Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • নিশ্চিহ্ন স্বরলিপি
    [ পঞ্চাশ দশকের আধুনিক কবি আহসান হাবীব (১৯১৭-১৯৮৫) এর প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ]

    পারভেজ শিশির
    ১০ জুলাই ২০২৪ বুধবার

    দুটো শুখনো চোখের একটু আগে
    তুলো নরম চুল, রঙধনু ভ্রুযুগল
    নিভৃত উদার মসৃণ কাঁধ
    শাপলা পাপড়ি আঙুল
    আমি আবার উধাও, আবারও…

    সমস্ত সাপ্তাহিক তৃষ্ণা
    বুকের মধ্যে অগোছালো বাতাস
    দুটো নির্জন হাতের বর্ণমালা
    নির্বাপিত হয়ে যায়, মৃদুমন্দ হয়, সশব্দ হয়
    কে বলেছে আমার মন ভালো নেই…!

    সিল্কের কামিজ, মেরুন কথার সুর
    ডান গালের সুগন্ধি তিল
    সাদাসোনা ঘামের ফুল
    ছোট্ট নোলকিত নাক
    আমি আবার উধাও, আবারও…

    আঁধার আসে সন্ধ্যে ঘনায়
    রাত প্রগাঢ় হয়, শেষ হয়ে যায়
    গা এলিয়ে বসে আছি, শুয়ে আছি
    অলীক সবুজ সমুদ্রে
    কখন ভোর হয় কখন ক্ষীণ সকাল
    রাস্তায় কীসের কোলাহল
    কবে কাঁচা বাজারে বাড়তি দাম
    সমস্তই অন্তরাল অন্ধকার অন্ধকার

    গলার আদুরী রেখা
    কপালের উজ্জ্বল কিছু চুল
    চামড়ার বেল্টের হাতঘড়ি, মিনিটের কাঁটা
    চাঁদের পাশ কেটে যাওয়া মেঘ
    কখন কোথায় হারিয়ে যায়
    উড়ে বিলীন হয়ে যায়
    আমি আবার উধাও, আবারও…

    সবাই উৎসব মুখর, বাতাসে পাখি
    পার্কের বেঞ্চ, বইমেলা শোভাযাত্রা
    বালক বালিকা খেলছে, হাসছে হাওয়াই মিঠাই,
    সবাই সবার হাসি চেনে, চোখ চেনে
    কি এমন হাতি ঘোড়া হবে
    যদি কেউ এই মুখ দেখে
    এই হাসি যদি অচেনা লাগে,
    চামড়ায় ভাঁজ খাওয়া অবিশ্বাসী চোখ…!

    খুব সতর্ক কানের আড়ালে
    ভালোবাসি’র ধ্রুব ঘোষণা শোনা যায় না
    ভীড়ের মানুষগুলো বড্ড বধির, জানো…!
    ওরা কি জানে, এই শুখনো চোখে
    কেমন কীভাবে বাসন্তী ফুল ফোটে?
    দিন ক্ষণ শেষ হয়ে যায়
    সন্ধ্যে আবার গাঢ় হয়ে আসে
    দুটো হাত, আঙুলে আঙুলে কথোপকথন
    কিছু উৎকণ্ঠি খয়েরী শব্দ, মিনিটের কাঁটা
    আর আমি আবার উধাও, আবারও…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    বাংলাসাহিত্য বাংলাকবিতা আধুনিককবিতা
    নিশ্চিহ্ন_স্বরলিপি_পারভেজ_শিশির
    কবিআহসানহাবীব
    জনপ্রিয়কবিতা জীয়নকাব্য
    প্রণয়কাব্য স্মরণকাব্য
    যশোর ঢাকা বাংলাদেশ
    banglaliterature modernpoetry

    17
    8 Comments
    • আঁধার আসে সন্ধ্যে ঘনায়
      রাত প্রগাঢ় হয়, শেষ হয়ে যায়
      গা এলিয়ে বসে আছি, শুয়ে আছি
      অলীক সবুজ সমুদ্রে
      কখন ভোর হয় কখন ক্ষীণ সকাল
      রাস্তায় কীসের কোলাহল
      কবে কাঁচা বাজারে বাড়তি দাম
      সমস্তই অন্তরাল অন্ধকার অন্ধকার

      আবারো আপনার কাব্য জালে আটকা পড়লাম।

    • দারুন একটি আধুনিক কবিতা পাঠ হলো। কবি আহসান হাবীব সাহেবের প্রতি বিনম্র শ্রদ্ধা। কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ অগ্রজ কবিকে নিয়ে এমন একটি অসাধারণ শ্রদ্ধাঞ্জলির জন্য। অনেক শুভেচ্ছা রইল কবি প্রিয়

    • অসাধারণ অসামান্য কবি

    • মঞ্চগুরু আপনার লেখা মানেই ভিন্ন কিছু, ভিন্ন স্বাদ, ভিন্ন অনুভূতি… অনেক দিনের তৃষ্ণা মিটেছে 🖤💙

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • দুটো শুখনো চোখের একটু আগে
      তুলো নরম চুল, রঙধনু ভ্রুযুগল

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar