Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সি’জদা⌡
    আমি আমার প্রিয়তমের আকাঙ্খী যে অপরাজেয়
    আমি আমার মন-ভ্রমরার আকাঙ্খী যে দুর্নিবার
    আমি আমার প্রাণসঙ্গীর আকাঙ্খী যে আদ্যন্ত
    আমারে যে সব করেছে দান, তাঁর আকাঙ্খী
    আমারে ধ’রে রাখো তোমার কাছে
    তুমি হীরে জহরতেরও অধিক
    তুমি সোনা মুক্তোমনির দ্যুতি
    জানি তোমাকে পেলেই, হে সর্বদ্রষ্টা সূক্ষ্মদর্শী
    আমার সর্বস্ব পাওয়া হবে
    তুমি অনন্য অনুপম অপরূপ অতুলনীয়
    আমার কিছুই বোঝার নেই
    নেই কিছু জানারও হে মহাশক্তিময়
    ​
    জানি শুধু আমি তোমার হয়েছি
    আমার হও তুমিও প্রিয় প্রশ্রয়দাতা
    আমি ক্ষণে ক্ষনেই তোমাকে ভাবি
    তোমার সাথে কথা বলি হে সর্বশ্রোতা
    যেন এক যোগী আমি
    মহাকাল ধ’রে যুগের পর যুগ
    তোমার ধেয়ানেই অক্লান্ত মগ্ন বিলীন
    শুধু জানিনে আমার প্রেম
    তুমি কবুল করেছো কিনা হে গুনগ্রাহী
    আমার সি’জদা নাও, হে মহাপ্রাণময়, এই নাও সি’জদা
    ​
    এক জীবনের একমুখী আশা নিয়ে
    ঠাই নিষ্পলক ব’সে আছি হে সাড়া দানকারী
    তোমার একটা হ্যাঁ-এর অপেক্ষায়
    যদিও আমার আঙুলে, নখ দর্পণে
    হাতের তালুতে, করজোড়ে হে মহিমান্বিত সদয়
    আমার বাহু, বুকের জমিনে, আমার রোমকূপে
    দৃষ্টি শ্রান্ত নয়নে, না জেগে ওঠা স্বপনে
    আমি তোমাকে দেখি, তোমার মায়া
    তোমার ঘর দেখি শুধু দরজাবিহীন
    জানালার চিহ্ন’ও নেই এতটুকু উঁকি দেয়ার
    ঘরখানায় তুমি আছো এটুকুই যথেষ্ট
    কে বলেছে যে আমি বেঘর আশ্রয়হীন !
    ​
    এই তো আমি তোমার রঙে রঙীন
    তোমার ঘরের ছায়ায় শীতল হে চিরঞ্জীব
    মনের যা কিছু কষ্ট পীড়ণ ধাক্কা
    সব জমিয়েছি তোমাকে দেখানোর জন্যে
    একদিন সব তোমাকে বলবো মন খালি ক’রে
    হয়তো সেদিন আর কিছু না বললে’ও
    তুমি সব বুঝে নেবে হে পরম সত্য
    তোমার সাথে মিলনে
    আমার সকল বিরহের মৃত্যু হবে
    যে বিরহ আমি হৃদয়ালিন্দে
    গোপন ক’রে রেখেছি আজন্ম আমৃত্যু…
    ​
    হে আমার প্রাণপতি, তুমি বড়ই কৌশলী
    তুমি জানো যে তোমাতেই আমার গন্তব্য
    তুমিই আমার সীমানা হে অদ্বিতীয়
    আমি অধীর হলেও, আকুল হলেও
    তুমি সেই একই রকম স্থির
    ক্ষণস্থায়ী দুনিয়া আমায় মোহগ্রস্থ করেছে
    স্খলিত করেছে এখন তখন
    কিন্তু যে কপাল একবার
    তোমার পায়ে প্রণত হয়েছে হে মহিমান্বিত
    তা আর আমার ওঠানোর শক্তি নেই
    আমার সি’জদা নাও, হে মহাপ্রেমময়, এই নাও সি’জদা…
    ​
    এই যে আমি এখন তোমার হতে এসেছি
    এখন গ্রহণ অথবা বর্জন
    করো যা তোমার করনীয় হে পরম প্রজ্ঞাময়
    তবুও আমি তোমার আকাঙ্খী
    তোমার দানের ভিখারী হে অনুগ্রাহক
    হে গোপন প্রিয়তম, অত্যাগসহন অসীম
    তোমার প্রেম আমি পেয়েছি
    তুমি আমার ঘরখানিতে ভ’রে রয়েছো
    তোমাতেই মহাজগতের প্রাণ প্রবাহ
    গ্রহ নক্ষত্র আকাশগঙ্গা হে সুবিচক্ষণ
    তাহলে আমি কোথায় রয়েছি অথবা কোথায় নেই !
    ​
    চোখের জোরে না পারলে’ও
    মনের জোরে তোমায় হে অবিনশ্বর অদৃশ্য
    আকাশলীনায় খুঁজে ফিরি
    নাক্ষত্রিক ধুলোবালি সরিয়ে সরিয়ে
    ইথারে ইথারে আমার ঘরখানিই
    শুধু সামনে এসে এসে পড়ে
    আবারও দূরে যেতে যেতে শূন্য হয়ে যায়
    এরপর আবারও ঘর আবারও শূন্য আবারও ঘর আবার শূন্য
    কী রূপে তোমার অপরূপ দেখতে পাবো !
    যাত্রা যদি কোনোদিন সাঙ্গ হয় ! কে জানে কে জানে !
    আমার সি’জদা নাও, হে মহামহিম, এই নাও সি’জদা…
    ___________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡, ⌠বসন্ত বিষন্ন⌡, ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    17 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar