Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • একটি গান… সহস্র মুগ্ধতা [ ৭ ]
    কিছু কিছু গান যুগের অস্থিরতা, যন্ত্রণা ও জীবনানুষঙ্গ’কে অনন্য মাত্রায় শিল্পিত ক’রে কালোত্তীর্ণ হয়ে বাঁধভাঙা জলস্রোতের মত প্রবাহিত হতে থাকে। আজকে যে গানটির মুগ্ধতা নিয়ে কথা বলতে চেয়েছি সেটি এমনই যে এর বানী ও সুরের সুদীর্ঘ প্রভাবে হৃদয় আচ্ছন্ন হয়ে থাকে। এই গানটি শুনলে মনে হবে যেন এক রূপকথার রাজকুমারের গল্প শ্রুত হচ্ছে যে অবিস্মরনীয় ছিল তাঁর দ্রোহে ও প্রেমে। সেই নন্দিত রাজকুমার আর কেউ নন, তিনি স্বনামখ্যাত বিপ্লবী ‘চে গ্যেভারা’, সারা দুনিয়ার সংগ্রামী জনতা যাকে এত এত যুগ পরেও লাল সালাম জানায়…
    ​
    চে গ্যেভারা (Che Guevara) ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ, কিউবার শিল্পমন্ত্রী এবং বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব। চে গ্যেভারা (Che Guevara) এর প্রকৃত নাম ছিল এর্নেস্তো গ্যেভারা দে লা সের্না (স্পেনীয়: Ernesto Guevara de la Serna)। তবে চে গ্যেভারা (Che Guevara) সারা বিশ্ব লা চে বা কেবলমাত্র চে নামেই পরিচিত।
    ​
    চে কিন্তু তাঁর জন্মদত্ত নাম নয় । চে গ্যেভারা (Che Guevara) মাঝে মধ্যে কথায় কথায় এই শব্দটি ব্যবহার করতেন । এই শব্দটি গুয়ারানি অঞ্চলের আদিবাসীদের মুখের ভাষা । তারা ‘ আমার ‘ অর্থে এই শব্দের ব্যবহার করে । আবার প্যাম্পাস অঞ্চলের অধিবাসীরা স্বরভঙ্গি বা প্রসঙ্গ পরিবর্তন করে এই শব্দটির দ্বারা মানুষের সব কটি অনুভূতিকে প্রকাশ করে । বিস্ময় , উল্লাস , দুঃখ , কোমলতা , সমর্থন অথবা প্রতিবাদ – চে–র মাধ্যমে সবই বলা যায়।
    ​
    “Hasta Siempre, Comandante” (ইংরেজিতে “Until Forever, Commander”) বা সহজভাবে “আস্তা সিয়্যেমপ্রে,” কিউবার সুরকার কার্লোস পুয়েব্লার ১৯৬৫ সালে সুরারোপিত একটি গণসংগীত…গানের কথাগুলি হল বিপ্লবী চে গ্যেভারা’র বিদায়ী চিঠির উত্তর, যখন তিনি কঙ্গো এবং পরে বলিভিয়াতে বিপ্লবকে প্রাণিত ও ত্বরান্বিত করার জন্য কিউবা ত্যাগ করেন, যেখানে তাকে বন্দী করে হত্যা করা হয়েছিল।
    ​
    চে গ্যেভারা একাধারে ইতিহাসের এক নন্দিত ও নিন্দিত চরিত্র। বিভিন্ন জীবনী, স্মৃতিকথা, প্রবন্ধ, তথ্যচিত্র, গান ও চলচ্চিত্রে তার চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে। টাইম পত্রিকার বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় তার নাম প্রকাশিত হয়। আবার গেরিইয়েরো এরোইকো নামে আলবের্তো কোর্দার তোলা চে-র বিখ্যাত আলোকচিত্রটিকে “বিশ্বের সর্বাপেক্ষা প্রসিদ্ধ আলোকচিত্র” হিসেবে ঘোষিত। মৃত্যুর পর তার শৈল্পিক মুখচিত্রটি একটি সর্বজনীন প্রতিসাংস্কৃতিক প্রতীক এবং এক জনপ্রিয় সংস্কৃতির বিশ্বপ্রতীকে পরিণত হয়।
    ​
    চে গ্যেভারা একজন বিপ্লবী কমান্ডার হিসেবে তার ভূমিকা বর্ণনা ক’রে গানের কথাগুলো কিউবার বিপ্লবের মূল মুহূর্তগুলো’কে বর্ণনা করে। চে’র মৃত্যুর পর গানটি আইকনিক হয়ে ওঠে এবং অনেক বামপন্থী শিল্পী পরবর্তীতে গানটির নিজস্ব কভার সংস্করণ তৈরি করেন। শিরোনামটি গ্যেভারা’র সুপরিচিত উক্তির একটি অংশ “Hasta la victoria siempre!” (“জয় সর্বদা, সবসময়!”)।
    ​
    এই গানটি অসংখ্যবার কভার হয়েছে। ‘আস্তা সিয়্যেমপ্রে’ গানটি এক নজরে…
    ​
    – “আস্তা সিয়্যেমপ্রে, কোমানদান্তে” গানটি ১৯৬৫ সালে কার্লোস পুয়েবলা লিখেছিলেন।
    – এটি কমান্ডার আর্নেস্তো চে গ্যেভারা সম্পর্কে যখন তিনি ফ্যিডেল ক্যাস্ট্রোর সরকার ছেড়ে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে গিয়েছিলেন।
    – ১৯৬৭ সালে চে এর মৃত্যুর পরে গানটি একটি আইকন হয়ে ওঠে।
    – অনেক শিল্পী গানটির সংস্করণ পরিবেশন করেছেন।
    – “আস্তা সিয়্যেমপ্রে, কোমানদান্তে” গানটি বলিভিয়ার লা হিগুয়েরাতে আরনেস্টো চে গ্যেভারা’র করুণ পরিণতির ভবিষ্যদ্বাণী করে।
    – এটি কিউবার বিপ্লবের প্রায় কিংবদন্তি গল্প বলে, “চে” কে মহিমান্বিত করে এবং তাকে স্পটলাইটে রাখে।
    – তিনি বিপ্লবের প্রতিনিধি হিসাবে তার ভূমিকা নিশ্চিত করেছেন এই গান তার সাক্ষ্য
    – Hasta Siempre, Comandante এর অর্থ ফরাসি ভাষায় “চিরকালের, দলনেতা”।
    – Hasta la victoria siempre স্লোগানের একটি সাধারণ ইঙ্গিতের বাইরে, এই গানের শেষটিও একটি নিশ্চিতকরণ যে কিউবার বিপ্লবে “চে” এর চেতনা চিরকাল বেঁচে আছে।
    – গানের শেষে, আমরা ১১ ডিসেম্বর, ১৯৬৪-এ জাতিসংঘে চে এর ভাষণের একটি অংশ শুনতে পারি।
    ​
    গানটির সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল সংস্করণটি ছিল ফরাসি অভিনেত্রী ও গায়িকা ‘ন্যাটালিই কার্ড্যোনের’ যেটি লরেন্ট বুটোনাট প্রযোজিত। “আস্তা সিয়্যেমপ্রে” শিরোনামে ১৯৯৭ সালে প্রকাশিত আইকোনিক গানটি ফরাসি একক চার্টে ২ নম্বরে এবং বেলজিয়ান ফ্রাঙ্কোফোন ওয়ালোনিয়া চার্টের শীর্ষে পৌঁছেছে। গানটি ফ্রেঞ্চ চার্টে ৩৮ সপ্তাহ ধরে ছিল। একটি মিউজিক ভিডিওও প্রকাশিত হয় যেটি ইউটিউবে ৩২ মিলিয়ন ভ্যিউ হয়েছে।
    ​
    ন্যাটালিই কার্ড্যোনের সমসাময়িক আর্জেন্টাইন মডেল ইনেস রিভেরো “চে গ্যেভারা (আস্তা সিয়্যেমপ্রে)” শিরোনামে তার নিজস্ব সংস্করণ প্রকাশ করেন। EMI লেবেলে প্রকাশিত হয়েছে এবং ফরাসি একক চার্টে ১৮ নম্বরে পৌঁছেছে৷ এটি ফরাসি চার্টে ১৫ সপ্তাহ অতিবাহিত করেছে। এই সংস্করণটি ১৯৯৮ সালে সংকলন অ্যালবাম হিট Express 4-এ অন্তর্ভুক্ত করা হয়েছিল।
    ​
    মূল স্প্যানিশ ভাষায় গানটি নিম্নরূপঃ
    Title: Hasta Siempre, Comandante
    Composition: Carlos Puebla
    Release: 1965
    ​
    Aprendimos a quererte
    desde la histórica altura
    donde el Sol de tu bravura
    le puso cerco a la muerte.
    ​
    Aquí se queda la clara,
    la entrañable transparencia,
    de tu querida presencia,
    Comandante Che Guevara.
    ​
    Tu mano gloriosa y fuerte
    sobre la Historia dispara
    cuando todo Santa Clara
    se despierta para verte.
    ​
    Vienes quemando la brisa
    con soles de primavera
    para plantar la bandera
    con la luz de tu sonrisa.
    ​
    Tu amor revolucionario
    te conduce a nueva empresa
    donde esperan la firmeza
    de tu brazo libertario.
    ​
    Seguiremos adelante,
    como junto a ti seguimos,
    y con Fidel te decimos :
    «¡Hasta siempre, Comandante!
    ​
    Che Guevara Speech:
    Esa ola irá creciendo cada día que pase
    Esa ola ya no parará más
    ​
    শিরোনামঃ চিরকাল চিরদিনের কোমানদান্তে
    ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির
    ​
    শিখেছি ভালোবাসতে তোমাকে
    ​ ​ ​ ​ ​ ​ ইতিহাসের অগ্নিশিখা থেকে
    তোমার সাহসের সূর্যালোক যেখানে
    ​ ​ ​ ​ ​ ​ মৃত্যু’কে অবরুদ্ধ করেছে…
    ​
    জলের মতই স্বচ্ছ প্রত্যাশা
    ​ ​ ​ ​ ​ ​ মোহিনী তোমার উদারতা
    প্রাণে অমর তোমার ভালোবাসা
    ​ ​ ​ ​ ​ ​ কোমানদান্তে চে গ্যেভারা…
    ​
    তোমার কন্ঠ সুকঠিন সুদৃঢ়
    ​ ​ ​ ​ ​ ​ ইতিহাসে আগুন জ্বালে
    যখন নিপিড়ীত জনস্রোত
    ​ ​ ​ ​ ​ ​ তোমার স্পর্শে জেগে ওঠে…
    ​
    তুমি এসো দাবানল উত্তপ্ত
    ​ ​ ​ ​ ​ ​ বসন্তের সূর্য রশ্মির সাথে,
    পতাকায় স্বমহিমায় প্রতিফলিত
    ​ ​ ​ ​ ​ ​ তোমার হাসির উজ্জ্বল আলো
    ​
    তোমার বিপ্লবী প্রেমময় চোখ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নতুন দিনের স্বপ্ন দেখায়
    দৃঢ় শপথে আসে নবজাগরন ​ ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার চোখের ইশারায়
    ​
    আমরা এভাবে এগিয়ে যাব
    ​ ​ ​ ​ ​ ​ সবার মাঝে তুমি অমলিন যেন
    সহস্র কন্ঠে একটি নাম ধ্বনিত
    ​ ​ ​ ​ ​ ​ চিরকাল চিরদিনের কোমানদান্তে
    ​
    জলের মতই স্বচ্ছ প্রত্যাশা
    ​ ​ ​ ​ ​ ​ ​ মোহিনী তোমার উদারতা
    প্রাণে তোমার ভালোবাসা
    ​ ​ ​ ​ ​ ​ কোমানদান্তে চে গ্যেভারা…
    ​
    চে গ্যেভারা ভাষণঃ
    আগুন যেমন সমস্ত পোড়ালে
    ​ ​ ​ ​ ​ ​ ছাই থেকে উঠে আসে হাহাকার
    যত দিন যাবে এই দ্রোহের জোয়ার
    ​ ​ ​ ​ ​ ​ কিছুতে থামবে না, থামবে না আর
    ​
    চে গ্যেভারা’র প্রতি সন্মান প্রদর্শন ক’রে এই অনুবাদে ‘কোমানদান্তে’ শব্দটি বাংলায় রূপান্তর করা হয়নি। এই গানটি নিয়ে যত কথাই বলা হোক না কেন সেটা কম হয়ে যাবে। আমার সুন্দরতম মনের পাঠকেরা স্বাগ্রহে এই গানটির অরিজিনাল সংস্করণ ‘Hasta Siempre – Nathalie Cardone (1997)’, সমসাময়িক সংস্করণ ‘Hasta Siempre – Ines Rivero (1998)’ ও বাংলা সংস্করণ ‘কমানদান্তে চে গ্যেভারা – মাহমুদুজ্জামান বাবু (২০১৯)’ শুনে দেখবেন এবং অবশ্যই আপনার মনের অনুভূতি এখানে জানাতে ভুলবেন না। ​ যতদিন পৃথিবীর বুকে নির্যাতিত ও নিষ্পেষিত মানুষ বেঁচে থাকবে ততদিন চে গ্যেভারা সেই সব অবহেলিত বঞ্চিত মানুষের মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে বেঁচে থাকবেন…
    ______________________________________________________________________________
    তথ্যসূত্রঃ
    ১) ​ Hasta Siempre Comandante – Spanish & English Lyrics @ marxists,org
    ২) The Story of Hasta Siempre Comandante @ radio.callmefred,com
    ৩) Che Guevara – Socialism and man in Cuba @ marxists,org
    ৪) Hasta la victoria Siempre – always until victory ! @ cubanews,de
    ৫) Images are taken from the Internet
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    13
    3 Comments
    • null

      একটি গান… সহস্র মুগ্ধতা [ ৭ ] এ সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও স্বাগত… যদি এই আয়োজন আমার সুন্দরতম মনের কবি সাহিত্যিক বন্ধু এতটুকুও ভালো লেগে থাকে তবেই এই লেখার সার্থকতা… সবারই শুভ ও মঙ্গল হোক…

    • চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়-
      আমি এখনও প্রস্তুত হতে পারি নি, আমার অনবরত
      দেরি হয়ে যাচ্ছে
      আমি এখনও সুড়ঙ্গের মধ্যে আধো-আলো ছায়ার দিকে রয়ে গেছি,
      আমার দেরি হয়ে যাচ্ছে চে,
      তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়!

      • @shiuli, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটি এখানে সংযুক্ত ক’রে খুব খুব দারুন আনন্দ দিলেন আমাকে… আপনার প্রতি আমার প্রীতিমুগ্ধতা সব সময়ের…অনন্ত শুভ হোক প্রিয়…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar