Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • আসন্ন পরাক্রান্ত ঐকিক জীবনটার ​
    দ্বিতীয় মৃত্যু, স্মরণহীন;
    বড্ড একা ক’রে ফেলে, একা হয়ে যাই;
    অন্ধের কাছে আর
    দর্শন শিক্ষালাভ হয়ে ওঠে না…

    অপ্রাপ্তির অনির্বাণ যন্ত্রণায়
    কৈশোর হতে যৌবন,
    একা হাতে, অস্থীর পরমায়ূ,
    জটীল থেকে জটীলতর পৃথিবীর মানচিত্র এঁকে যায়…

    অকাল পঙ্গুত্ব বরণের প্রাক্কালে
    এতটুকু বোধোদয়,
    সত্যিই কিছু একটা করার দরকার ছিল
    এভাবে আর চলছিল না, এখনও চলছে না,
    ঋণের বোঝা জীবনকে
    শিরোনামহীন করে তুলেছিল ক্রমান্বয়ে…

    আর বর্তমানের অনিবার্য সীসাযুক্ত বায়বীয় যুগে
    পীচঢালা পথ-তক্তায়
    অসংখ্য শানিত পেরেকের মিছিল,
    স্বাধীনতা আসতে তবুও প্রয়োজনাতীত সময় নিচ্ছে;

    বিশ্বজনের হৃদপিন্ডচেরা রক্ত-বাষ্প
    সবেমাত্র মেঘ হয়ে আকাশে,
    আমি বলে এখন আর কিছু নেই,
    মাথার ভেতর ‘আমরা-মাছি’র অসহ্য ভন্ ভন্;

    বুক-শেল্‌ফের দিকে হাত বাড়াই,
    যতবার অসহায় হয়ে পড়ি,
    যদি কোনোভাবে কারো কাছে
    কোনো সমাধান পাওয়া যায়…
    কচ্ কচ্ কচ্ শব্দে ঘরটাকে প্রায় প্রায়ই অনাবাসযোগ্য মনে হয়,

    পোঁকাগুলোকে শেল্‌ফের তক্তা ফেঁড়ে বের করতে মনস্থীর করি;
    এ জীবনে ঢোকার পথ হাজারটা,
    বেরোনোর পথ একটাও নেই…

    কীট-পতঙ্গেরা, শব্দ করতে থাকো, শব্দ করো,
    প্রচুর শব্দের প্রয়োজন আজ, সত্যের চেয়েও বেশি;
    যেন জীবন-নদে উত্তাল ঢেউ ভাঙে
    আর সাথে ভাঙে কুলও…

    মাথার উপর স্বাধীনতার পতাকা
    শুধু উড়লেই লাভ নেই…
    মাঝে মাঝে জানালার কাঁচে ঢিল-ভাঁঙা আওয়াজ শুনি,

    আজ পূনঃ একত্রিত হবার ডাক এসেছে,
    কাপুরুষোচিতভাবে দায় এড়ানোর উপায় থাকলেও ইচ্ছে নেই,
    যেতেই হচ্ছে …
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ জীবনদ্রোহী / পারভেজ শিশির ]
    উত্তরীয়ঃ
    অপরিবর্তনযোগ্য সুকঠিন আন্তঃপ্রাদেশিক সামাজিক দায়বদ্ধতায় এবং প্রাত্যহিক প্রতিযোগিতায় যখন মানবসন্তান শ্বাসরহিত ও দিগ্‌বিভ্রান্ত সেকালেই কখনো-বা কারো কারো প্রাণান্ত উত্তরণের কন্টকাকীর্ণ পথ অনুসন্ধানে, আরো অজস্র প্রাণ এসে প্রযুক্ত হওয়া সম্ভব। তীব্র কোনো এক বা একাধিক শারিরীক কিংবা মানসিক বৈকল্য আমাদের-কে আমৃত্যু জীবন্মৃত হিসেবে, এই সমাজের অনাকাঙ্খিত উপকরণে পরিনত করার পূর্বেই প্রতিরোধযোগ্য। বৃহত্তর ঐকদেশিক স্বার্থে আমাদের কোনো তুচ্ছাতিতুচ্ছ আন্তরিক প্রচেষ্টা কিভাবে কার জীবনের অতীব প্রয়োজনীয় পরিবর্তন বা পরিবর্ধন ঘটাবে সেটা আমাদের ধারনাতীত হয়ে থাকতে পারে। সুতরাং, যেতেই হচ্ছে … দেওয়ালে পীঠ ঠেকে গেলে কি এবার ভূপাতিত হবো…নাহঃ !


    জলরঙঃ © Text N’ Art – শব্দছবি by আনোয়ার পারভেজ নূর শিশির
    [ একটি শিশিরের শব্দিতা প্রযোজনা ]
    জলরঙের_স্মরণ_তিথি, বাংলা_শব্দিতা, পারভেজ, শিশির, @followers
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    10
    7 Comments
    • জলরঙঃ © Text N’ Art – শব্দছবি by আনোয়ার পারভেজ নূর শিশির
      [ একটি শিশিরের শব্দিতা প্রযোজনা ]

    • অকাল পঙ্গুত্ব বরণের প্রাক্কালে
      এতটুকু বোধোদয়,
      সত্যিই কিছু একটা করার দরকার ছিল
      এভাবে আর চলছিল না, এখনও চলছে না,
      ঋণের বোঝা জীবনকে
      শিরোনামহীন করে তুলেছিল ক্রমান্বয়ে… কী নিদারুণ অসহায়ত্ব!

    • অসাধারণ

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 November 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar