Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠রক্তাক্ত রাশিফল⌡
    আমাকে বরং তোমরা একমুঠো ছাই
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ ​ বঙ্গোপসাগরে পা ধুয়ে ধুয়ে
    রাজধানীতে উঠিয়েছো চতুর্দশী ফ্ল্যাট
    ​ ​ ​ ​ ​ ​ ​ থাই এ্যালিউমিনিয়ামের স্লাইডার সরিয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    টিনের চালের মুড়িবৃষ্টি মেঘ ধরতে চাও
    ​
    আমাকে বরং তোমরা একমুঠো ধুলো
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ ​ নদীর ভাঙনে বাপ দাদার কবর টেকে না
    গুলিস্তান মিরপুর আগারগাঁও-এ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ভূমিহীন মানুষের বাড়ন্ত বস্তি ঘেষে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    দেশ বিদেশি বানিজ্য বেসাতি বসাও
    ​
    আমাকে বরং তোমরা একমুঠো কয়লা
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ ​ রৌদ্রদগ্ধ পীঠ, ঠান্ডায় জলসেদ্ধ পা’য়
    তোমার গালে ওঠে ধুমায়িত ভাত
    ​ ​ ​ ​ ​ ​ ​ গ্রামের ২০ টাকার সবজি
    শহরে ঢুকতেই ৮০ টাকা হয়ে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    পিঁয়েজ রসুনের যাদুঘর সাজাও
    ​
    আমাকে বরং তোমরা একমুঠো কাদা
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ ​ হাজার টাকার রেস্টুর‍্যেন্ট বিলে
    শত টাকার বকশিস ঢেকুর
    ​ ​ ​ ​ ​ ​ ​ ছেড়া স্যান্ডেলে লবনাক্ত শার্টের পকেটে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    পাঁচটা বেশি টাকা ঢুকতে বাঁধা দাও
    ​
    আমাকে বরং তোমরা একমুঠো সুরকি
    ​ ​ ​ ​ ​ ​ ​ এই শূন্য করতলে ভিক্ষে দাও
    ​ ​ ​ ​ ​ ​ ​ একটা অতিরিক্ত ঘরে
    অতিরিক্ত ওষুধের চাহিদা মেটে না
    ​ ​ ​ ​ ​ ​ ​ ড্রইং রুমে বোবা পেইন্টিং
    মরা এ্যান্টিক্যের নিঃশব্দ রাজত্বে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তুমি কত সহজে
    নিজেকে ধীরে অর্বাচীন এতিম বানাও
    ________________________________
    অভিশাপ দিচ্ছি স্নেহের কাঙ্গাল হয়ে ওরা
    ঘুরবে ক্ষ্যাপার মতো এ পাড়া ওপাড়া,
    নিজেরি সন্তান প্রখর ফিরিয়ে নেবে মুখ,
    পারবে না চিনতে কখনো;
    অভিশাপ দিচ্ছি এতোটুকু আশ্রয়ের জন্য,
    বিশ্রামের কাছে আত্মসমর্পণের জন্যে
    দ্বারে দ্বারে ঘুরবে ওরা।
    প্রেতায়িত সেই সব মুখের উপর
    দ্রুত বন্ধ হয়ে যাবে পৃথিবীর প্রতিটি কপাট
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অভিশাপ দিচ্ছি / শামসুর রাহমান
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    11 Comments
    • ভালো লাগলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চগুরু! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • অভিনন্দন কবি…সব জনপ্রিয়তা তো আপনি কেড়ে নিচ্ছেন…

      • শুভাশীর্বাদ প্রিয়কবি,
        “অপ্রকৃতিস্থ হই তাঁর হঠাৎ অন্তর্ধানে
        সে আসে আর চ’লে যায় অতিথি মেঘের ট্রেনে
        স্বল্প কথার আবীরে আমায় সে সর্বাঙ্গে রাঙায়
        ফুলের স্পর্শ দিয়ে স্বপ্নীল ঘুম ভাঙায়…”

        আপনার কথা শুনে একটু ভালোই হেসে উঠলাম… আমার লেখা পড়ে কেউ মন্তব্য না করলে আর যান্ত্রিক জনপ্রিয়তা দিয়ে কিই বা হবে ! আপনি পড়ে দেখেছেন, অনেক অনেক আনন্দিত হ’লাম… আপনার সর্বক্ষণ ও সর্বাঙ্গীন শুভ হোক প্রিয়…

    • শুভকামনা নিরন্তর

    • ফি আমানিল্লাহ

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar