Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡
    অন্য রকম অপূর্ব হয়ে তুমি ঘুমিয়েছিলে
    তোমার ঘরের দরজার পর্দাটা ওঠাতেই
    দেখতে পেলাম ধুসর অন্ধকার
    অথচ যেন একটা হাসির ঝিলিমিলি রঙ
    সূর্যোদিত আকাশের মত
    সমস্ত ঘরে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে
    তখন বিকেলটা একটু ঘন হয়ে এসেছে
    সন্ধ্যে পাখিগুলো ঘরে ফিরবে আর একটু পরে
    কাঁঠালীচাপা ফুলের মাখন সুরভি
    সবে সবে বইতে শুরু করেছে…

    প্রথমে ভেবেছিলাম বিছানায়
    ফুললতার নকশা আঁকা নীল চাঁদর বিছানো
    সব উজ্জ্বল ফুলগুলো নীল বিছানায় ছড়ানো
    আর সব ফুলগুলোর রানী হয়ে
    একটা বড় উজ্জ্বলতম হাস্যোজ্জ্বল গোলাপী সাদা ফুল
    যেন এখনই এইমাত্র ফুটেছে
    ফুটফুটে জ্যোৎস্না ভাসা তারা ভরা নীলাকাশে…

    পরে দেখলাম, যেন এমন এক মহাকাল ধরে দেখা যায়
    সারা বিছানাটাই তুমি হয়ে
    তুমিই হয়তো নরম হয়ে শুয়ে আছো !
    তা না হলে কোনোদিন তো কোনো ফুলকে
    এভাবে তোমার মত হাসতে দেখিনি !
    ভাগ্য আমার সত্যিই খুব ভালো,
    কেননা তুমি ঘুমিয়ে ছিলে
    তুমি খুব নরম হয়ে ঘুমিয়ে ছিলে
    তা না হলে তুমি কি আমাকে
    এভাবে বাকশূন্য চোখে
    তোমার নরম ঘুমানো আমাকে দেখতে দিতে !

    তোমাকে স্বপ্নের মত দেখতে
    স্বপ্নের মত দেখতে
    যেমন করে তুমি স্বপ্নের মত
    নরম হয়ে ঘুমিয়ে ছিলে
    নরম হয়ে ঘুমিয়ে ছিলে…
    সব সাদা ফুলের সাথে
    তোমার একটাই পার্থক্য ছিল
    সব সাদা ফুল চোখ মেলে হাসছিল
    আর তুমি হাসছিলে চোখ বুজে
    আচ্ছা তুমি কি স্বপ্নে আমায় দেখছিলে !
    কি দেখেছো? আমরা কি তখনো এমন মুখোমুখি !
    চাঁদ ডুবে গেল’ও তখনো কি এমন জ্যোৎস্না !
    অন্য রকম অপূর্ব হয়ে তুমি ঘুমিয়ে ছিলে
    আমার পার্থিব ভাবনা থামিয়ে দিয়ে
    তুমি তুলতুলে নরম স্বপ্নের মত ঘুমিয়ে ছিলে…
    _____________________________________________
    সাম্প্রতিকতম – ⌠বসন্ত বিষন্ন⌡, ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    13 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar