Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সমুদ্রের গান⌡
    দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
    কেমন সে কোথা থেকে এসে এসে
    ডেকে ডেকে চলে যায়…!

    নাক্ষত্রিক সমুদ্রের ভেজা বালিহাঁস
    ​ ​ ​ তুমি আমার নিসর্গের আবাসে
    স্বতঃপ্রবাহিত হয়ে এসো কল্লোলিত জলোচ্ছাসে
    মরুভূমির তপ্ত বুকে জলজ গোলাপ হয়ে
    ​ ​ ​ যেন অনাদিকালের আনন্দ প্রকাশ
    তোমার ডানায় ওঠে অনিঃশেষ মধুর ধ্বনি,
    ​ ​ ​ আমার চোখে ছুঁয়ে আসে সুরময়ী সঞ্চারী…

    দিগন্ত ভ’রে গম্ভীর জলরাশি
    ​ ​ ​ সুনীল ভাবনার আকাশে ছড়াও
    কল্পনার সর্বরঙিন মিহিন বাষ্পমালা
    আমি যেন কার অস্ফূট গান শুনি আশেপাশে
    বিরহস্নাত আমার প্রাণে জাগে এক পলকের হাসি
    ​ ​ ​ সৈকতের ধুসরিত বালুকা বিছানায়
    ​ ​ ​ তোমার আজন্মের বকেয়া কথার ঢেউ
    আর মধুব্যথা সুন্দরতম শঙ্খ হয়ে ভেসে আসে

    আমার সমস্ত কথা নীলাভ জলের উপর ভাসে
    ​ ​ ​ কিছু তার ব্যথা ঝিলমিল করে
    আর কিছু শব্দ অতলে নিঃশেষে হারিয়ে যায়
    ​ ​ ​ সন্নিকটে আর কিছু নেই কেউ যেন নেই
    বৃষ্টির জলে আমার প্রার্থনা ধুয়ে যেতে থাকে
    সমুদ্রের কোন গহীনে সপ্তসিন্ধুর সমাহিত সৌন্দর্য
    ​ ​ ​ আমার নিরুপদ্রপ আদরে আরও নীল আরও নীল…

    সফেদ ফেনিল ঢেউয়ের চাদর গায়ে
    ​ ​ ​ রূপালী বাজুবন্ধের রূপাঞ্জনা সমুদ্র
    তোমার চমকিত উজ্জ্বল চারুহাসি
    ​ ​ ​ কুসুমিত সূর্যের মতো মেঘে মেঘে ছড়িয়ে যায়…
    আমার চোখে ছড়িয়ে পড়ে তোমার নির্বাক একাকীত্ব
    ​ ​ ​ তোমার হীরক হাসির বর্ণিল তড়িৎ দ্যুতি
    প্রাণে আমার স্বর্ণকেশী ঝর্ণার মতো ঝ’রে পড়ে…

    সমুদ্রের নির্জন মৃন্ময়ী বালিহাঁস
    ​ ​ ​ তুমি আমার কোলাহলহীন সুখের নির্বাসন,
    প্রতিটি নতুন দিনের নতুন স্বপ্ন বিলাসে
    ​ ​ ​ তুমি আমার প্রাণ প্রকোষ্ঠে আদৃত ​
    শব্দহীন ভাষায় তোমায় আমি যেন
    ​ ​ ​ এক মহাকাল উথাল পাথাল ভালোবেসেছি…

    আমি এখানে এই বালুকাবেলায় শুয়ে রয়েছি
    ​ ​ ​ যেন প্রাণাতীত এক অশরীরি প্রাণমহুয়া
    মৃত্যুহীন এক রূপ সমুদ্রের খোঁজে
    ​ ​ ​ আমি ঘুরে বেড়িয়েছি পৃথিবীরে সীমান্তে
    শেষে এই সমুদ্রতটের পিয়াসী বালু শয্যায়
    ​ ​ ​ সেই শব্দ সেই আহ্বানের দারুন অবকাশে
    যেন আমি মসৃণ হয়ে যাই, পেলব হয়ে যাই…..

    সমুদ্রতমা’কে আমি ভালোবেসে
    নক্ষত্রের সুললিত রৌশনিতে আলোকিত ক’রে দেবো
    ​ ​ ​ আর আমি কখনও কোথাও হারিয়ে যাবো না
    আমি কোনদিন নিখোঁজ হবো না
    ​ ​ ​ আমি যেন কার পায়ের আওয়াজের অপেক্ষায়
    আজও একই নিয়মে এই দিঘল সমুদ্রের রমনীয় জলে
    ​ ​ ​ পা ভিজিয়ে চিরচেনা প্রেমের তৃষ্ণায় আকন্ঠ প্রতীক্ষায়
    জন্ম জন্মান্তর ধ’রে স্থিরনেত্র বসে রয়েছি… … …

    তুমি একা নও
    ​ ​ ​ তোমার সাথে এই দারুন পৃথিবীর
    পড়ন্ত বিকেলে সাগর সৈকতের
    ​ ​ ​ ভেজা বালিহাঁস রয়েছে
    রয়েছে আমরণ কারো প্রিয়তম পায়ের আওয়াজ ​
    আর এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    16
    4 Comments
    • তুমি একা নও
      ​ ​ ​ তোমার সাথে এই দারুন পৃথিবীর
      পড়ন্ত বিকেলে সাগর সৈকতের
      ​ ​ ​ ভেজা বালিহাঁস রয়েছে
      রয়েছে আমরণ কারো প্রিয়তম পায়ের আওয়াজ ​
      আর এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…

      • আবারো আপনার কবিতায় মাদকতার স্বাদ পেলাম।

      • শুভেচ্ছা প্রিয় কবি ও লেখক… তুলটে ইদানিং সময়ে যে ক’জন কবি সাহিত্যিক নিয়মিতভাবে লিখছেন তাদের মধ্যে আপনি অন্যতম… আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ও শুভাশীর্বাদ জানাই আমাদের’কে আপনার কবিতা ও গল্প নিয়মিতভাবে উপহার দেয়ার জন্যে… শুভ ও মঙ্গল হোক প্রিয়…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar