Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দিন যত ছোট হতে শুরু করে
    এবং পুলকিত রাত শীতল হতে থাকে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ততই যেন চারিদিকে এক অদ্ভূত
    ​ ​ ​ ​ মনোরম আবেশে ভ’রে যায়
    বর্ষার প্রাণবন্ত এই সেদিনের সবুজগুলি
    ​ ​ ​ ​ ধীরে ধীরে লাল, কমলা এবং হলুদের
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অবাক প্রতিবেশে রূপান্তরিত হয়
    শরৎ এসে গেছে, শিশুর সারল্যে
    সারা বিশ্বে যেন তার মোহিনী মন্ত্র ছড়িয়েছে…
    ​
    পাখির পালকে শীতল বাতাস ভেসে আসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কাকলী’র সুরে বাতাস পলকা হয়ে যায়
    এবং চিতই পিঠার গন্ধ রাস্তার মোড়ে মোড়ে
    ​ ​ ​ ​ ভিড়ের মধ্যে দিয়েও ঠিক ভেসে ওঠে
    শরৎ এলেই তোমাকে খুব ভেবে নিই
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন চঞ্চল খুব চেনা কোনো কিশোরী
    চারপাশে শরতের রঙে জ্বলতে থাকা গাছের প্রশাখা
    ​ ​ ​ ​ সোনালী পাতার ছন্দে বাতাসে নেচেছিল,
    এবং পৃথিবীকে মনে হয়েছিল
    ​ ​ ​ ​ যেন সেদিনও জীবন্ত চিত্রকর্ম হয়ে জেগে ছিল
    ​
    সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে ​
    ​ ​ ​ ​ যখন পৃথিবী তার পুরানো খোলস বদলে ফেলে
    এবং শীতের ঠান্ডা আলিঙ্গনের জন্য প্রস্তুত হয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শতব্যস্ত মানুষেরা একবার হলেও
    হয় আকাশ দেখে, অস্তমিত সূর্য দেখে
    পাতা প্রশাখার রঙবদল দেখে মুগ্ধ হয়ে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দিনগুলি ছোট হয়ে যাওয়ার পরেও
    দারুণ অকৃপণ প্রকৃতি কত রূপে সেজে ওঠে
    ​ ​ ​ ​ আর তার মনে যেন কি মায়ার বাতাস খেলে যায়
    যখন বর্ষার আলিঙ্গন আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শরৎ ফিসফিস করে বার্ষিক বিরতি নিয়ে আসে…
    ​
    শহর ও গ্রাম, বন ও সমতল ভূমির মাঝে,
    ​ ​ ​ ​ শরতের জাদু ​ আঁকা মাটির পরতে পরতে
    মৃদু উষ্ণ মখমলী বাতাসে সোনালী গমের ক্ষেত দুলছে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাচীন গাছের নিচে গিয়ে বন্ধ চোখে দাঁড়াও
    শুনছো কেমন ঝরঝরে পাতার স্যিম্ফোনি বেজে চলেছে…!
    ​
    মৃতপ্রায় নদীর রূপোলি চর মরুভূমিতে,
    ​ ​ ​ ​ যেখানে বালির বিছানা চোখ যাওয়া দূরে বিস্তৃত,
    ফসলের খড় নদীর জল চাঁদের আলোয় ভিজে যায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পদ্মার ঢেউ প্রশান্ত প্রবাহিত হতে হতে
    মাঝে মাঝে প্রকৃতির স্বচ্ছ নিটোল আকাশী আয়নায়
    ​ ​ ​ ​ তাতে যেন চির পরিচিত শরৎ দেখা যায়
    এমনই তার জল মেদুর ঘ্রাণ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন গাঁদা ফুলের মালা ভেসে বেড়ায়
    গ্রামছোঁয়া নদীর আদুরী স্রোতে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দুলে দুলে, যেন জলনৃত্য ছলকে ছলকে…
    ​
    শরতের ভাষাহীন স্তোত্র আরও আরও প্রাণময়
    ​ ​ ​ ​ কাঁসর ঘন্টার গম্ভীরে, এখানে ওখানে সোনার মন্দিরে
    মহামায়ার স্তব্ধ চোখের গহীনে
    কি সুললিত শরৎ আসে কৃতজ্ঞতার মৌসুম হয়ে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ফসলের বাহারী সুগন্ধে, মমতার সঞ্চয়ে
    এ যেন কৃতজ্ঞতার মৌসুম, প্রেমে আর বাঁশীর সুরে…
    ​
    দিন যত ছোট হয়, রাতও শীতল হয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শতপ্রাণের আলিঙ্গনে শরৎ ছেঁয়ে আসে,
    এক্ষণে মৃদু শিশিরের থির থির ছোঁয়ায়
    ​ ​ ​ ​ দূর পরবাসীর হিমেল স্মৃতি মনে পড়ে
    তার ফিরতি পথে করুণ চোখের জলে পাঁপড়ি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কিভাবে যেন চেয়ে থাকে, জেগে থাকে
    ​ ​ ​ ​ সেক্ষণে মাটির মাতাল সুগন্ধে
    গাছ লতা গুল্মের পরে সূর্যালোকের দুর্দান্ত রঙে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শারদীয়া প্রশস্তি / পারভেজ শিশির⌡
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    11
    17 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar