Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বসন্ত বিষন্ন⌡ ​ ​ ​
    খুব মাঝে মাঝে এমন এমন সব
    ​ ​ ​ ​ ​ উদ্বাস্তু মেঘের ট্রেন
    ​ ​ ​ ​ ​ চোখের সমুখে উদ্ভাসিত হয়
    যেন তুলট শয্যা আপন মহিমায়
    অথচ কি শূন্য কি পলকা কি মিহিন
    ​ ​ ​ ​ ​ সূর্যের শেষ আলোয় যখন
    হাত দুটো’কে বড্ড অসহায় মনে হয়
    ​ ​ ​ ​ ​ আমি কোথায় ফিরে যাবো !
    যেমন ফিরে যায় সন্ধ্যে পাখি
    ​ ​ ​ ​ ​ বুকের ঠিক এইখানে এই নিঃসঙ্গ কোণে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ একটা সুতীব্র ব্যথার শিস
    থেকে থেকে বেজে বেজে ওঠে…
    ​
    ব্যস্ত শহরের নির্লিপ্ত কৃষ্ণচূঁড়া
    ​ ​ ​ ​ ​ কমলাটে লাল রঙিন চোখে
    ​ ​ ​ ​ ​ আমার চোখ চেয়ে বলে
    ‘ভালো আছো? কি হয়েছে?’
    ​ ​ ​ ​ ​ আমি বলি, ‘ আমি ভালো নেই’
    ​ ​ ​ ​ ​ যুগান্তর হলো, সেই কবে থেকে
    চোখে শিশির নিয়ে বসে আছি
    ​ ​ ​ ​ ​ সে আসে না, সে আজও আসেনি
    ​ ​ ​ ​ ​ শরৎ হেমন্ত শীত পেরিয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শতবার সহস্র বর্ণে ​
    বসন্ত আসে, তবুও সে আসে না…
    ​
    তাঁর কপালের টিপ লেগে থাকে
    ​ ​ ​ ​ ​ আকাশের গায় উজ্জ্বল জোছনা
    ​ ​ ​ ​ ​ অথচ সে আর আসেনি, সে আসে না
    রুপালি আঁচল গায়ে শুয়ে থাকা
    নদীটিও কি দেখেনি সে কোন পথে গিয়েছে
    পায়ে ধরে বলি চন্দ্র তারা’রে
    ​ ​ ​ ​ ​ সে কোথায় কোন অসীম অন্ধকারে
    ​ ​ ​ ​ ​ তোমাদের ভূবনপ্লাবি জোছনায় ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সে কি আমার অভাবে কাঁদে না !
    সে কি আমার মত চোখের জলে ভাসে না !
    ​
    আমার ব্যথায় প্রতি বসন্তে
    ​ ​ ​ ​ ​ এপাশ ওপাশ দোল খাওয়া ফুলেরে
    ​ ​ ​ ​ ​ রেণুমাখা গুনগুনি মধুমাছি’রে
    বলি অচিন দেশের শীতার্ত পাখি’রে
    ​ ​ ​ ​ ​ ‘যাও পাখি যাও মধুমাছি বলো তাঁরে’
    ​ ​ ​ ​ ​ সে যেন আর আমারে
    ফাঁকি না দেয় কখনও
    ​ ​ ​ ​ ​ এমন বসন্ত বাহারে
    ​ ​ ​ ​ ​ যদি পারো ওগো বসন্তের মধুমাছি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ যে অরণ্যেই সে থাকুক লুকিয়ে
    তাঁরে একটিবার আমার স্মরণ দিও…
    ​
    ব’লো তারে বসন্তের ফুল
    ​ ​ ​ ​ ​ আমার বুকের হাজার মহুল
    ​ ​ ​ ​ ​ আকুল সুরভি বিলিয়ে যায় কেবল
    সেই গন্ধ কি সে চিনে চিনে
    ​ ​ ​ ​ ​ আমার কাছে ফিরে আসতে পারে না
    ​ ​ ​ ​ ​ ওগো চাঁদ তুমি খুঁজে আনো তাঁরে
    বোধ হয় সে তেমন যায়নি সুদূরে …
    ​ ​ ​ ​ ​ ধুলোয় লুটায়ে কাঁদি এমন বসন্তে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সে কি আর কোনো মৌসুমে
    আমার কাছে ফিরে আসবে না !
    ________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    10 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar