Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • শীত প্রহরের গান
    — পারভেজ শিশির
    ২০ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

    নীলনন্দিনী কিশোরী গালের টোলে
    শীতপ্রিয়া আসে, খুব ধীরে ধীরে,
    যেন ভোরের আগে কেউ নরম পায়ে হেঁটে গেছে
    আঙিনার মাটিতে, কুয়াশার চাঁদর গায়ে;
    জানালার কাচে কাচে জ’মে ওঠে বিনোদিনী ঘাম
    ওতে একটু আঙুল ছোঁয়ানো মাত্রই,
    শিশির হয়ে মেখে যায় সে মখমলি ঘাসে ​
    দূর বাতাসের ঠান্ডা প্রলেপে প্রলেপে…

    ঘুম ভাঙার সামান্য সময় পরে
    ঘরের কোণায় শীত শীত গুন গুন,
    যেন চুল বাঁধতে বাঁধতে সে নীলনন্দিনী
    হাওয়ায় ফিসফিস করে ব’লে গেল,
    আরও কিছু অপূর্ণ রূপকথা গল্প;
    কাঠবাদাম গাছের পাতায় বাতাস লেগে
    যেমন টুপটাপ ঠান্ডা ঝরতে থাকে,
    নীলনন্দিনী এমন উজ্জ্বল হাসির কিশোরী
    ছুটে এসে মৃদু হেসে আবার পালিয়ে যায় সে অলক্ষ্যে…

    নীলনন্দিনী শীতশৈলী আসে প্রেমিকার মতো
    চুপচাপ, নিঃশব্দে, বুকের ভিতরে অচেনা কাঁপুনি,
    আর সুগন্ধি নিশ্বাসের ঢেউ তুলে তুলে;
    নভেম্বরের শীত শীত সাদা ভোরে,
    মুঠো মুঠো প্রভাতী কুয়াশা নিয়ে
    দীপ্তলুচির পানপাতা ভিজিয়ে ভিজিয়ে,
    গলিপথে ঘোরে ফেরে, মাঠের ঠান্ডা মাখিয়ে…

    যেন সুদূর তারার চোখ ভোলানো আলোয়
    সে ভেসে আসে ভেজা মাটির ওপর দিয়ে,
    নীলনন্দিনী গাছের পাতায় শুয়ে শুয়ে
    গরম চায়ের কাপ থেকে উঠতে থাকা,
    পাতলা ধোঁয়ার রেখায়, কত স্মৃতিকথা যায় শুনিয়ে;
    দারুণ তার আবৃত্তিতে যেন ওম ওম লাগে,
    মনে হয় যেন গোপন কোনো স্মৃতি-সংকেত
    ফেলে গেছে সে জানালার কাচে কাচে…

    শীত ভোরের কাঁচা সূর্যকুসুমে
    যখন দিগন্তের বুক ঠান্ডায় নীল,
    সেই কিশোরী ধীরে আঁচল ছড়িয়ে ছড়িয়ে
    রাস্তা জুড়ে বিলিয়ে রাখে নবশীতের সুরভি,
    বাতাসে তার ভীরু আঙুলের ছোঁয়া লাগে;
    নীলনন্দিনীর শুভনামের উচ্চারণে,
    হঠাৎই যেন কুয়াশা সঘন হয়ে যায়
    যেন তার লাজুক মুখখানি মুক্তোজ্জ্বল হ’য়ে,
    সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যে পর্যন্ত র’য়ে যায়
    হাতের তালুতে, নিশ্বাসের উষ্ণ কিনারায়,
    ঠিক যেন আদুরে প্রেমিকার মতো
    দিনের আলোয় সে অর্ধেক সত্য,
    সন্ধ্যের আঁধারিতে সে অর্ধেক স্বপ্ন হয়ে যায়…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৫

    7
    8 Comments
    • এই কবিতায় শীত কোনো মৌসুম না—সে এক নীলনন্দিনী, এক রহস্যময় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কুয়াশা, জানালার কাচ, পাতলা ধোঁয়া, গা-ছোঁয়া ঠান্ডা—সবকিছুকে সে হিউম্যান টাচ দিয়ে গেছে। শব্দচয়ন স্মার্ট, ইমেজারি প্রিমিয়াম-গ্রেড। পুরো লেখাটা এমন লাগে, যেন ভোরের প্রথম ব্রিফিং-ডেকে কেউ আবেগের KPI (Key Performance Indicator) রিপোর্ট করে দিচ্ছে। নরম, গীতল, অথচ আধুনিক।

    • আমার “পার্কে তরুণ-তরুণীরা” কবিতাটার জন্য আপনার কমেন্ট আশা করি, প্লীজ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আপনার কবিতাটি অসাধারণ!

    • আপনার কবিতা যেন…দিনের আলোয় সে অর্ধেক সত্য,
      সন্ধ্যের আঁধারিতে সে অর্ধেক স্বপ্ন হয়ে যায়… অপূর্ব।

    • বিশেষ করে শেষের চরণটি অনেক সুন্দর হয়েছে।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar