদয়ের কাছে কাছে

    নিভৃতে চেয়ে যাকে, চেয়ে থাকি দূরে
    ​ ​ ​ সুদূরে হারায় সে করুণ যোগিয়া সুরে
    আশাহত… প্রাণ জপিঁছে নাম প্রিয়তম

    রূপোলী চাঁদে রূপ আঁকি আঁখীজলে
    ​ ​ ​ জনমের প্রেম নিমেষে হঠাৎ ফুরোলে
    সে থাকে স্মরণে… শত সহস্র মরণে

    তারার আলোয় সে শুধু ক্ষণেক হাসে
    ​ ​ ​ হাসিমুখে যেন সে রয়েছে আশে পাশে ​ ​ ​
    তাকে পাই… মনের বিষাদিত ছলনায়

    মিলন চেয়ে পোড়া দু’চোখ শুধু কাঁদে
    ​ ​ ​ অকাল বিরহে পুড়ি নিঃশব্দ আর্তনাদে…
    নিঃশব্দে সে, চলে যায়, নিঃশব্দে আসে

    সে আসে আপনহারা প্রাণের কিনারে
    ​ ​ ​ নিকষ আঁধারে পরাণে পেয়েছি যারে…
    সে নেই…! অথচ আছে একমাত্র সে’ই

    নিশি দিন এই নিষ্ঠুর স্বপ্নখেলা কবে
    ​ ​ ​ তোমাকে পাওয়ায় চিরতরে শেষ হবে
    কোথায় তুমি প্রিয়? এতটুকু দেখা দিও…
    একদিন ভেবেছি যে আর
    কোনোদিনও কিছু লিখবো না…

    কি হবে আর চোখের জলরঙে কাব্য ক’রতে গিয়ে?
    কোন এক অচিন সমুদ্রের মাঝরাত্রির ঢেউ
    থেকে থেকে ডেকে নিয়ে ডুবিয়ে দিতে চায়
    আমার প্রেমের সকল আতরগন্ধী অহংকার
    তার বিরহী নোনা জলের গহীনে
    বার বার এত এত মরণে’ও
    তাঁকে শুধু একটিবার ফিরে পেতে চেয়ে
    শুধু শুধু নিভতে নিভতে জ্বলতে থেকেছি
    হয়তো চোখের বাইরে অন্ধকারে
    সে এসে ফিরে ফিরে যায়
    আর আমার দিঘল নিঃশ্বাস বলে, কোথায়… কোথায়… …!
    ______________________________________________________
    আমার সহধর্মিনী মিঠাইজানের আজ ১০ম প্রয়াণবার্ষিকী… ৫ অগাস্ট ২০১৩ সালে আমাদের শেষ দেখা… কাজী কবি’র কথায় শুধু এতটুকুই বলা চলে – “বঁধু তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে…”
    আমার সকল বন্ধু ও শুভানুধায়ীদের কাছে ওর জন্যে, আমাদের এই সুকঠিন বিরহের দিনরাত্রি শিগ্রী সমাপনের জন্যে আশীর্বাদ কামনা করছি… এই এক পৃথিবীর একটিমাত্র জীবনে সবারই শুভ ও মঙ্গল হোক…

    16
    7 Comments
    • অসাধারণ

    • @anwar-parvez-nur-shishir সে আসে আপনহারা প্রাণের কিনারে
      ​নিকষ আঁধারে পরাণে পেয়েছি যারে…
      সে নেই…! অথচ আছে একমাত্র সে’ই
      তার বিরহী নোনা জলের গহীনে
      বার বার এত এত মরণে’ও
      তাঁকে শুধু একটিবার ফিরে পেতে চেয়ে
      শুধু শুধু নিভতে নিভতে জ্বলতে থেকেছি
      হয়তো চোখের বাইরে অন্ধকারে
      সে এসে ফিরে ফিরে যায়
      আর আমার দিঘল নিঃশ্বাস বলে, কোথায়… কোথায়… …!
      জানিনা কি বলবো ! কখনো নীরব দীর্ঘ-নিঃশ্বাসে অজান্তেই মন ভারী হয়ে যায়। ভালো থাকুন তবুও শুধু এইটুকুই বলি !

    • মনে দাগ কেটে যাওইয়া কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমার প্রিয়া’ই যে পরম সত্য ও সুন্দর…

      মাটিতে রোদের উষ্ণ আলো পড়ে থাকে
      ​ ​ ​ সে নেই..! সে আছে হৃদয় দিয়েছি যাকে
      সে আছে…! সর্বদা হৃদয়ের কাছে কাছে। আবারো কবিতার মাদকতায় উন্মাতাল করলেন।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar