Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠২১+ ​ অনুকল্প⌡ ​
    আর কেউ না বুঝলে’ও
    ​ ​ ​ ​ ​ ​ আমার মন পুড়ানী আমি বুঝি
    আমি সত্যিই চাই এমন জীবন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেখানে ব্যর্থতার পাশাপাশি
    সাফল্য আর খ্যাতি
    ​ ​ ​ ​ ​ (জানিনে এ মুহূর্তে শব্দটা
    আমার চোখে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এমন গেঁয়ো লাগছে কেন !)
    হাত ধরাধরি ক’রে দৌড়বে…
    ​
    আমি চাই বেঁচে থাকতেই
    ​ ​ ​ ​ ​ আমার অন্তর হ্রদের
    সমুদ্র হ’বার গল্পটা উপন্যাস হোক,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আলোকের গতি চাই
    সাথে প্রগতি’ও,
    ​ ​ ​ ​ ​ চাই জীবনের প্রতি
    এমন মোহ স্থৈর্য নয়
    ​ ​ ​ ​ ​ বরং অনাবিল শৌর্য হোক
    মানুষের জন্যে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মনের ও ফসলের ক্ষেতের,
    পিচঢালা পথের,
    ​ ​ ​ ​ ​ কাগজের কোণক বানানো
    প্রতিটি শ্রমিকের জন্যে…
    ​
    সময় কিন্তু আমার কাছ থেকে
    ​ ​ ​ ​ ​ মূল্যটা বড় বেশি নিয়ে ফেলছে…
    বাবা মা আজও বেঁচে আছে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পৃথিবীর অন্যতম নির্মম
    মানসিক আঘাত এখনো মেলেনি ব’লে
    ​ ​ ​ ​ ​ বোধ হয় আজ’ও
    মানুষ হয়ে ওঠা হ’লো না
    ​ ​ ​ ​ ​ মুদ্রাস্ফীতি বাবার শীর্ণ কপালে
    অলক্ষ্যে ভাঁজ ফেললে’ও
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমাকে কেন তাড়িত করে না
    সে গণিত আমি বুঝতে ব্যর্থ হ’তে থাকি…
    ​
    ​ ​ ​ ​ ​ উদ্বন্ধনে এগোনোর ক্ষণিক পূর্বেই
    সহস্র অক্ষরে মহাকালের কন্ঠ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যেন এক একটা উত্তরণের তরঙ্গ তোলে
    আত্মঘাতী হ’তে গিয়ে
    ​ ​ ​ ​ ​ আমি হ’য়ে যাই সমগ্রবাদী
    কুসুম প্রজন্ম’কে আমি
    ​ ​ ​ ​ ​ সুরভি নীল গ্রহ উপহার দিতে
    শিরা উপশিরায় আনকোরা সূর্য হয়ে উঠি
    ​
    এখনো আমার হাতে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কমপক্ষে পাঁচ দশক সময় আছে
    ​ ​ ​ ​ ​ জীবনের হাজার মৃত্যুতে
    রাজ্যের হতাশা দানা বাঁধলে’ও
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অনুকল্প সাজিয়ে চলি
    নিজেকে গ’ড়ে তোলার,
    ​ ​ ​ ​ ​ প্রবাদের আতিশয্যে আর
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অগ্রজের বকেয়া কাঙ্খায়
    শুধু পুর্ণাবয়ব মানুষ হওয়ার
    ​ ​ ​ ​ ​ প্রভূ আমাকে যে মন দিয়েছেন,
    অপার স্নেহে লালন করে চলি…
    ​
    অতি সামান্য একটা গুগলি
    ​ ​ ​ ​ ​ কিংবা তেলাপোকা
    পায়ে পিষতে’ও কষ্ট পাই কেন,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এর উত্তর প্রভূ ছাড়া আমি আর
    কারো কাছেই শুনতে চাইনে
    ​ ​ ​ ​ ​ হে প্রভূ তুমি আমাকে
    প্রাণী থেকে মানুষ ক’রে তোলো
    ​ ​ ​ ​ ​ অভিজ্ঞতার আঁকরে সমৃদ্ধ ক’রে
    আমাকে সংশয়হীন ক’রে তোলো…
    ​
    যশোর ১০ মে ২০০০ বুধ ৩৭
    ____________________________
    ব’লে ফেলাই ভালো…
    বিশ্ববিদ্যালয় পেরোনো যুবা যখন আর্থসামাজিক ও শিল্পসাংস্কৃতিক অসঙ্গতির অনতিক্রম্য বিপত্তিতে জরাগ্রস্থ, মনে মাথায় শরীরে যার নীলক্ত গরলধারী স্ক্যরপিয়্যনের অনুক্ষণ জ্বালাময়ী অর্ক্যেস্ট্রেশ্যন, সম্ভাব্য আত্মশোধনের সমস্ত উপকরণের স্বাগ্রহ উপযোগ সেই পরাজিতপ্রায় জীবনাঙ্গন’কে যে একটি সুরভিত পুষ্পোদ্যান ক’রে তোলার ভাবনা জাগায়, যেখানে রয়েছিল দ্রোহ ও পীড়ণ, অভাব ও অভিমান সাথে ছিল বৈষয়িকতা ও বিদগ্ধ বিশ্বাস… আজও এমন বিশ্বাস নিয়ে এই নীল গ্রহ থেকে বিদায় নিতে চেয়েছি যে, সময় ও সুযোগ কখনো স্থৈর্য নয়, সে আঁচল পেতে থাকে ও’তে শুধু দীর্ঘমেয়াদী বর্ণিল পুষ্প সঞ্চিত হতে থাকবে, স্বাগ্রহে, প্রেমে আর প্রজ্ঞায়… ​ ​
    ____________________________
    সাম্প্রতিকতম – ⌠অপরাজিতার কাছে⌡, ⌠২১ শে প্রণতি⌡, ⌠সহসা সর্ব্বহারা⌡ ও ⌠একটি গান…সহস্র মুগ্ধতা – ৬⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    9 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar