Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • এইসব দিনরাত্রির চিরকুট
    ‘তীল’ কাব্যকণিকার বিস্তার আলাপন
    – পারভেজ শিশির
    ১৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ,
    ৪ঠা অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ, শুক্রবার ​
    ২৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি, শরৎ-কাল

    কন্ঠ – ১
    দেখার মতো চোখ থাকলে,
    কালো মেয়ের কালো হরিণ চোখও দেখা চলে,
    তোমাকেও কি আমি সেভাবেই দেখেছিলাম?
    নাকি শুধু অনুভবের অন্তর্জালে আঁকড়ে ধরেছিলাম—
    সুরভি সেই শ্যামল চোখের গভীরতায়?
    উদ্বেল অনুভূতি থাকলে,
    সবুজ ঘাস ছুঁয়েও তাকে স্পর্শের আনন্দলাভ হয়,
    তুমি কি কখনো ঘাসের শিহরণে ছুঁয়েছিলে,
    তোমার প্রাণ প্রিয়তম’কে?
    নাকি শুধু হাওয়ায় ছড়ানো সুবাসে
    অনাদিকালের না-দেখা সুর বাজিয়েছিলে?

    কণ্ঠ – ২
    আমি দেখিনি, শুধু অনুভব করেছি,
    কালো মেয়ের হরিণ চোখে দিগন্তের নীলিমা,
    সবুজ ঘাসের মধ্যে এক অদেখা অনুরণন,
    প্রতিটি ছোঁয়ায় মনে হয়েছিল—
    সে এই এলো, আমার প্রিয়তম যেন ধরা দিল,
    স্পর্শের মাঝেও অনির্বচনীয়…
    তোমার স্পর্শ অনুভব করেছিলাম,
    যদিও তা ছিল ক্লান্তির সুদূরে,
    কীভাবে সেই স্পর্শকাতর দিগন্ত আমায় ডেকেছে,
    তুমি তো আমাকে ছোঁওনি, তবু স্পর্শ পেয়েছিলাম…

    কণ্ঠ – ১
    হৃদয়ে স্থান পায় বলেই,
    দ্য ভিঞ্চির মোনালিসা জীবন্ত হয়ে নিঃশ্বাস ফেলে,
    মাইকেলেঞ্জেলোর পিঁয়েতা চোখের জলে কথা বলে—
    তুমি কি পেয়েছো সেই নিঃশ্বাসের স্বরলিপি?
    সেইসব অশ্রুজলের শব্দচিত্র…!
    নাকি শুধু হৃদয়ের শ্বাসরুদ্ধকর মূর্ছনায়
    তাদের স্পর্শ পেতে চেয়েছো?
    গোলাপ পাঁপড়ি চাপা পড়া ডায়েরির মাঝে
    কখনও কি খুঁজে পেয়েছ সেই হারানো ছন্দিত সুর?

    কণ্ঠ – ২
    হ্যাঁ, আমি খুব অনুভব করেছি,
    মোনালিসার মৃদু হাসির রহস্য;
    তাতে লুকিয়ে ছিল অব্যক্ত দীর্ঘশ্বাসের বর্ণমালা,
    পিঁয়েতার পাথরের গায়ে ছিল অনন্ত ব্যথার প্রলেপ
    অথচ হৃদয়ের গভীরে তা ছিল জীবন্ত,
    জীবনের মতোই জলজ—
    তুমি কি জানো, সেই ডায়েরির প্রতিটি পত্রকাব্য
    আমার স্মৃতিতে আজও জেগে রয়েছে…!
    গোলাপের সুবাসের মতোই মিষ্টি,
    তুমি কি কখনও সেসব আবৃত্তি করেছো আনমনে?

    কণ্ঠ – ১
    আমি হয়তো সেই যন্ত্রণাগ্রস্থ কাব্যের ঢেউ ভুলে গেছি,
    কিন্তু তার প্রতিটি শব্দে এখনও একই শিরশিরানি জাগে,
    হৃদয়ের প্রতিটি কণায় ছড়িয়ে পড়ে
    এক অজানা শতপাখা স্যিম্ফোনি
    যা রোধ করা যায় না, শুধু বাকরুদ্ধ হতে হয়—
    যেমন রোধ করা যায় না প্রথম প্রেমের আনন্দ অশ্রু
    জন্মান্ধ কিভাবে জানবে,
    প্রিয়তমের গালের তিল কত সুন্দর ! —
    তুমি কি তা আঁকতে পেরেছ কোনো নির্বাক ক্যানভাসে?

    কণ্ঠ – ২
    আমি দেখিনি, আজও দেখা হয়নি, তবু জানি,
    প্রিয়তমের গালের তিল ঠিক কতটা নিরুপম…
    মনে হয় যেন আমার প্রতিটি ছোঁয়ায় সে প্রকাশিত
    তুমি দেখো, আর আমি অনুভব করি,
    এক রতি তিলে লুকিয়ে থাকা সীমাহীন আকাশ—
    আমাদের দুটি মন একসাথে
    সেই নিঃসীম সৌন্দর্যে ডুব দিয়েছে…
    তুমি কি দেখেছ সেই জলের উপর
    কীভাবে ভেসে ছিল আমাদের প্রাণের পরাগরেঁনু…

    কণ্ঠ – ১
    যে সব রেঁনু একদিন হাওয়ায় উড়েছিল,
    প্রাণে প্রাণে লিখিত অদৃশ্য চিরকুট হয়ে,
    অথচ আমরা সে সব ছুঁয়ে দেখিনি
    প্রভাত ভৈরবের মত,
    আমাদের প্রাণে এসে তরঙ্গিত হয়েছে কেবল—
    জন্মান্ধের মতো আমরাও একে অপরকে,
    হৃদয়ের এসরাজে চিরতরে বেঁধে ফেলেছি…
    আর আমাদের হারানোর কিছু নেই,
    নিজেদের মধ্যেই আমরা আমৃত্যু হারিয়ে গিয়েছি…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    18
    13 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar