Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • সুর ও প্রকৃতিঃ উদাসী ভৈরব
    ভাবাদর্শঃ সাঁইজি ফকির লালন শাহ
    মূর্ছনা কালঃ বিনিদ্র যামিনী ​

    কারে সে আর বলে,
    আমারে চিনতে আমার কাটলো চিরকাল
    আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।

    আমারে কখনও আমি চাক্ষুষ দেখিনি
    ইহলোক যেমন আজো দেখেনি পরকাল,
    অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
    আমি ও আমার দেহ, জগত সমান্তরাল…

    খুঁজে ফিরি নিয়ত আমার দেহের দোসর
    তৃষ্ণার্ত চোখে চাহি, মায়া মরিচিকা,
    অথচ সবই ফাঁকিজুঁকি, বিবর্ণ ধূসর
    নামের আড়ালে আমি কেবল অনামিকা…

    শতরূপে শত রিপু আমারে তাড়ায়
    পাপ করে দেহকান্ড, আমি করিনা,
    দেহ আমার অন্তস্থ যন্ত্রণা বাড়ায়
    আপন মাংসে সন্ত্রস্ত বৈরী হরিণা…

    শমন আসে তবু দেহের কাঙ্খা সীমাহীন
    মনের পর্দা টেনে দিলেও দেহ বেপর্দা,
    প্রভূর নিকট পানাহ্‌ চাহি আমি দীনহীন
    মরার আগে মরার কথা ভাবি সর্বদা…

    জীবনের সংগে মরণ চলে পাশাপাশি
    অমর হবার বান্‌ছা তবু থাকে চিরকাল,
    আমি কান্দি, দেহ আমার করে হাসাহাসি
    আমি ও আমার দেহ, জগত সমান্তরাল…

    আনোয়ার বলে,
    আমারে চিনতে আমার কাটলো চিরকাল
    আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।।
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ জগত সমান্তরাল / পারভেজ শিশির ]
    [ একটি শিশিরের শব্দিতা প্রযোজনা ]
    ____________________________________________
    “তোমার দরজার সামনেই আমার ঘর বানিয়ে নিয়েছি,
    তার পরে’ও কি বলবে তুমি আমার ঠিকানা জানো না…!”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [মীর্জা গালিব]

    জলরঙঃ Text N’ Art – শব্দছবি by আনোয়ার পারভেজ নূর শিশির
    গীতিকাব্য > গীতিশব্দিতা ​> জগত ​> সমান্তরাল ​> পারভেজ ​> শিশির > @followers
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    16
    12 Comments
    • একুশে গ্রন্থমেলা ২০২৪-এ আমার প্রথম একক কাব্যগ্রন্থ “জলরঙের স্মরণ তিথি” প্রকাশিত হতে চলেছে… উক্ত কাব্যগ্রন্থটির প্রকাশনা ও প্রচারণা পরিচিতির স্বার্থে, আনোয়ার পারভেজ নূর শিশির-এর ফেইসবুক প্রোফাইল “আনোয়ার পারভেজ নূর শিশির”-এ এবং “শিশিরের শব্দিতা” ও “Text N’ Art – শব্দছবি” পেইজে যুক্ত হয়ে “পারভেজ শিশির” কবি-নামে আমার প্রতিদিনের চিত্রশব্দিতায় আপনার অনুভূতি জানানোর জন্যে বিশেষভাবে আমন্ত্রণ জানাই আমার সকল সুন্দর মনের কবি ও সাহিত্যিক বন্ধুদেরকে… আমার বিশ্বাস, আমার এই কাব্যযাত্রায় আমার বন্ধুদেরকে সব সময়ই পাশে পেতে থাকবো… কবিতার প্রতি মানুষের প্রেম হোক, কবি’র প্রতি প্রেম হোক… সবার সর্বাঙ্গীন অনন্ত শুভ ও মঙ্গল হোক…

    • অসাধারণ গীতিকাব্য

    • আপনার এই গীতিকাব্যটি আমার অসম্ভব পছন্দের। আপনি এভাবেই এগিয়ে যান, আপনার গুনমুগ্ধ পাঠক বন্ধুগণ আপনার পাশেই আছেন। শুভেচ্ছা প্রিয় কবি।

    • অসম্ভব সুন্দর কবি। মুগ্ধতা জানাই

    • আমারে চিনতে আমার কাটলো চিরকাল
      আমি ও আমার দেহ, জগত সমান্তরাল।। ——- অসাধরণ

    • সত্যি অসাধারন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 October 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @anwar-parvez-nur-shishir
      নিরাশায় ঘিরে মন দেহ চিরকাল
      কাঙ্গালিনী আমি তবু আশার কাঙাল
      অথচ জীবন প্রবাহ বয়ে যায় তেমনি
      আমি ও আমার দেহ, জগত সমান্তরাল…

      কেমন আছেন কবি ? আপনার খবর না পেয়ে সত্যিই খুব অস্থির লাগছিল। তাই আপনাকে লিখেছি মেইল এ। আপনার মরমী কবিতা গুলো খুব ভাল হয়। আরো কিছু লিখুন প্লিস।

    • আপনার কাব্যগ্রন্থ ছড়িয়ে পরবে দেশ দেশান্তরে এমনটাই প্রত্যাশা এবং শুভকামনা রইল প্রিয় কবি

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar