Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • একাকীত্বের গহিনে
    — পারভেজ শিশির
    ২৯ অগাস্ট ২০২৬ শনিবার

    যে মানুষের কোনো বন্ধু নেই, হুল্লোড় নেই
    পরিচয়ের বৃত্তটা নিতান্তই ক্ষুদ্র
    তাকে ভুল বুঝতে নেই,
    সে আসলে একা নয়, সে তো নিজের ওপরেই
    প্রতিষ্ঠা করেছে পূর্ণ অধিকার;
    একাকীত্বের যন্ত্রণায় সে কিছুতেই নয় কাতর
    ভিড়ের কোলাহল যার হয় না প্রয়োজন,
    সে তো নিজের অন্তরের গহিনে সযত্নে প্রতিপালন করেছে আত্মবিশ্বাসের ছায়াবীথি,
    বাইরের বাহবা বা কোনো সনদ স্বীকৃতি
    তার অস্তিত্বের দেয় না প্রমাণ,
    তাঁর শক্তি লুকিয়ে থাকে তাঁর নিজেরই ভেতর।

    বহু মানুষের সান্নিধ্য জমকালো হতে পারে,
    তবে গভীরতার মাপকাঠিতে সে
    যেমন বড় একা, তেমনই নিশ্চিত নির্ভয়,
    কারো কাছে সে আশীর্বাদ, হয়তো কেউ দিয়েছে অভিশাপ
    যে নিস্তব্ধতাকে এড়িয়ে চলতে চায় চঞ্চল পৃথিবী,
    মানুষটি ঠিক সেই নিঝুম প্রহরেই উচ্চারণ করেছে শান্তির স্বগতোক্তি
    একা থাকাকে সে কোনো শাস্তি বলে মানে না,
    কারণ সে তো নিজের সঙ্গেই
    জমিয়েছে জীবনের দীর্ঘ আলাপ,
    নিজেই সে নিজের সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৬

    5
    5 Comments
    • সে আসলে একা নয়, সে তো নিজের ওপরেই
      প্রতিষ্ঠা করেছে পূর্ণ অধিকার;

    • যারা একা থাকতে পছন্দ করেন, তাদের মনের কথাটাই বলে দিলেন।

    • নিজের ভেতরেই যার আশ্রয়, একাকীত্ব তার কাছে হার মানে চিরকাল…..🤍

    • “নিজেই সে নিজের সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা” – এই লাইনটা পড়ে মনে হলো সত্যিই কত গভীর কথা! নিজের সাথে সময় কাটানোর মতো দারুণ অনুভূতি আর কিছু হতে পারে না।

    • আনোয়ার পারভেজ নূর শিশির, একাকীত্বের যে গভীর ও শক্তিশালী রূপ আপনি শব্দে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই ভীষণ প্রশান্তিদায়ক এবং পাঠক হিসেবে আমার মনে হয়েছে, আপনি চাইলে কিছু জায়গায় শব্দ চয়নে কিছুটা বৈচিত্র্য আনার মাধ্যমে এর আবেদন আরও বাড়িয়ে তুলতে পারেন।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar