Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • আচ্ছা, কান্‌হার কথা কি বলি বলো তো প্যাল…!
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি যদি বলো যে এই আরাধ্য নাম তুমি শোনোনি
    তবে তো তাতে আমার চক্ষু কর্ণ মস্তিষ্কের বিবাদ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কিছুতেই ভঞ্জন হতে চাইছে না, ব্রো…!
    য়্যু ন্যো হ্যোয়াট্‌, যাকেই কেবল এমন কাতরভাবে বলা যায়,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ “মান্‌ মোহানা…! ছ্যোড়’কে আপ্‌নে কাশী মাথুরা,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আ’কে বাসাও ম্যোরে ন্যেনা,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুম্‌ বিন্‌ পা’উ ক্যেসে চ্যেনা…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কান্‌হা… তার্‌সু তুমহি’কো দিন র‍্যেনা …” *
    মন মোহন…! তোমার কাশী মথুরা ছেড়ে
    এসো আমার চোখের আগে
    তোমাকে ছাড়া আমার শান্তি নেই
    কান্‌হা… সারাদিন কামনা করি তোমাকেই…

    অথবা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ “রাস্‌ রাচাইয়্যা বৃন্দাবান্‌’কি গোকুল’কে বাসী,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রাঁধা তুম’রি দাসী, দার্শান্‌’কো হ্যে পিয়্যাসী…” *

    প্রাণরস সঞ্চারী হে বৃন্দাবনের গোকুলবাসী
    তোমার দাসী এ রাঁধা, তোমার দর্শনের পিয়াসী…

    এই কান্‌হা’ই আসলে তোমার সেই ক্রিস্ট্যাল সাব্‌লাইম
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যার বিমূর্ত সুরভি’তে এ জাহানে’র গৃহতিয়াগী রাঁধা’রা
    উন্মাতালী হয়ে রক্তমাংসের দেহে থেকে’ও
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কর্পূরের মত উবে যেতে সুব্‌হা সন্ধ্যে কাঙ্খা ক’রে যায়…

    হৃদপদ্ম যার ব্রহ্মবাঁশীর সুরের জ্বালা’য়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ জলে থেকে’ও জ্ব’লে যায় ,
    যার আরাধনায় আদ্যান্ত সময় কাল থেমে যায়…!
    আর বার বার বলে যায়,
    ​ ​ “ঘ্যে তুঝাচ্‌ সাওয়ালিতে, কান্‌হা…” **
    ​ ​ “ওগো প্রাণপ্রতিম…
    ​ ​ ​ তোমার প্রচ্ছায়া’য় আমাকে সমাবৃত করো…”
    __________ [বিস্মৃত কথোপকথন / পারভেজ শিশির ]

    জলরঙঃ Text N’ Art by আনোয়ার পারভেজ নূর শিশির
    নোটঃ
    * হিন্দি চলচ্চিত্র ‘যোধা আকবার’-এর প্লেব্যাক “মান্‌ মোহানা” থেকে উদ্ধৃত
    ** মারাঠী চলচ্চিত্র “চন্দ্রমুখী”-এর প্লেব্যাক “কান্‌হা ” থেকে উদ্ধৃত
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    15
    5 Comments
    • অসাধারণ সুন্দর নান্দনিক

    • কবিতায় ও ছবিতে মিলে মিশে একাকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @anwar-parvez-nur-shishir আহ! কি অপূর্ব ! কোথাও আশেপাশেই বাঁশি বাজছে আর আপনার কবিতাটা ঠিক এই মুহূর্তেই !
      কান্হা ! ও মেরি মান্কি রাজা
      তুম হো প্যেয়ারে তুম হি হো গুন্ ধাম !

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar