Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সন্ধ্যার অন্ধকারে⌡
    আজ অনেকদিন পর
    আমার অনেক কাছের বন্ধু
    বুড়ি’র সাথে বিকেলের আলোয় দেখা
    আমি বুড়ির কথা কিছুই
    ওর আন্তরিকতা, অন্তর্দৃষ্টি আর
    সবকিছুকে ছাপিঁয়ে আমাকে
    আপন করে নেয়ার দিনগুলোর কথা
    এতটুকুও এখনও ভুলে যাইনি
    অবাক হয়ে ওর ​ দিকে তাকিয়ে রয়েছি
    আজকে কত কত বছর পর
    ওর সাথে আমার আবার দেখা হলো…!

    কতদিনের কত আবদার, খুনসুটি
    আরও কত কত অভিমান
    অনেক ভেঙে পড়া সময়ে
    কিভাবে একটু স্বস্তির পরশ দিতো
    এই আমার বন্ধু বুড়ি
    মনে মনে যত কষ্ট পেয়েছি
    দারিদ্রের, স্নেহহীনতার, অপমানের
    প্রত্যাখ্যানের আঘাত যেন
    বুড়ির কাছে এলে নিঃশেষে বিভাজ্য হয়ে যেত…

    তরুণ বয়সে সমবয়সী বুড়ির কাছে
    ওর চোখের সামনে বসে কেঁদেছি
    আমার অশ্রুর বাষ্প ওকে’ও ছুঁয়েছে
    আমার চোখে চেয়ে ও বললো,
    ‘তুই অনেকদিন খুব কষ্ট পেলি, না !
    কতদিন হলো বলতো?’

    ওর একথার আর কি উত্তর দেবো !
    যে আমার বিষন্ন দিনের বন্ধু
    তাঁর চোখের সামনে নিরুত্তর বসে আছি…

    ‘কেউ ভালোবেসে চলে যেতে চাইলে
    তাকে না বিদায় জানানো যায়
    আর না যায় তাকে ধরে রাখা’
    ও বললো…
    কথাটা খুব মনে বেঁজে চললো
    এমনই একটা বিদায়ের দিনে
    শুধু মানসী’কে বিদায় জানাতে হবে বলে
    কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম
    বুড়ির কাছে সেই পুরোনো দিনের মত
    আবারও সব হাত পা বিহীন প্রশ্ন করছি
    ‘বিদায় দেয়া কঠিন নাকি নেয়া !
    তুই কি বলতে পারবি ?’
    ‘আমি তো কখনও বিদায় দিইনি
    অথবা বিদায় নিতেও চাইনি’

    বুড়ির একটু হঠাৎ দীর্ঘশ্বাস…

    তার পর যেন এতগুলো বছরের
    নির্বাণ দীপ ঝল্‌কে ঝল্‌কে জ্ব’লে উঠছে
    বুড়ির অবয়বে একটি অন্য প্রচ্ছায়া
    যা আগে কখনও দেখিনি
    অথবা ভালোবাসার ব্যস্ততায় দেখতে চাইনি
    ‘তুই কেমন ছিলি এতদিন !
    তোর সংসার আর সবাই ?’
    আলোতে ফিরে আসি
    বাইরে সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে এলে
    বুড়ির কন্ঠে একটা মিহিন এস্রাজের সুর…
    ‘আমি কারো কাছ থেকে বিদায় নিইনি ব’লে
    আমাকে বিদায় জানানোর’ও কেউ নেই !
    তবে একটা কথা খুব সত্যি… জানিস !
    তোর কাছ থেকেই আমি
    ভালোবাসতে শিখেছিলাম, ভালোবেসেছিলাম…’

    ________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    17 Comments
    • আপনার কবিতা কৃষ্ণকলির একটা গান মনে করিয়ে দেয় কবিপ্রিয়! গানের কয়েকটা লাইন তাই আপনার জন্যে,
      “বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা
      বন্ধু তুমি অমন করে যেয়ো না আর একা
      বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে
      বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
      বন্ধু এসো জলে ভাসি দুখ ভাসানোর সুখে”

    • সন্ধ্যার অন্ধকারে তাঁরার চোখে আমি শুধু বিষাদ দেখি। পুরোনো স্মৃতিদের এ হলুদ চোখে বিরাম কোথায়? নিরন্তর শুভ হোক কবিপ্রিয়।

      • প্রিয়কবি শিউলি, স্মৃতিই আমাদের জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে সাজিয়ে রাখে জীবনের বিভিন্ন পর্বে… মাঝে মাঝে স্মৃতি’ই সবকিছু হয়ে ওঠে কারো কারো জীবনে… মহাকালে’র তুলনায় আমাদের জীবন বড্ড ক্ষণিকের কিন্তু অর্থহীন নয়… আপনার ব্যস্ততা সত্বেও এখানে মাঝে মাঝে আসেন বলে আমার খুব ভালো লাগে, আবারও প্রাণিত, ধ্বনিত ও অনুরণিত হয়ে উঠি… অনেক অনেক শুভেচ্ছা, প্রীতিমুগ্ধতা ও ভালোবাসা রইলো প্রিয়কবি… শুভ ও মঙ্গল হোক…

      • @anwar-parvez-nur-shishir ঠিক ব্যাস্ততা নয় , মন ভালো থাকে না তাই। অনেক দিন পর আপনার সাথে যোগাযোগ হলো। কেমন আছেন ? অনেক দিন কোনো খোঁজ পাই না আপনার।

      • কেন মন ভালো নেই আপনার? বেশ অনেকদিন ধরেই একটু বেশি ব্যস্ততা থাকায় আসলে আপনার সাথে যোগাযোগা করে ওঠা হয়নি… তবে এখানে মাঝে মাঝেই আমার লেখা দেয়ার চেষ্টা করেছি… আপনার কথা আমাকে জানাবেন…

      • @anwar-parvez-nur-shishir আমি নিজেও ঠিক জানিনা কবি কেন যেন অকারণ বিষন্নতার রেশ কাটতেই চায় না। যদি সময় পান তাহলে আপনার সাথে কবিতা সংকলনের বিষয়ে কথা বলবো। আপনিও তো ব্যাস্ত থাকেন তাই যদি সময় হয় তবেই।

      • @shiuli, আপনার সাথে নিশ্চয়ই অনেক কথা হওয়া প্রয়োজন… আমি খুব শিগ্রিই আপনার সাথে মেইলে যোগাযোগ করবো…

        পদ্মাবতী’র অনুবাদ আমার কাছে একটা বড় প্রজেক্ট, এটা নিয়েও কাজ চলছে, যদিও প্রয়োজনীয় মিডিয়া সাপোর্ট পাচ্ছিনা এখানে, কিন্তু Quora ও Facebook এ একটা ভালো কমিউনিটি তৈরির চেষ্টা করছি… আসলে, প্রচারণা ছাড়া এই বিস্তর প্রতিযোগিতার যুগে উৎকৃষ্ট কাজের মূল্যায়ন হবে না, এটা আমি জানি… দেখা যাক, সত্যিই কোনো ভালো ফলাফল আসে কিনা… আমি জানি ও বিশ্বাস করি, আপনাকে আমি সবসময়ই আমার পাশে পাবো…

      • @anwar-parvez-nur-shishir Quora তে আপনার একাউন্ট আছে ? আমাকে লিংক টা দেওয়া যাবে। আমি ফলো করতাম। এখানে আসলেই সেরকম পরিসর নেই। আর প্রচারণা সত্যি ই খুব দরকার। আমি সমস্ত উদ্যোগে আপনার পাশে আছি কবি।

      • @shiuli, আমি মেইলে আপনাকে Quora’র লিংকটা দিয়ে দেবো, এখানে আমি ঠিক যেমন পরিবেশ চেয়েছিলাম, এবং কিছুটা তৈরিও করেছিলাম, সেটা আর হচ্ছে না তবে এখানেও আমার এবং নিশ্চয় আপনারও একটা ভালো কমিউনিটি তৈরি হয়েছে… তাই এখানেও আমি লিখবো… এবং আমি জানি আপনাকে সব সময়ই পাশে পাবো…

      • @anwar-parvez-nur-shishir অবশ্যই কবি। আশা করি মেইলে বিস্তারিত কথা হবে এই বিষয়ে। শুভরাত্রি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চগুরু!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar