Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ফ্ল্যাশব্যাক অব দ্য উইক⌡
    উপবৃত্তাকার সড়ক নদীতে, ক্রমশ নঞর্থক সামনে চলা
    অসীম সংখ্যক নাভী পরিবর্তন,
    গাছ তলা ছেড়ে পাঁচ তলার স্বপ্ন-বিলাস;
    কোষ বিবশ ব্যথায় অস্ট্রেলিয়ান বিয়ার গলাধঃকরণ,
    পোষাকের মতন নারী বদল…
    …এসব হয় না আর;
    মাঝে দূরত্ব ২৭৪ কিলোমিটার…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দূরত্ব ২৭৪ কিলোমিটার⌡

    শ্রান্ত পথিক এমন প্রাণশীতলি তরুছায়ে
    ​ ​ ​ প্রশান্তির স্পর্শে ভোলে কঠিন যাত্রাযাতনা
    তনুমন যার পেয়েছে এ অপ্রতিম ছায়াশ্রয়
    ​ ​ ​ কখনও সে আর ফেরে না রৌদ্রতপ্ত পথে
    বর্ণনাতীত সঘন এই দ্বীপস্থিত আম্রকানন
    ​ ​ ​ যেন ফুল ফসলে চির বসন্তময়তা সর্বক্ষণ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সিংহলদ্বীপ বর্ণন খন্ড⌡ ( তৃতীয় স্তবক )

    যান্ত্রিক কারখানা চলমান অথচ জন্মান্ধ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ উৎপাদিত দ্রব্যাদি শিকেয় তুলে রাখে
    ‘কুকুর হতে সাবধান’ কালো সাদায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কে জানে কি শেখায়?
    শূন্য হাতের অবিমিশ্রিত আশ্রয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ভেসে ভেসে চলে সিন্দাবাদের সাম্পান
    আনে ক্ষেদ, ক্ষুব্ধ রক্তকনিকায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চেরনোবিলের মাটিখেঁকো উত্তাপ
    শিয়রে দেয়াল ঘড়িতে অপেক্ষারত
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অধৈর্য কাল সময়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠৩৭ নং এপিটাফ⌡

    তোমার অনুপস্থিতিতে খাট’টা কিনেছিলাম
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ খাট’টা ফেলে’ও এলাম তোমার অনুপস্থিতিতে;
    শুধু মাঝের কয়েকটি অবাক বছর মাত্র !
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অথচ যেন খাট’টিতে আমি কত যুগ
    যুগান্তর ধরে এমনই শুয়ে আছি…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠খাট⌡

    মহাকালের তুলনায় সাবএ্যটোমিক
    ​ ​ ​ একটিমাত্র মানব জনমের বহুবর্ণিল বিচিত্রতায়
    আমার হস্ত পদ স্কন্ধ মস্তিষ্কে কেবলই ক’য়ে চলে
    ​ ​ ​ “আহিস্তা আহিস্তা” …
    ​ ​ ​ ​ ​ অথচ এ জীবন বড্ড ক্ষণিকের প্রিয়…
    কবে আর কাকে ভালোবাসতে পাবো
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তার কোনো ঠিক নেই,
    যে আছে, যে রয়েছে, যে আমাকে ভালোবাসে
    ​ ​ ​ ​ ​ তাকে প্রাণে ভালো ক’রে পেতে’ই সুখ সুখ হয়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সর্বাঙ্গিনী⌡
    ____________________________________________________________________
    বিশেষ দ্রষ্টব্যঃ
    আমার সুপ্রিয় সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুগণ, সপ্তাহব্যাপী নানা রকম সাহিত্যের সমাহারে তুলট জমজমাট থাকে… সাধারণতঃ সপ্তাহের প্রথম দিনে আমি আমার সাম্প্রতিকতম লেখার একটা ফ্ল্যাশব্যাক দিয়ে থাকি যাতে সবাই আমার পেছনের লেখাগুলো পড়ার সুযোগ পান… অনেকদিন ধ’রে ভাবছি, তুলট সদস্যদের লেখক মঞ্চে প্রকাশিত আমার প্রিয় গল্প, কবিতা, সমালোচনা, প্রবন্ধ, অভিজ্ঞতা, মূল্যায়নমূলক সাহিত্য থেকে নির্বাচিত ৩টি লেখা “ফ্ল্যাশ অব দ্য উইক”-এ প্রকাশ করবো, যেখানে লেখাগুলোর ‘বিশেষ’ অংশটি সাহিত্য শিরোনামের লিঙ্কসহ প্রদর্শিত হবে যাতে সম্মানিত পাঠকমহল লেখাগুলো সহজে পাঠের সুযোগ পাবেন এবং লেখকের অন্যান্য লেখার সাথেও পরিচিত হতে পারবেন…

    এ প্রসঙ্গে যদি আপনাদের পরামর্শ মতামত থাকে তবে কমেন্ট ক’রে অবগত করার জন্যে অনুরোধ করা হলো… যদি কেউ এই পোস্টটি পড়ে থাকেন এবং মতামত না জানান তবে ধরে নিতে হবে আমার প্রোফাইল থেকে সম্মানিত লেখকদের সেরা লেখা শেয়ারে কারো কোনোরূপ আপত্তি নেই… তুলটের সাহিত্যিকবন্ধুদের’কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতিমুগ্ধতা ও ভালোবাসা…

    সবারই শুভ ও মঙ্গল হোক…
    ____________________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    10 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar