Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ⌠৩৭ নম্বর জলরঙ⌡
    আসার পথের লাইটপোস্টের
    ​ ​ ​ ​ ​ সবগুলো বাল্‌ব ভেঙ্গে, অন্ধকারে,
    এই মুহূর্তে আমি, ওর নিষিদ্ধ প্রীতম, বসে আছি,
    ​ ​ ​ ​ ​ রেল-লাইনের স্লিপারে,
    দু’পা ইংরেজি উলটো ওয়াই…

    জেট-ব্ল্যাক রাত্রি,
    দু’ধারে অ্যাফ্রিক্যান নিগার বাবলা গাছ,
    ​ ​ ​ ​ ​ ​ হাতে এক তালু সিদ্ধি, সাথে বাদামী-চিনি
    মনে মনে যতই ফকির হই না কেন !
    ​ ​ ​ ​ ​ ​ নির্জলা ভিখারী…!

    হাতের কব্জির সুইস-ওয়াচ্‌
    ​ ​ ​ ​ ​ ​ আমাকে সাময়িক রেখেছে…
    ওরে পাগল! বনের বাঘে খায়নি আমায়,
    ​ ​ ​ ​ ​ ​ মনের বাঘে খেয়েছে…
    দুপাশে ছড়ানো ভাঁঙ্গা পাথরের নীচে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ মুদ্রাস্ফীতির আস্ফালনে
    লাল পিঁপড়েরা তৈরি;
    ​ ​ ​ ​ ​ ​ ​ নিমন্ত্রণ আছে যে আজ ওদেরও…

    আজ মহা ধূঁমো-ভোজ হবে!
    ​ ​ ​ ​ ​ ​ মন ফর্সা করতে ঝেড়ে কাশি;
    নিখোঁজ আমি অতিথি
    ​ ​ ​ ​ ​ এবং আমিই আপ্যায়ণকারী !
    যা যা ভাবছি তা সব পরিস্কার, স্পষ্ট, নিরবিচ্ছিন্ন…

    এসি রুমে যে চিন্তা, এখানেও তাই,
    ​ ​ ​ ​ ​ সমান্তরাল রেল-লাইন
    ‘ও’ কেন না বলে,
    ​ ​ ​ ​ ​ আমাকে নিষিদ্ধ করে চলে গেলো!
    কোথায়, কোন্‌ অপরিচিত জনারণ্যে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাকে বিসর্জন দিল সে…

    প্রশ্নটা আমার, উত্তরটা আমাকেই জানতে হবে!
    ​ ​ ​ ​ ​ কে জানাবে তা অধর্তব্য…
    মোমবাতি জালিয়েছি, সিদ্ধি আর কষ্ট
    একসাথে পিষে নিয়ে কল্‌কে প্রস্তুত;
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ (মশায় রক্ত খাচ্ছে…!)

    নিখুঁত রাংতার প্যানে
    ​ ​ ​ ​ ​ বাদামী-চিনি চড়বে একটু পরেই
    লেভি’স-এর কোমরে আঁড়-বাঁশী,
    ​ ​ ​ ​ ​ আমার ঠোঁটের একশো চুমুতে ও নারী হবে…

    কল্‌কে ফেটে গেলো, চিনির স্টক শেষ প্রায়,
    সহস্রাকাঙ্খিত হৃদপ্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে…
    ​ ​ ​ ​ ​ রাত্রির কালো অন্ধকার
    ক্রমান্বয়ে নীল হতে শুরু করেছ…

    একটা অত্যুজ্জ্বল আলোর ফোঁটা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চোখে এসে পড়লো,
    ​ ​ ​ ​ ​ ​ ধীরে ধীরে সে আলো আর কিছুতেই
    চোখে নেয়া অসম্ভব হয়ে উঠছে…

    কুমারী বাঁশী মুহূর্মুহূ কাঁদছে যন্ত্রণায়, নির্বিঘ্নে ,
    আর সে কান্না আরেকটা কান্নার সাথে সমতানে উঠলো হঠাৎ!
    ইস্পাত-তীক্ষ্ণ কান্না…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এ কোন্‌ বেঘরের আর্তনাদ !

    …একটা ভীষণ ধাতব-ধাক্কা,
    হাড়, মন, মাংস – গুড়িয়ে, ভেঙে, কচ্‌লে তালগোল;
    বাঁশী থামেনি …………………………………………………
    আমার কানে অপার্থিব স্বরে কে বলল যেন,

    যাচ্ছি / চলে যাচ্ছি / আর খুঁজো না / দেখা হবে না / বি…দা…য়
    কালো আলোয় দেখলাম,
    আমার মনের ঘর, চোখের জান্‌লা দিয়ে উড়ে চলে যাচ্ছে…দূরে কোথাও…

    উত্তরায়ণঃ
    নীল-বিষাচ্ছন্ন কেউ তার আশংকিত মনের প্রাক-দূর্ভাবনা সমূহ একে একে বর্ণনা করে যাচ্ছে আর মুখোমুখি উপবিষ্ট তার অনন্যোপায় সহগামী নির্বাক শ্রোতা হয়ে কাল-রাত্রিক্ষেপণ করছে। পার্থিব মায়া-মোহগ্রস্থ উত্তরাধুনিকতায় কি অজানিত বিষয়ের অবতারনা হতে পারে এ তারই কল্প-চিত্র, এ স্থলে মাঝ-রাত্রির সালোক-রেল এবং তাৎক্ষণিক দূর্ঘটনা সকলই মেঘের উপর মেঘ… সকলেই যদি নীল-কন্ঠ হবে, সর্বত্রই যদি দর্শক-শ্রোতাকে কুশীলবের ভূমিকায় অবতীর্ণ হতে হয় তবে তো কাব্য-কারিগরের অস্তিত্ব বিলুপ্ত হওয়া নিশ্চিতপ্রায় … এই পরাবাস্তব লেখ-চিত্র-কর্মখানি আমারই এক উহ্য সত্তার প্রয়োজনাতীত দুষ্কর্মকান্ডের অনতিবিলম্ব বিবরণ, বাস্তবের কোনো স্থান, কাল ও পাত্রের সাথে এর বিন্দুমাত্র কোনো প্রকার সংশ্রব অবর্তমান …

    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    10
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @anwar-parvez-nur-shishir ভীষণ অন্যরকম লাগল ! একা এক রেললাইনে সঙ্গী রাত আর গাছগাছালির শব্দিতা ! অদ্ভুত এক শুন্যতা !
      কুমারী বাঁশী মুহূর্মুহূ কাঁদছে যন্ত্রণায়, নির্বিঘ্নে ,
      আর সে কান্না আরেকটা কান্নার সাথে সমতানে উঠলো হঠাৎ!
      ইস্পাত-তীক্ষ্ণ কান্না…
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এ কোন্‌ বেঘরের আর্তনাদ !

      …একটা ভীষণ ধাতব-ধাক্কা,
      হাড়, মন, মাংস – গুড়িয়ে, ভেঙে, কচ্‌লে তালগোল;
      বাঁশী থামেনি …………………………………………………
      আমার কানে অপার্থিব স্বরে কে বলল যেন,

      যাচ্ছি / চলে যাচ্ছি / আর খুঁজো না / দেখা হবে না / বি…দা…য়
      কালো আলোয় দেখলাম,
      আমার মনের ঘর, চোখের জান্‌লা দিয়ে উড়ে চলে যাচ্ছে…দূরে কোথাও…
      রোম দাঁড়িয়ে গেলো ঠিক এখানটায় !

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar